বহুনির্বাচনি প্রশ্নোত্তর:
আনন্দপাঠ
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
সাড়ে তিন হাত জমি
৯। শয়তান পাখোমকে নিয়ে মজার খেলা খেলতে চাইল কেন?
ক. লোভের শাস্তি দেওয়ার জন্য
খ. সুপথে ফিরিয়ে আনার জন্য
গ. লোভের পরিণতি দেখানোর জন্য
ঘ. জমিদার বানানোর জন্য
উত্তর: ক. লোভের শাস্তি দেওয়ার জন্য
১০। ‘ওভারশিয়ার’ শব্দটির অর্থ কী?
ক. ১০০ শতাংশের অধিক জমি
খ. যে বিষয়-সম্পত্তি দেখাশোনা করে
গ. গ্রামের প্রধান ব্যক্তিদের নিয়ে সঠিক বিচারসভা
ঘ. রাশিয়ার কোনো জাতির আবাসভূমি
উত্তর: খ. যে বিষয়-সম্পত্তি দেখাশোনা করে
১১। ভলগার ওপারে জমি পত্তনির সংবাদ পাখোম কার কাছ থেকে পায়?
ক. জনৈক চাষির কাছ থেকে
খ. পাখোমের স্ত্রীর বোনের কাছ থেকে
গ. স্টার্শিনার কাছ থেকে
ঘ. ওভারশিয়ারের কাছ থেকে
উত্তর: ক. জনৈক চাষির কাছ থেকে
১২। পাখোম প্রথমে কতটুকু জমির মালিক হলো?
ক. বিশ একর
খ. তিরিশ একর
গ. পঁচিশ একর
ঘ. দশ একর
উত্তর: খ. তিরিশ একর
১৩। বাসকিরদের প্রিয় খাদ্য কী?
ক. জবের রুটি
খ. গমের রুটি
গ. উটের দুধ
ঘ. ঘোড়ার দুধ
উত্তর: খ. গমের রুটি
১৪। বাসকিরদের দেশে রাতে পাখোমকে কিসের বিছানায় শুতে দেওয়া হয়েছিল?
ক. ভেড়ার লোমের
খ. পাখির পালকের
গ. নরম তুলার
ঘ. শক্ত তক্তার
উত্তর: খ. পাখির পালকের
১৫। বাসকিরদের নেতা স্টার্শিনা মূলত কী ছিল?
ক. কৃষক খ. জমিদার
গ. মেষপালক ঘ. শয়তান
উত্তর: ঘ. শয়তান
১৬। পাখোম গোল পাহাড় থেকে কত মাইল পর্যন্ত অগ্রসর হয়েছিল?
ক. তিন মাইল খ. ছয় মাইল
গ. নয় মাইল ঘ. দশ মাইল
উত্তর: ঘ. দশ মাইল।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
পাবলিক কলেজ, ঢাকা