বহুনির্বাচনি প্রশ্নোত্তর:
আনন্দপাঠ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
রিপভ্যান উইংকল
১। কার কথা মনে হওয়ায় রিপ ভীত হলো?
ক. উলফের খ. স্ত্রীর
গ. ছেলের ঘ. মেয়ের
উত্তর: খ. স্ত্রীর
২। রিপ একটানা কত বছর ঘুমিয়ে ছিল?
ক. দশ খ. বিশ গ. ত্রিশ ঘ. চল্লিশ
উত্তর: খ. বিশ
৩। রিপকে প্রথম কে চিনতে পারে?
ক. রিপের মেয়ে জুডিথ
খ. পুরোনো অধিবাসী পিটার
গ. রিপের কুকুর উল্ফ
ঘ. এক বৃদ্ধ প্রতিবেশী
উত্তর: ঘ. এক বৃদ্ধ প্রতিবেশী
৪। জুডিথ গার্ডনার কে?
ক. রিপভ্যানের স্ত্রী
খ. ব্রম ডুচারের মেয়ে
গ. রিপভ্যানের নাতনি
ঘ. রিপভ্যানের মেয়ে
উত্তর: ঘ. রিপভ্যানের মেয়ে
৫। ক্যাটসকিল পাহাড়গুলো হাডসন নদীর কোন দিকে অবস্থিত?
ক. উত্তর খ. দক্ষিণ
গ. পূর্ব ঘ. পশ্চিম
উত্তর: ঘ. পশ্চিম
৬। রিপের পোষা কুকুরটির নাম কী?
ক. ডগি খ. টাইগার
গ. উল্ফ ঘ. টমি
উত্তর: গ. উল্ফ
৭। অদ্ভুত মানুষদের হ্যাটে বসানো ছিল—
ক. কবুতরের পালক
খ. মোরগের পালক
গ. ময়ূরের পালক
ঘ. ইগলের পালক
উত্তর: খ. মোরগের পালক
৮। অদ্ভুত লোকগুলোর হ্যাটের রং কী ছিল?
ক. বেগুনি খ. নীল
গ. কালো ঘ. লাল
উত্তর: ঘ. লাল
৯। অতি কষ্টে শান্তি রক্ষা করল কে?
ক. রিপের মেয়েটি
খ. বিশিষ্ট লোকটি
গ. প্রতিবেশী বৃদ্ধা
ঘ. অদ্ভুত লোকটি
উত্তর: খ. বিশিষ্ট লোকটি
১০। রিপ কোন ঋতুতে পাহাড়ে গিয়েছিল?
ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. শরত্ ঘ. বসন্ত
উত্তর: ক. গ্রীষ্ম
১১। ঘুম ভাঙার পর রিপ দেখতে পেল সে কোন রঙের উপত্যকায় শুয়ে আছে?
ক. সবুজ খ. বেগুনি
গ. হলুদ ঘ. বাদামি
উত্তর: খ. বেগুনি
১২। রিপের কথাগুলো কে প্রথম বিশ্বাস করল?
ক. জুডিথ গার্ডনার খ. পিটার
গ. ব্রম ডুচার ঘ. নিকোলাস
উত্তর: খ. পিটার
১৩। রিপের কথা পিটার বিশ্বাস করল কেন?
ক. সে রিপের বন্ধু ছিল বলে
খ. ক্যাটসকিল পাহাড়ের অদ্ভুত ঘটনা সম্পর্কে জ্ঞান ছিল বলে
গ. সহজ সরল লোক ছিল বলে
ঘ. রিপের কথা বিশ্বাসযোগ্য ছিল বলে
উত্তর: খ. ক্যাটসকিল পাহাড়ের অদ্ভুত ঘটনা সম্পর্কে জ্ঞান ছিল বলে
১৪। দুই পর্বতের মধ্যবর্তী সমতল ভূমিকে কী বলে?
ক. ঢাল খ. সমভূমি
গ. উপত্যকা ঘ. মালভূমি
উত্তর: গ. উপত্যকা
১৫। রিপের স্ত্রী রিপের মতোই আর কাকে অপছন্দ করত?
ক. রিপের মেয়ে জুডিথকে
খ. রিপের কুকুর উল্ফকে
গ. রিপের প্রতিবেশী নিকোলাস ডেভারকে
ঘ. রিপের বহনকৃত বন্দুকটিকে
উত্তর: খ. রিপের কুকুর উল্ফকে।
রামায়ণ কাহিনি
১। দশরথের রানি কৈকেয়ীর পুত্রের নাম কী?
ক. রাম খ. লক্ষ্মণ
গ. ভরত ঘ. বিশ্বামিত্র
উত্তর: গ. ভরত
২। জনক রাজা সীতার সঙ্গে রামের বিবাহ দিলেন কেন?
ক. রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে
খ. রাম বিশ্বামিত্রের বন্ধু বলে
গ. রামের পিতার প্রচুর অর্থসম্পদ আছে বলে
ঘ. রাম শিবের ধনুকে গুণ চড়াতে পেরেছিলেন বলে
উত্তর: ঘ. রাম শিবের ধনুকে গুণ চড়াতে পেরেছিলেন বলে
৩। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ছিল?
ক. গঙ্গা খ. ভগিরথী
গ. সরযু ঘ. যমুনা
উত্তর: গ. সরযু।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
পাবলিক কলেজ, ঢাকা