বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
আমার সন্তান
১। কার বাক্যে মাতা হাসিয়া অন্তরে। রাখিল দুখানি পদ সেঁউতি উপরে?
ক. পাটুনীর খ. অন্নপূর্ণার
গ. সহযাত্রীর ঘ. প্রতিবেশীর
২। ‘বরদান’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. অভীষ্ট পূর্ণ করে এমন
খ. প্রার্থনীয় জিনিস লাভ
গ. দেবতার অনুগৃহীত ব্যক্তি
ঘ. দেবতার অভিশপ্ত ব্যক্তি
৩। ‘ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়।’ এখানে ‘তুমি’ কে?
ক. ঈশ্বরী খ. হরিহোড়
গ. পাটুনী ঘ. মজুন্দারপত্নী
৪। দেবীকে ঘাট পার না করে দেওয়ার ভাবনায় পাটুনীর মনে কী ধরনের ভয় কাজ করছিল?
ক. বিপদে পড়ার ভয়
খ. অপমানের ভয়
গ. মৃত্যুর ভয়
ঘ. নৌকা ডোবার ভয়
৫। ভারতচন্দ্র রায়গুণাকর-এর জন্ম কত সালে?
ক. ১৭১২ সালে খ. ১৭২০ সালে
গ. ১৮১২ সালে ঘ. ১৮২০ সালে
৬। পাটুনী তরী তাড়াতাড়ি ভেড়ালেন কেন?
ক. স্ত্রীকণ্ঠ শুনে খ. দেবী দুর্গাকে দেখে
গ. অন্নপূর্ণাকে দেখে ঘ. ঈশ্বরীকে দেখে
৭। সেঁউতি সোনায় পরিণত হওয়ার কারণ কী?
ক. পা রাখার জন্য খ. দেবীর মন্ত্রে
গ. অলৌকিক ক্ষমতা
ঘ. পাটুনীর আশীর্বাদ
৮। ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন?
ক. আদিত্য রায়
খ. প্রতাপ রায়
গ. রাজা কৃষ্ণচন্দ্র রায়
ঘ. রাজা মানসিংহ
৯। নবদ্বীপের রাজার নাম কী?
ক. রাজা কৃষ্ণচন্দ্র রায়
খ. রাজা মানিকচন্দ্র
গ. রাজা রামমোহন রায়
ঘ. রাজা হবুচন্দ্র
১০। ভারতচন্দ্র কোন শতাব্দীর কবি?
ক. ষোড়শ শতাব্দীর
খ. সপ্তদশ শতাব্দীর
গ. অষ্টাদশ শতাব্দীর
ঘ. ঊনবিংশ শতাব্দীর
১১। ভারতচন্দ্র কোন যুগের নাম?
ক. প্রাচীন খ. মধ্য
গ. আধুনিক ঘ. উত্তরাধুনিক
১২। ‘অন্নদামঙ্গল’ কাব্যের কবি কে?
ক. ভারতচন্দ্র খ. নবীনচন্দ্র
গ. হেমচন্দ্র ঘ. সঞ্জীবচন্দ্র
১৩। পূর্বমুখে সুখে গজগমনে কে চলল?
ক. অন্নপূর্ণা খ. পাটুনী
গ. ভবানন্দ ঘ. হরিহোড়
১৪। মঙ্গল কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ কবি কে?
ক. ঈশ্বর গুপ্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. আবদুল হাকিম
ঘ. ভারতচন্দ্র রায়গুণাকার
১৫। ‘সত্যপীরের পাঁচালী’ কার লেখা?
ক. ভারতচন্দ্র খ. আবদুল হাকিম
গ. শামসুর রাহমান ঘ. নির্মলেন্দু গুণ
১৬। ‘রসমঞ্জরী’, ‘নাগাষ্টক’ ও ‘গঙ্গাষ্টক’ কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. ভারতচন্দ্র রায়গুণাকার
১৭। ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যু হয় কত সালে?
ক. ১৭৬০ সালে খ. ১৭৯৮ সালে
গ. ১৮৬০ সালে ঘ. ১৮৬৫ সালে
১৮। অন্নপূর্ণা কিসের ওপর পা রেখেছিলেন?
ক. নৌকার ওপর খ. কাঠের ওপর
গ. সেঁউতির ওপর ঘ. ভূমির ওপর
১৯। অন্নপূর্ণার পদস্পর্শে নৌকার বিশেষ স্থান কী হয়?
ক. সোনা হয় খ. রুপা হয়
গ. তামা হয় ঘ. পিতল হয়
২০। ‘এ ত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়।’ এখানে দেবতা কে?
ক. কবি খ. ঈশ্বরী পাটুনী
গ. অন্নপূর্ণা দেবী ঘ. ভারতচন্দ্র
২১। দেবী পা রাখার ফলে ‘সেঁউতি’ কিসে পরিণত হলো?
ক. সোনায় খ. রুপায়
গ. পিতলে ঘ. কাসায়
২২। স্বামীর নাম কে ধরে না?
ক. নারী খ. ঈশ্বরী
গ. পাটুনী ঘ. দেবী
২৩। ‘আমার সন্তান’ কবিতায় কোন নদীর তীরের কথা উল্লেখ আছে?
ক. ঝিলম খ. সিন্ধু
গ. গাঙ্গিনী ঘ. কালিন্দি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা: সঠিক উত্তর
আমার সন্তান
১. ক ২. খ ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. গ ৮. গ ৯. ক ১০. গ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. গ ২১. ক ২২. ক ২৩. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা