বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

আমার পরিচয়
১১। ‘আমার পরিচয়’ কবিতায় ডিঙার বহরের মালিক কে?
ক. বাউল খ. জয়নুল
গ. সওদাগর ঘ. হাজি শরীয়ত
১২। কবি কার ডিঙার বহর থেকে এসেছেন?
ক. বাউলের খ. সওদাগরের
গ. কৈবর্তের ঘ. সূর্যসেনের
১৩। ‘আমার পরিচয়’ কবিতায় কোন যুগের চিত্রকলার কথা বলা হয়েছে?
ক. বর্তমান যুগের খ. বৌদ্ধ যুগের
গ. পাল যুগের ঘ. কৈবর্ত যুগের
১৪। পাহাড়পুরের কোন বিহার বিখ্যাত?
ক. নৌবিহার খ. হিন্দুবিহার
গ. প্রাচীন বিহার ঘ. বৌদ্ধবিহার
১৫। কবি কোথাকার মন্দির-বেদি থেকে এসেছেন?
ক. জোড়বাংলার খ. কমলার দীঘির
গ. পাহাড়পুরের ঘ. বরেন্দ্রভূমির
১৬। ‘আমার পরিচয়’ কবিতায় কৈবর্তের কোন গ্রামের কথা বলা হয়েছে?
ক. সওদাগরের গ্রাম
খ. বিদ্রোহী গ্রাম
গ. চিত্রকলার গ্রাম
ঘ. বারো ভূঁইয়ার গ্রাম
১৭। কবি কার বিদ্রোহী গ্রাম থেকে এসেছেন?
ক. সওদাগরের খ. বারো ভূঁইয়ার
গ. পাল যুগের ঘ. কৈবর্তের
১৮। ‘আমার পরিচয়’ কবিতায় আউল-বাউলদের দেউল কী দিয়ে তৈরি?
ক. চিত্রকলা খ. শণ গ. মাটি ঘ. পাঠকাঠি
১৯। বাঙালির আগমনস্থল জোড়বাংলার কোথায়?
ক. মন্দির-বেদিতে খ. পাহাড়পুরে
গ. ডিঙার বহরে ঘ. পলি মাটিতে
২০। ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি বারো ভূঁইয়াদের কোন ক্ষমতার অধিকারী বলা হয়েছে?
ক. স্বাধীন খ. যুদ্ধ গ. বাউল ঘ. সার্বভৌম
২১। ‘আমার পরিচয়’ কবিতায় সার্বভৌম কার?
ক. উনসত্তরের খ. ছয় দফার
গ. রাষ্ট্র ভাষার ঘ. দেশ বিভাগের
২২। ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই।’—এটি হলো বাঙালির—
ক. চেতনা খ. প্রাণের কথা
গ. আদিকথা ঘ. বীজমন্ত্র
২৩। কবি পেছনে কী ফেলে এসেছেন?
ক. বীজমন্ত্র খ. পলিমাটি
গ. চরণচিহ্ন ঘ. বিভেদের রেখা
২৪। কবি হাজার চরণচিহ্ন কোথায় ফেলে এসেছেন?
ক. সামনে খ. রাজপথে
গ. বীজমন্ত্রে ঘ. পেছনে
২৫। কবি বাংলার কোন পথ দিয়ে চলেন?
ক. রাজপথ খ. জলপথ
গ. আলপথ ঘ. স্থলপথ

বৃষ্টি
১। কবি বিদ্যুেক কার সঙ্গে তুলনা করেছেন?
ক. কন্যার খ. পরির গ. আলোর ঘ. বৃষ্টির
২। লোকজ ধারণা অনুযায়ী বিদ্যুত্ চমকানোকে কিসের সঙ্গে তুলনা করা হয়?
ক. উপকারী আলোর সঙ্গে
খ. রুগ্ণ বৃদ্ধের সঙ্গে
গ. সুন্দরী পরির সঙ্গে
ঘ. তৃষ্ণার্ত মনের সঙ্গে
৩। ‘সওয়ার’ অর্থ কী?
ক. ঘুরে বেড়ানো খ. ভেসে বেড়ানো
গ. বয়ে চলা ঘ. আরোহী।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
আমার পরিচয়
১১. গ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. গ।

বৃষ্টি
১. খ ২. গ ৩. ঘ।