
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
আমার সন্তান
২৪। অন্নপূর্ণা পূজা কোন মাসে?
ক. আষাঢ় খ. চৈত্র গ. কার্তিক ঘ. আশ্বিন
২৫। খেয়াঘাটের মাঝি ‘আমার সন্তান’ কবিতায় কী নামে পরিচিত?
ক. দেবী খ. পাটুনী গ. অন্নপূর্ণা ঘ. মাতা
২৬। দেবী এত দিন কার নিবাসে ছিল?
ক. ভবানন্দ খ. হরিহোড়
গ. মানসিংহ ঘ. চাটুয্যে
২৭। দেবী অন্নপূর্ণা কী কারণে অন্যের নিবাস ছেড়েছিল
ক. মায়ার অভাবে খ. কন্দলের ত্রাসে
গ. স্তুতি কামনায় ঘ. ভর্ত্সনায়
২৮। অন্নপূর্ণার প্রকাশ কোথায়?
ক. কাশীতে খ. গয়াতে
গ. মৃগয়াতে ঘ. কাশ্মীরে
২৯। চৈত্র মাসের কোন তিথিতে অন্নপূর্ণার পূজা হয়?
ক. ৬ষ্ঠী খ. ৭মী গ. ৮মী ঘ. ৯মী।
কপোতাক্ষ নদ
১। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
ক. চতুর্দশপদী কবিতা খ. অমিত্রাক্ষর ছন্দ
গ. কপোতাক্ষ নদ ঘ. মেঘনাদবধ কাব্য
২। ‘কপোতাক্ষ নদ’ রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
ক. ফ্রান্সে খ. ইংল্যান্ডে
গ. ইতালিতে ঘ. আমেরিকায়
৩। মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. যশোর খ. খুলনা গ. মাগুরা ঘ. কুষ্টিয়া
৪। ‘দুগ্ধ-স্রোতোরূপী’ কাকে বলা হয়েছে?
ক. বঙ্গদেশকে খ. কপোতাক্ষকে
গ. বঙ্গজনকে ঘ. সাগরদাঁড়িকে
৫। কবির কাছে ভ্রান্তির ছলনা কোনটি?
ক. নিশার স্বপন খ. মায়া-মন্ত্রধ্বনি
গ. স্নেহের তৃষ্ণা ঘ. কপোতাক্ষের কলকল
৬। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘এ বিরলে’ শব্দের সঙ্গে অন্ত্যমিল রক্ষাকারী শব্দ কোনটি?
ক. তব কলকলে খ. জলে গ. স্বপনে ঘ. ছলনে
৭। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় অষ্টকের মূল বক্তব্য কোনটি?
ক. ভ্রান্ত আবেগ খ. নদীর প্রতি মমতা
গ. দেশপ্রেম ঘ. স্মৃতিকাতরতা
৮। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি প্রজা বলেছেন কাকে?
ক. কপোতাক্ষকে খ. সাগরদাঁড়িকে
গ. বাংলাদেশকে ঘ. বাঙালিদের
৯। ‘আর কি হে হবে দেখা’— ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি কার উদ্দেশ্যে কথাটি বলেছেন?
ক. কপোতাক্ষ নদ খ. জন্মভূমি
গ. আত্মীয়-পরিজন ঘ. বন্ধুবান্ধব
১০। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কে, কাকে বারিরূপ কর দেয়?
ক. সাগর নদীকে খ. নদী সাগরকে
গ. প্রজা রাজাকে ঘ. খাল নদীকে
১১। ‘বঙ্গজ জন’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?
ক. বঙ্গদেশে জন্মগ্রহণকারী জনগণ
খ. কবির গ্রামের সব লোকজন
গ. কপোতাক্ষ নদ-তীরবর্তী জনগোষ্ঠী
ঘ. প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠী
১২। ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’— কবি কার কথা ভাবেন?
ক. কপোতাক্ষ নদ খ. মাতৃভূমি
গ. সাগরদাঁড়ি ঘ. বঙ্গজ জন
১৩। ‘দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে’—কথটির অর্থ কী?
ক. কপোতাক্ষ নদকে মাতৃদুগ্ধের মতো মনে করা
খ. জন্মভূমির নদ কপোতাক্ষের মতো
গ. নদীর কলকল ধ্বনি কপোতাক্ষের মতো
ঘ. কোনো নদ-নদীর জলই কপোতাক্ষের মতো নয়
১৪। কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কবির কাছে কেমন?
ক. ভ্রান্তির ছলনা খ. নিশার স্বপন
গ. বঙ্গের সংগীত ঘ. মায়া মন্ত্রধ্বনি
১৫। ‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে’—এ চিত্রকল্পে ফুটে উঠেছে—
ক. ভ্রান্তির বিলাস খ. স্মৃতি রোমন্থন
গ. আত্মসংবিত্ ঘ. চৈতন্য-উদয়
১৬। ‘আর কি হে হবে দেখা? যত দিন যাবে’—এখানে কবিমনের কোন অনুভূতি প্রকাশিত হয়েছে?
ক. ভয় খ. সংশয় গ. বেদনা ঘ. মোহ
১৭। ‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রতি চরণে কতটি করে মাত্রা আছে?
ক. চৌদ্দটি খ. আঠারোটি
গ. বাইশটি ঘ. চব্বিশটি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা: সঠিক উত্তর
আমার সন্তান
২৪. খ ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. গ।
কপোতাক্ষ নদ
১. ঘ ২. ক ৩. ক ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ক ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা