বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: আনন্দপাঠ

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

মার্চেন্ট অব ভেনিস
৩। শাইলকের মেয়ের নাম কী?
ক. জেরিন খ. নেরিসা
গ. জেসিকা ঘ. সোনিয়া
উত্তর: গ. জেসিকা
৪। পোর্শিয়া কোন শহরে বাস করত?
ক. ভেনিস খ. রোম
গ. লন্ডন ঘ. বেলমেন্ট
উত্তর: ঘ. বেলমেন্ট
৫। লরেঞ্জো কে?
ক. শাইলকের পুত্র
খ. বাসানিওর চাকর
গ. পোর্শিয়ার ভাই
ঘ. অ্যান্টনিওর বন্ধুপুত্র
উত্তর: ঘ. অ্যান্টনিওর বন্ধুপুত্র
৬। অ্যান্টনিওকে সহজেই রক্ষা করতে পারল তরুণ উকিল।
কোনটি তার ক্ষেত্রে প্রযোজ্য?
ক. বুদ্ধিমত্তা খ. বিচক্ষণতা
গ. ছল-চাতুরিতা ঘ. শক্তিমত্তা
উত্তর: খ. বিচক্ষণতা
৭। অ্যান্টনিওর হয়ে শাইলকের ঋণ পরিশোধ করার জন্য পোর্শিয়া বাসানিওকে দিয়ে ধারের টাকার কত গুণ পাঠিয়েছিল?
ক. দ্বিগুণ খ. তিন গুণ
গ. পাঁচ গুণ ঘ. দশ গুণ
উত্তর: ঘ. দশ গুণ
৮। অ্যান্টনিওর পক্ষের ছদ্মবেশী তরুণ উকিল ছিলেন প্রকৃতপক্ষে—
ক. পোর্শিয়া খ. লরেঞ্জো
গ. ম্যালারিও ঘ. নেরিসা
উত্তর: ক. পোর্শিয়া
৯। পোর্শিয়া সিসার পেটিকাটিতে নিজের ছবি রাখল কেন?
ক. বরের বীরত্ব অনুধাবন করার জন্য
খ. বরের সততা অনুধাবন করার জন্য
গ. বরের শক্তি অনুধাবন করার জন্য
ঘ. বরের বুদ্ধি অনুধাবন করার জন্য
উত্তর: খ. বরের সততা অনুধাবন করার জন্য
১০। সোনা, রুপা আর সিসার পেটিকায় কোন নীতিবাক্যের উল্লেখ ছিল না?
ক. বারবার পোড় খেলে বুদ্ধি পরিপক্ব হয়
খ. চকচক করলেই সোনা হয় না
গ. বাইরের চাকচিক্যের লোভে জীবনের ক্ষয় হয়
ঘ. অতি লোভে তাঁতি নষ্ট
উত্তর: ঘ. অতি লোভে তাঁতি নষ্ট
১১। তরুণ উকিল পারিশ্রমিকস্বরূপ কী চেয়েছিল?
ক. স্বর্ণালংকার
খ. বাসানিওর আংটি
গ. জাহাজ
ঘ. তিন হাজার ড্যাকাট
উত্তর: খ. বাসানিওর আংটি
১২। অ্যান্টনিওর মাংস কাটার জন্য শাইলক কোথায় ছুরি শাণ দিতে লাগল?
ক. পাথরে খ. হাতের তালুতে
গ. ছুরির খাপে ঘ. জুতার তলায়
উত্তর: ঘ. জুতার তলায়
১৩। বিচারক ক্ষমার কথা তুললেও শাইলক অ্যান্টনিওকে ক্ষমা করল না কেন?
ক. শাইলক আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল
খ. অ্যান্টনিওর ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ কাজে লাগাতে
গ. অ্যান্টনিওর সব সম্পত্তি দখল করার আশায়
ঘ. অ্যান্টনিও দুশ্চরিত্র ছিল বলে
উত্তর: খ. অ্যান্টনিওর ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ কাজে লাগাতে
১৪। চারদিকে অ্যান্টনিওর প্রশংসা ছড়িয়ে পড়ে কেন?
ক. বন্ধুবত্সল বলে
খ. মুক্তহস্ত বলে
গ. হাসিখুশি বলে
ঘ. ধার্মিক ব্যবসায়ী বলে
উত্তর: খ. মুক্তহস্ত বলে
১৫। ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের লেখক কে?
ক. মার্ক টোয়েন খ. লিও টলস্টয়
গ. ড্যানিয়েল
ঘ. উইলিয়াম শেক্সপিয়ার
উত্তর: ঘ. উইলিয়াম শেক্সপিয়ার
১৬। ‘অ্যান্টনিওর জাহাজগুলো সাগরবক্ষে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে ফিরছে’—এই উক্তিটি অ্যান্টনিওর কোন পেশাকে ইঙ্গিত করে?
ক. বৈদেশিক বাণিজ্য খ. নাবিক
গ. জলদস্যু ঘ. জাহাজ নির্মাতা
উত্তর: ক. বৈদেশিক বাণিজ্য
১৭। ‘ড্যাকাট’ কোন দেশের মুদ্রার নাম ছিল?
ক. ফ্রান্সের খ. ইতালির
গ. জার্মানির ঘ. সুইডেনের
উত্তর: খ. ইতালির
১৮। ভেনিস শহরটি কোথায় অবস্থিত?
ক. ইতালি খ. জার্মানি
গ. স্পেন ঘ. ইরান
উত্তর: ক. ইতালি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা