বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
প্রাণ
১১। কোথায় প্রাণের খেলা চিরতরঙ্গিত?
ক. ধরায় খ. সাগরে গ. আকাশে ঘ. বাতাসে
১২। ‘যদি গো রচিতে পারি অমর-আলয়’—এখানে ‘অমর-আলয়’ অর্থ কী?
ক. অক্ষয় গৃহ খ. বিলাসী প্রাসাদ
গ. চিরন্তন সুখ ঘ. অবিনাশী সৃষ্টি ক্ষেত্র
১৩। ‘প্রাণ’ কবিতার কবি কিসের কুসুম ফোটাতে চান?
ক. জ্ঞানের খ. কবিতার
গ. পাতার ঘ. সংগীতের
১৪। ‘ঠাঁই’ শব্দের অর্থ কী?
ক. আশ্রয় খ. স্থির গ. হতে ঘ. মাঝে
১৫। ‘চিরতরঙ্গিত’ শব্দটি অর্থ কী?
ক. প্রতীয়মান খ. বহমান
গ. অসমান ঘ. মূর্তমান
১৬। ‘জীবন্ত হূদয়’ বলতে কী বোঝায়?
ক. নিষপ্রাণ হূদয় খ. প্রাণবন্ত মন
গ. অস্থিরচিত্ত ঘ. চঞ্চল সত্তা
১৭। কর্মময় জীবনের মধ্য দিয়ে অমরত্ব লাভ করা যায়, এই ভাবটি কোন কবিতায় ফুটে উঠেছে?
ক. প্রাণ খ. বোশেখ গ. মানুষ ঘ. অন্ধবধূ
১৮। কবির সংগীত রচনার উপকরণ কী?
ক. ঐতিহাসিক
খ. মানব মনের অনুভূতি
গ. বাগানের ফুল ঘ. ফসলের মাঠ
১৯। ‘সূর্যকরে’ শব্দের অর্থ কী?
ক. সূর্যের সঙ্গে খ. সূর্যের আলোতে
গ. সূর্যের হাতে ঘ. অন্ধকার রাতে
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মেহেরপুর গ্রামের মাতব্বর নুরুল সাহেব গ্রামে একটি বিদ্যালয় স্থাপন করে যান। তাঁর মৃত্যুর প্রায় ১০০ বছর হয়ে গেলেও সবাই তাঁর নাম জানে।
২০। নুরুল সাহেবের বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যে উদ্দেশ্য কাজ করেছিল তার সঙ্গে ‘প্রাণ’ কবিতায় কোন দিকের সাদৃশ্য আছে?
ক. আনন্দ বেদনা খ. সংগীত রচনা
গ. ফুল শুকিয়ে যাওয়া ঘ. বাগান রচনা
২১। উদ্দীপকের সঙ্গে কবির সাদৃশ্য কোন দিক থেকে?
i. মহত্ কর্মের দৃষ্টান্ত স্থাপনে
ii. হূদয় আবেগের বহিঃপ্রকাশে
iii. পরের কল্যাণে কাজ করায়
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
২২। ‘কানন’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. গগন খ. অম্বর গ. বাগান ঘ. সরোবর

অন্ধবধূ
১। ‘অন্ধবধূ’ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লে¬খ আছে?
ক. কাক খ. চোখ গেল
গ. কোকিল ঘ. শালিক
২। যতীন্দ্রমোহন বাগচীর জন্ম কোন জেলায়?
ক. চব্বিশ পরগনা খ. বর্ধমান
গ. নদীয়া ঘ. কুষ্টিয়া
৩। গ্রাম্যজীবন উপস্থাপনের ক্ষেত্রে যতীন্দ্রমোহনের ভাষারীতি কেমন?
ক. হাস্যমধুর খ. কঠিন-কোমল
গ. সহজ-সরল ঘ. বিষয় বিপ্রতীপ
৪। ‘অন্ধবধূ’ কবিতা থেকে বোঝা যায়—
i. অন্ধবধূ জীবন নিয়ে শঙ্কিত
ii. অন্ধবধূ নানাভাবে বঞ্চিত
iii. অন্ধবধূকে নিয়ে অনেকেই অসন্তুষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৫। ‘পায়ের তলায় নরম ঠেকল কী!’—এখানে ‘ঠেকল’ কথাটির মানে কী?
ক. ধাক্কা লাগল খ. অনুভূত হলো
গ. লেগে রইল ঘ. বাধা দিল
৬। পায়ের তলায় নরম ঠেকেছিল কোনটি?
ক. কাদামাটি খ. আমের খোসা
গ. শেওলা ঘ. ঝরা বকুল
৭। ‘আকাশ-পাতাল কতই মনে হয়।’ এখানে ‘আকাশ-পাতাল’ মানে কী?
ক. প্রচুর ব্যবধান খ. উঁচু-নিচু
গ. ছোট-বড় ঘ. ইতস্তত-বিক্ষিপ্ত
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
প্রাণ
১১. ক ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. গ।
অন্ধবধূ
১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ঘ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা