বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
১৯। শহরের রাস্তায় রিকশা চালায় কে?
ক. রুস্তম শেখ খ. মালেক শেখ
গ. জমির শেখ ঘ. মতলব মিয়া
২০। ‘এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন’—এখানে বুড়োর প্রকৃতি কী রকম?
ক. অকালবৃদ্ধ খ. সামান্য বুড়ো
গ. থুত্থুড়ে বুড়ো ঘ. মুমূর্ষু বৃদ্ধ
২১। স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাস আর কী উজাড় হলো?
ক. ট্যাংক খ. বাস্তুভিটা
গ. বিধ্বস্ত পাড়া ঘ. বস্তি
২২। একটানা আর্তনাদ করল কে?
ক. একটা কুকুর খ. অবুঝ শিশু
গ. থুত্থুড়ে বুড়ো ঘ. দক্ষ মাঝি
২৩। ককুরটির প্রভুর বাস্তুভিটা কোথায়?
ক. বিধ্বস্ত পাড়ায় খ. শাহবাজপুরে
গ. বনে-জঙ্গলে ঘ. মোল্লাবাড়িতে
২৪। কোন প্রতীকটি মহাভারতের?
ক. রক্তগঙ্গা খ. বাস্তুভিটা
গ. খাণ্ডবদাহন ঘ. দিগিবদিক
২৫। কার চুল বাতাসে নড়ছে?
ক. রুস্তম আলীর খ. অবুঝ শিশুর
গ. থুত্থুড়ে বুড়োর ঘ. এক বিধবার
২৬। পথের ধারে শূন্য থালা হাতে কে বসে আছে?
ক. হরিদাসী খ. অনাথ কিশোরী
গ. সাকিনা বিবি ঘ. থুত্থুড়ে বুড়ো
২৭। জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কে?
ক. সগীর আলী খ. কেষ্ট দাস
গ. রুস্তম শেখ ঘ. মতলব মিয়া

আমার পরিচয়
১। ‘আমার পরিচয়’ কবিতায় উল্লেখিত নদীর সংখ্যা কত?
ক. ১২০০ খ. ১৩০০ গ. ১৪০০ ঘ. ১৫০০
২। ‘আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে’—এখানে ‘চর্যাপদের অক্ষরগুলো’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. অতীত ঐতিহ্য
খ. সাংস্কৃতিক রূপ
গ. ঐতিহাসিক পটভূমি
ঘ. সাংস্কৃতিক পরিচয়
৩। কবি কোমল পলিমাটিতে কীভাবে চলেন?
ক. ধীরে ধীরে খ. আলপথ দিয়ে
গ. লাল রাজপথে ঘ. বরেন্দ্রভূমে
৪। সৈয়দ শামসুল হক কবিতা, গল্প ও উপন্যাস ছাড়াও আরও কী রচনা করেছেন?
ক. মহাকাব্য খ. নাটক
গ. শিশুতোষ ঘ. কাহিনিকাব্য
৫। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন জাতীয় রচনা?
ক. প্রবন্ধ খ. উপন্যাস
গ. নাটক ঘ. ছোটগল্প
৬। কবি কীরূপ মাটির দেউল থেকে এসেছেন?
ক. কমলার দীঘি খ. আউল-বাউল
গ. মন্দির-বেদী ঘ. সোনামসজিদ
৭। ‘জয় বাংলা’ ধ্বনিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. চরণচিহ্ন খ. কৈবর্ত বিদ্রোহ
গ. বজ্রকণ্ঠ ঘ. তীব্রকণ্ঠ
৮। কবি বাংলার আলপথ দিয়ে কত বছর চলেন?
ক. হাজার বছর খ. মুক্তিযুদ্ধের সময়
গ. আজীবন ঘ. পাল শাসনামল পর্যন্ত
৯। ‘কোথা থেকে তুমি এলে?’—কে শুধায়?
ক. মাটি খ. বাতাস গ. নদী ঘ. পাখি
১০। ‘আমার পরিচয়’ কবিতার কবি চর্যাপদের কোন উপকরণ থেকে এসেছেন?
ক. ভাব খ. ছন্দ গ. অক্ষর ঘ. পঙিক্ত
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
১৯. ক ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. ক ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. খ।
আমার পরিচয়
১. খ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. খ ৭. গ ৮. ক ৯. গ ১০. গ।