বহুনির্বাচনি প্রশ্নোত্তর:
আনন্দপাঠ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
রামায়ণ কাহিনি
৪। নিচের কোন ব্যক্তি রাজা দশরথের মন্ত্রী ছিল না?
ক. ধর্মপাল খ. ধৃতরাষ্ট্র
গ. সুরাষ্ট্র ঘ. জয়ন্ত
উত্তর: খ. ধৃতরাষ্ট্র
৫। কোন মুনিরাজা দশরথের পুত্রসন্তানদের নাম রাখলেন?
ক. ঋষ্যশৃঙ্গ মুনি
খ. বিশ্বামিত্র মুনি
গ. বশিষ্ঠ মুনি
ঘ. গৌতম মুনি
উত্তর: গ. বশিষ্ঠ মুনি
৬। অহল্যার দুঃখ দূর হয় কার কারণে?
ক. রামের খ. বিশ্বামিত্র মুনির
গ. গৌতম মুনির ঘ. লক্ষ্মণের
উত্তর: ক. রামের
৭। কোন রানির পুত্রসন্তানের নাম রাম রাখা হলো?
ক. কৌশল্যার খ. কৈকয়ীর
গ. সুমিত্রার ঘ. পার্বতীর
উত্তর: ক. কৌশল্যার
৮। কশ্যপ মুনি কোথায় থাকতেন?
ক. অধ্যাদেশে খ. সিদ্ধাশ্রমে
গ. মিথিলায় ঘ. অযোধ্যায়
উত্তর: খ. সিদ্ধাশ্রমে
৯। মারীচ ও সুবাহুর আক্রমণ প্রতিহত করার জন্য রাম-লক্ষ্মণ কয় রাত্রি তপোবন পাহারা দিয়ে রেখেছিল?
ক. পাঁচ রাত্রি খ. ছয় রাত্রি
গ. সাত রাত্রি ঘ. আট রাত্রি
উত্তর: খ. ছয় রাত্রি
১০। রামকে বিশ্বামিত্র মুনি কয় দিনের জন্য নিতে চান?
ক. আট দিন খ. নয় দিন
গ. দশ দিন ঘ. এগারো দিন
উত্তর: গ. দশ দিন
১১। গৌতম অহল্যাকে অভিশাপ দিয়ে কোথায় চলে গিয়েছিল?
ক. কৈলাস পর্বতে
খ. মানস সরোবরে
গ. সিদ্ধাশ্রমে ঘ. বিশালা নগরে
উত্তর: ক. কৈলাস পর্বতে
১২। সুবাহুকে মারার জন্য রাম কী ছুড়েছিলেন?
ক. মানবাস্ত্র খ. আগ্নেয়াস্ত্র
গ. ব্রহ্মাস্ত্র ঘ. শতঘ্নী অস্ত্র
উত্তর: খ. আগ্নেয়াস্ত্র
১৩। রাম কেন মিথিলায় এসেছিল?
ক. শিবের ধনুক দেখার জন্য
খ. বিশ্রামের জন্য
গ. সীতাকে বিয়ের জন্য
ঘ. মিথিলার অপূর্ব সৌন্দর্য দেখার জন্য
উত্তর: ক. শিবের ধনুক দেখার জন্য
১৪। জনকের কাছে রক্ষিত ধনুকের প্রথম মালিক কে ছিল?
ক. রাম খ. শিব
গ. দশরথ ঘ. বিশ্বামিত্র
উত্তর: খ. শিব।
সাড়ে তিন হাত জমি
১। পাখোমকে নিয়ে কে মজার খেলা খেলল?
ক. পাখোমের ছেলে
খ. পাখোমের বোন
গ. শয়তান ঘ. জিন
উত্তর: গ. শয়তান
২। পাখোমের কিসের অভাব?
ক. সুখ-শান্তির
খ. সুযোগ-সুবিধার
গ. জমিজমার
ঘ. টাকাপয়সার
উত্তর: গ. জমিজমার
৩। ‘ভলগা’ দ্বারা নিচের কোন শব্দটিকে বোঝানো হয়েছে?
ক. একটি নদী খ. একটি পুকুর
গ. একটি বাড়ি ঘ. একটি দেশ
উত্তর: ক. একটি নদী
৪। পাখোমকে বাসকিরদের দেশে যেতে কে প্ররোচিত করে?
ক. তার মা খ. তার স্ত্রী
গ. মহাজন ঘ. শয়তান
উত্তর: গ. মহাজন
৫। কী পেলে পাখোম স্বয়ং শয়তানকেও পরোয়া করবে না?
ক. পুত্রসন্তান খ. স্বর্ণালংকার
গ. জমি ঘ. টাকাপয়সা
উত্তর: গ. জমি
৬। শিকান কিসের নাম?
ক. বাসকিরদের দেশের
খ. গোল পর্বতের
গ. গোল পাহাড়ের
ঘ. খরস্রোতা নদীর
উত্তর: গ. গোল পাহাড়ের
৭। বাসকিররা কী করে জীবিকা নির্বাহ করত?
ক. ফসল ফলিয়ে খ. পশু চরিয়ে
গ. ব্যবসা করে ঘ. চাকরি করে
উত্তর: খ. পশু চরিয়ে
৮। ‘সাড়ে তিন হাত জমি’-এর মূল লেখক কে?
ক. লেভ তলস্তয়
খ. বরিস পাস্তারকে
গ. ম্যাক্সিম গোর্কি
ঘ. নিকোলাই গোগল
উত্তর: ক. লেভ তলস্তয়।
# বাকি অংশ ছাপা হবে সোমবার
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
পাবলিক কলেজ, ঢাকা