বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
১। দানবের মতো চিত্কার করতে করতে কী এসেছিল?
ক. পাকসেনা খ. ট্যাংক
গ. হরিদাসী ঘ. স্বাধীনতা
২। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতাটির রচয়িতা কে?
ক. শামসুর রাহমান খ. সৈয়দ শামসুল হক
গ. আল মাহমুদ ঘ. নির্মলেন্দু গুণ
৩। কবি শামসুর রাহমানের পেশা কী ছিল?
ক. সাংবাদিকতা খ. শিক্ষকতা
গ. আইনজীবী ঘ. রাজনীতি
৪। স্বাধীনতা পাওয়ার জন্য রক্তগঙ্গায় ভাসতে হয় যে কারণে—
i. স্বাধীনতা রক্ত চায়
ii. স্বাধীনতার অপর নাম রক্ত
iii. অনেক প্রাণের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii
৫। খাণ্ডবদাহন বলতে কী বোঝানো হয়েছে?
ক. খণ্ড খণ্ড দাহ খ. স্থানে স্থানে আগুন
গ. আগুনের শিখা ঘ. ভীষণ অগ্নিকাণ্ড
৬। রক্তগঙ্গায় ভাসতে হবে কেন?
ক. স্বাধীনতার জন্য খ. আর্থিক লাভের জন্য
গ. বেঁচে থাকার জন্য ঘ. শহীদ হওয়ার জন্য
৭। স্বাধীনতার জন্য কপাল ভাঙল কার?
ক. মদিনা বিবির খ. জরিনা বিবির
গ. সাকিনা বিবির ঘ. মর্জিনা বিবির
৮। শহরে কোন রঙের ট্যাংক এল?
ক. সবুজ রঙের খ. জলপাই রঙের
গ. নীল রঙের ঘ. কালো রঙের
৯। গ্রামের পর গ্রাম ছাই হলো কেন?
ক. স্বাধীনতার জন্য খ. দুর্ভিক্ষের কারণে
গ. দেশ বিভাগের জন্য ঘ. দুর্যোগের কারণে
১০। পিতা-মাতার লাশের ওপর হামাগুড়ি দেয় কে?
ক. রাজাকার খ. মিলিটারি
গ. অবুঝ শিশু ঘ. হরিদাসী
১১। স্বাধীনতার জন্য মোল্ল¬াবাড়ির কে দাঁড়িয়ে আছে?
ক. এক বৃদ্ধ খ. এক বিধবা
গ. এক বালক ঘ. এক বৃদ্ধা
১২। অনাথ কিশোরীর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক. হাড্ডিসার খ. কঙ্কাল
গ. অস্থিচর্মসার ঘ. বিশাল বপু
১৩। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কার নাম পাওয়া যায়?
ক. সাগর আলী খ. কেষ্ট দাস
গ. মতলব আলী ঘ. হরিদাস
১৪। স্বাধীনতার জন্য কার ফুসফুস এখন পোকার দখলে?
ক. মজনু শেখের খ. রুস্তম শেখের
গ. মতলব মিয়ার ঘ. গাজী মিয়ার
১৫। সবাই অধীর প্রতীক্ষা করছে কার জন্য?
ক. মুক্তিযোদ্ধাদের জন্য খ. নবীনদের জন্য
গ. প্রিয়জনের জন্য ঘ. স্বাধীনতার জন্য
১৬। নতুন নিশান বলতে কোনটি বোঝানো হয়েছে?
ক. স্বাধীন দেশের পতাকা খ. নতুন কিছু
গ. সম্পদ ঘ. হূত অর্থ ফিরে পাওয়া
১৭। কারা এ দেশের স্বাধীনতাকে হরণ করেছিল?
ক. পাকিস্তানিরা খ. রাজাকাররা
গ. মুক্তিবাহিনীরা ঘ. আলবদররা
১৮। ‘স্বাধীনতা’ শব্দটির সঙ্গে নিচের কোন কথাটির সাযুজ্য আছে?
ক. এটি আদায় করে নিতে হয়
খ. এটি মানুষের জন্মগত অধিকার
গ. এটি অনেক শ্রমসাধ্য
ঘ. এটি আপনা-আপনি আসে না
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
১. খ ২. ক ৩. ক ৪. গ ৫. ঘ ৬. ক ৭. গ ৮. খ ৯. ক ১০. গ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ক ১৮. খ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ
নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা