বহুনির্বাচনি প্রশ্নোত্তর:
আনন্দপাঠ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
রাজকুমার ও ভিখারির ছেলে
৪। রাজকুমার কাকে তার পাশে বসালেন?
ক. ফাদার এন্ড্রু খ. টম ক্যান্টি
গ. হাটফোর্ড ঘ. মিলস হেনডেন
উত্তর: ঘ. মিলস হেনডেন
৫। সরাইখানা কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি
গ. বাংলা ঘ. ফরাসি
উত্তর: খ. ফারসি
৬। সৈনিককে পাশে বসানোর মধ্য দিয়ে রাজকুমারের কোন চিত্রটি ফুটে উঠল?
ক. বুদ্ধিমত্তার খ. বোকামির
গ. অকৃতজ্ঞতার ঘ. কৃতজ্ঞতার
উত্তর: ঘ. কৃতজ্ঞতার
৭। রাজকুমার গেটের বাইরে যাওয়ার পর দারোয়ান যা করল—
ক. অপমান করল খ. পদাঘাত করল গ. কষে চড় দিল ঘ. সালাম দিল
উত্তর: গ. কষে চড় দিল
৮। ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে রাজকুমারের যে মনোভাব পাওয়া যায়—
ক. প্রতিহিংসাপরায়ণ খ. নিষ্ঠুর
গ. সাহসী ঘ. প্রজাদরদি
উত্তর: ঘ. প্রজাদরদি
৯। ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটি কার লেখা?
ক. উইলিয়াম শেক্সপিয়ার খ. ওয়াশিংটন আরভিং
গ. মার্ক টোয়েন ঘ. লেভ তলস্তয়
উত্তর: গ. মার্ক টোয়েন
১০। ক্যান্টি ফাদারের কাছে কোন ভাষা শিখেছিল?
ক. গ্রিক খ. লাতিন
গ. ফরাসি ঘ. জার্মান
উত্তর: খ. লাতিন
১১। রাজকুমারকে ছেলেমেয়েরা চ্যাংদোলা করে পুকুরে ছুড়ে ফেলল কেন?
ক. রাজকুমার পরিচয় দেওয়ায়
খ. বাঁশি বাজাচ্ছিল বলে
গ. ছেলেমেয়েদের মারতে আসায়
ঘ. পোশাক বদল করেছিল বলে
উত্তর: ক. রাজকুমার পরিচয় দেওয়ায়
১২। টম ক্যান্টির বাবার নাম কী?
ক. ডেভিড ক্যান্টি খ. টমাস ক্যান্টি
গ. জন ক্যান্টি ঘ. উইলিয়াম ক্যান্টি
উত্তর: গ. জন ক্যান্টি
১৩। রাজকুমার কোথায় ঘুমিয়ে পড়ল?
ক. খড়ের বিছানায় খ. গাছের নিচে
গ. গোয়ালঘরে ঘ. বাড়ির ছাদে
উত্তর: ক. খড়ের বিছানায়
১৪। গভীর রাতে টমের বাবা কিসের খবর পেলেন?
ক. টম ক্যান্টির পালানোর খ. দেশের রাজার মৃত্যুর
গ. ফাদার এন্ড্রুর অসুস্থতার ঘ. রাজকুমারের অভিষেকের
উত্তর: গ. ফাদার এন্ড্রুর অসুস্থতার
১৫। টমের মা রাত্রে কয়বার রাজকুমারকে জাগিয়ে দিলেন?
ক. দুবার খ. তিনবার
গ. চারবার ঘ. পাঁচবার
উত্তর: খ. তিনবার
১৬। রাজকুমারকে নিয়ে পথে বেরিয়ে জন ক্যান্টি কী দেখতে পেল?
ক. শোকসভা খ. বিক্ষোভ মিছিল
গ. সমাবেশ ঘ. উত্সব মিছিল
উত্তর: ঘ. উত্সব মিছিল
১৭। রাজা টমকে কোন ভাষায় প্রশ্ন করলেন?
ক. লাতিন খ. হিব্রু
গ. ফরাসি ঘ. রাশিয়ান
উত্তর: ক. লাতিন
১৮। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজা কাকে হত্যার আদেশ দিয়েছেন?
ক. লর্ড হার্টফোটড খ. ফাদার এন্ড্রু
গ. নরফোকের ঘ. লর্ড চেন্সেলর
উত্তর: খ. ফাদার এন্ড্রু
১৯। সৈনিকের নাম কী ছিল?
ক. মিলস খ. টমাস
গ. ডেভিস ঘ. জেমস
উত্তর: ক. মিলস।
রবিনসন ক্রুশো
১। ক্রুশোকে নিয়ে বাবার কী ইচ্ছা ছিল?
ক. ওকালতি করুক
খ. ব্যবসা করুক
গ. পর্যটক হোক
ঘ. নাবিক হোক
উত্তর: ক. ওকালতি করুক
২। রবিনসন ক্রুশোর জাহাজটি কিসের কবলে পড়ল?
ক. ডাকাতের খ. বর্বর লোকদের
গ. ঝড়ের ঘ. হিংস্র জন্তুর
উত্তর: ক. ডাকাতের
৩। জাঁতাকল দিয়ে কী করা হয়?
ক. মাড়াইয়ের কাজ
খ. ধান ভাঙার কাজ
গ. ডাল ভাঙার কাজ
ঘ. চাষাবাদের কাজ
উত্তর: গ. ডাল ভাঙার কাজ
৪। ‘এগুলো মাড়াই করবে কীভাবে?’ বাক্যটিতে ‘এগুলো’ কী?
ক. গম ও যব খ. ধান ও গম
গ. ধান ও যব ঘ. যব ও ভুট্টা
উত্তর: গ. ধান ও যব
৫। রবিনসন কত বছর পর দেশের মাটিতে পা রেখেছিল?
ক. ৩০ খ. ৩২ গ. ৩৪ ঘ. ৩৫
উত্তর: ঘ. ৩৫।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
পাবলিক কলেজ, ঢাকা