বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
জীবন সঙ্গীত
৯। ‘জীবাত্মা’ শব্দটির অর্থ কী?
ক. আত্মার জীবন খ. মানুষের আত্মা
গ. জীব ও আত্মা ঘ. পরম আত্মা
১০। কবি সুখের আশা করে কী পরতে নিষেধ করেছেন?
ক. দামি পোশাক খ. দুখের ফাঁস
গ. সংসারী সাজ ঘ. যুদ্ধের পোশাক
১১। সহায় সম্পদ বল সকলি ঘুচায়—
ক. পরিবর্তন খ. ভাবনা গ. দুঃখ ঘ. কাল
১২। কোনটি শৈবালের নীর?
ক. আয়ু খ. সম্পদ গ. বায়ু ঘ. সুখ
১৩। ‘জীবন সঙ্গীত’ কবিতায় কাকে ভয় না পেতে বলা হয়েছে?
ক. পাখিকে খ. প্রাণীকে
গ. মানবকে ঘ. জড় বস্তুকে
১৪। জগতে দুর্লভ কোনটি?
ক. সম্পদ খ. সুখ গ. দুঃখ ঘ. মহিমা
১৫। কাদের পথ অনুসরণ করতে হবে?
ক. সাধারণ মানুষের
খ. আশাবাদী মানুষের
গ. সম্পদশালী মানুষের
ঘ. মহাজ্ঞানী মহাজনের
১৬। সময়-সাগর-তীরে কী করে আমরা অমর হব?
ক. যুদ্ধ করে খ. দান করে
গ. জীবন বাজি রেখে
ঘ. পদাঙ্ক অঙ্কিত করে
১৭। মানবগণকে কবি কোন জিনিসটি বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন?
ক. কথা খ. সুখ গ. সম্মান ঘ. জীবন
১৮। ‘সমরাঙ্গন’ বলতে কী বোঝায়?
ক. যুদ্ধক্ষেত্র খ. বাড়ির উঠান
গ. সুন্দর বারান্দা ঘ. কর্মক্ষেত্র
প্রাণ
১। কবি কোথায় অমর আলয় রচনা করতে চেয়েছেন?
ক. স্বর্গে খ. পৃথিবীতে
গ. মানুষের মাঝে ঘ. পুষ্পিত কাননে
২। কবি মানব হূদয়ে কীভাবে ঠাঁই পেতে চেয়েছেন?
ক. ভালোবেসে খ. সৃষ্টির মাধ্যমে
গ. ফুল ফুটিয়ে ঘ. সংগীতের সাহায্যে
৩। এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার আসে কোন বিষয়ে?
ক. পদার্থবিজ্ঞানে খ. রসায়ন বিজ্ঞানে
গ. অর্থনীতিতে ঘ. সাহিত্যে
৪। ‘ধরায়’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. কাননে খ. ভুবনে গ. আলয়ে ঘ. হূদয়ে
৫। কবি কী দিয়ে সংগীত গাঁথতে চেয়েছেন?
ক. আনন্দ-বেদনা খ. মিলন-বিরহ
গ. ভালো-মন্দ ঘ. সুখ-দুঃখ
৬। কবি কোন হূদয়ে স্থান পেতে চান?
ক. জীবন্ত খ. ফুটন্ত গ. গর্বিত ঘ. তৃষিত
৭। কবি কত দিন মানব মনে ঠাঁই চান?
ক. আজীবন খ. এক শতাব্দী
গ. অনন্তকাল ঘ. ক্ষণিক সময়
৮। কবি কী দিয়ে অমর আলয় রচনা করতে চান?
ক. মানব মনের হাসি-আনন্দ
খ. মানব মনের দুঃখ-কষ্ট
গ. মানব মনের কামনা-বাসনা
ঘ. মানব মনের সুখ-দুঃখ
৯। কবি কী রকম কুসুম ফোটাতে চান?
ক. নব নব সংগীতের খ. নানা রঙের
গ. সাজানো বাগানের ঘ. স্বর্গ সুষমার
১০। ‘প্রাণ’ কবিতার কবি কার মাঝে বাঁচতে চান?
ক. প্রকৃতির মাঝে খ. বন্ধুদের মাঝে
গ. সাথিদের মাঝে ঘ. মানবের মাঝে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা: সঠিক উত্তর
জীবন সঙ্গীত
৯. খ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক।
প্রাণ
১. গ ২. খ ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. ক ১০. ঘ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা