বহুনির্বাচনি প্রশ্নোত্তর:
আনন্দপাঠ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
রবিনসন ক্রুশো
৬। মনিবের নিকট থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় রবিনসনের কোন গুণের পরিচয় ফুটে ওঠে?
ক. মানবিকতার পরিচয়
খ. প্রভুভক্তের পরিচয়
গ. বুদ্ধিমত্তার পরিচয়
ঘ. দয়াশীলতার পরিচয়
উত্তর: গ. বুদ্ধিমত্তার পরিচয়
৭। ফ্রাইডে কে ছিল?
ক. রবিনসনের ভৃত্য
খ. রবিনসনের বন্ধু
গ. পর্তুগিজ ভদ্রলোক
ঘ. ইংরেজ ভদ্রলোক
উত্তর: ক. রবিনসনের ভৃত্য
৮। রবিনসন দ্বীপের মধ্যে আসা লোকটির নাম কী রাখল?
ক. বাসানিও খ. ফ্রাইডে
গ. লরেঞ্জো ঘ. পাখোম
উত্তর: খ. ফ্রাইডে
৯। দ্বীপের পাহাড়ের ওপর উঠে রবিনের মনটা দমে গেল—
i. চারপাশ মানবশূন্য থাকায়
ii. নির্জন দ্বীপে অবস্থান করায়
iii. অন্নের সংস্থান না হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
১০। ইয়র্ক থেকে লন্ডনে আসার সময় জাহাজটি কোন স্থানে ডুবে গেল?
ক. গিনি উপকূলে খ. ব্রাজিল বন্দরে
গ. ইয়ারমাউথে ঘ. ভেনিসে
উত্তর: গ. ইয়ারমাউথে
১১। গিনি থেকে ফেরার পথে কারা রবিনসনের জাহাজ আক্রমণ করল?
ক. স্প্যানিশ জলদস্যু
খ. ইংরেজ জলদস্যু
গ. পর্তুগিজ জলদস্যু
ঘ. মুর জলদস্যু
উত্তর: ঘ. মুর জলদস্যু
১২। রবিন ব্রাজিলে গিয়ে কীভাবে নিজের অবস্থা ফিরিয়ে আনল?
ক. ব্যবসা করে খ. চাকরি করে
গ. চাষাবাদ করে ঘ. পশু পালন করে
উত্তর: গ. চাষাবাদ করে
১৩। রবিনসন মনিবের কাছে বেশি প্রিয় হয়ে উঠল কেন?
ক. সব কাজ করে দিত বলে খ. মাছ ধরতে পারত বলে
গ. গান গাইতে পারত বলে ঘ. ভ্রমণের নেশা ছিল বলে
উত্তর: খ. মাছ ধরতে পারত বলে
১৪। ভাঙা জাহাজটা নিশ্চিহ্ন হলো কয় দিনের মাথায়?
ক. তেরো খ. চৌদ্দ
গ. পনেরো ঘ. ষোলো
উত্তর: খ. চৌদ্দ
১৫। রবিনসন ছাগলের চামড়া দিয়ে কী তৈরি করল?
ক. পোশাক খ. জুতা
গ. বিছানা ঘ. পতাকা
উত্তর: ক. পোশাক
১৬। রবিনসন বালির ওপর কী দেখতে পেল?
ক. তুষ খ. পায়ের ছাপ
গ. ঝিনুক ঘ. মই
উত্তর: খ. পায়ের ছাপ
১৭। রবিনসনের মনে ভয়ের উদয় হলো কীভাবে?
ক. বালিতে পায়ের ছাপ দেখে
খ. দ্বীপে বাঘের উপস্থিতি টের পেয়ে
গ. জলদস্যুরা দ্বীপে অবস্থান নেওয়ায় ঘ. সাপের উপদ্রব হওয়ায়
উত্তর: ক. বালিতে পায়ের ছাপ দেখে
১৮। রবিনসন কতজন লোককে আগুনের কুণ্ডলী ঘিরে নাচতে দেখল?
ক. ২৬ জনের মতো
খ. ২৮ জনের মতো
গ. ৩০ জনের মতো
ঘ. ৩২ জনের মতো
উত্তর: গ. ৩০ জনের মতো
১৯। নির্জন দ্বীপে রবিনসনের কত বছর কাটল?
ক. ২৪ বছর খ. ২৬ বছর
গ. ২৮ বছর ঘ. ৩০ বছর
উত্তর: গ. ২৮ বছর
২০। রবিনসন ও ফ্রাইডে বর্বরদের হাত থেকে কয়জন লোককে উদ্ধার করল?
ক. একজন খ. দুজন
গ. তিনজন ঘ. চারজন
উত্তর: খ. দুজন
২১। জাহাজে কারা ষড়যন্ত্র করে ক্যাপ্টেন আর মেটদের বন্দী করে?
ক. খালাসিরা খ. জলদস্যুরা
গ. পর্তুগিজরা ঘ. স্থানীয়রা
উত্তর: ক. খালাসিরা
২২। রবিনসনের সেই নির্জন দ্বীপে মোট কয়বার মানুষের আগমন হয়েছিল?
ক. একবার খ. দুবার
গ. তিনবার ঘ. চারবার
উত্তর: গ. তিনবার
সোহরাব রুস্তম
১। ‘সোহরাব রুস্তম’ কাহিনির মূল লেখক কে?
ক. মালিক মুহম্মদ জায়সী
খ. ওমর খৈয়াম
গ. ইমরুল কায়েস
ঘ. আবুল কাসেম ফেরদৌসী
উত্তর: ঘ. আবুল কাসেম ফেরদৌসী
২। রুদাবা কার কন্যা ছিলেন?
ক. রাজা পরীচেহের কন্যা
খ. মাজেন্দ্রান রাজার কন্যা
গ. রাজা মেহেরাবের কন্যা
ঘ. রাজা কায়কাউসের কন্যা
উত্তর: গ. রাজা মেহেরাবের কন্যা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
পাবলিক কলেজ, ঢাকা