বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো

১। করুণ কেরানি কাদের বলা হয়েছে?

ক. আবেগ করুণ

খ. করুণভাবে জীবনযাপনকারী

গ. স্বভাবে করুণ

ঘ. চাকরিজীবী

২। গণসূর্যের মঞ্চ বলতে কী বোঝানো হয়েছে?

ক. আলোচিত মঞ্চ খ. উদ্দীপ্ত মঞ্চ

গ. বিপ্লবী মঞ্চ ঘ. নেতার মঞ্চ সূর্যের মতো

৩। সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশবিরোধী সশস্ত্র যুদ্ধ হয়—

ক. ১৯২৯ সালে খ. ১৯৩০ সালে

গ. ১৯৩১ সালে ঘ. ১৯৩২ সালে

৪। বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের সাধারণ নির্বাচনে বাঙালির বিজয় ঘটে—

ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে

গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে

৫। বিদ্রোহী শ্রোতা কোথায় বসে আছে?

ক. টঙ্গীতে খ. রমনায়

গ. রেসকোর্সে ঘ. রাজপথে

৬। কবি নির্মলেন্দু গুণ ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় প্রকাশ করেছেন—

ক. সামাাজিক জীবন খ. ধর্মীয় চেতনা

গ. প্রতিবাদী চেতনা ঘ. জীবনচরিত

৭। ‘প্রাণের সবুজ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. সবুজ পোশাক খ. মনের আনন্দ

গ. প্রাণের স্বাধীনতা ঘ. ঝরনার নৃত্য

৮। কবিতায় ব্যবহূত ‘দিগন্ত প্লাবিত’ শব্দটির ক্ষেত্রে নিচের কোন যুক্তিটি গ্রহণযোগ্য?

ক. যার কোনো সীমা নেই খ. অসীম জায়গা

গ. আকাশছোঁয়া ঘ. বিরাট ফসলের মাঠ

৯। ‘কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী?’— উদ্ধৃতিতে যাঁর কথা বলা হয়েছে তিনি হলেন—

ক. কাজী নজরুল ইসলাম

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১০। শিশুপার্কের দোলনা কেমন?

ক. কালো খ. সাদা গ. হলুদ ঘ. রঙিন

১১। সাধারণ মানুষের প্রতীক্ষা কার জন্য?

ক. কবির খ. নায়কের

গ. শিল্পীর ঘ. গায়কের

১২। মধ্যবিত্তের হাতে সেদিন ছিল মৃত্যু আর চোখে ছিল—

ক. ঝিলিক খ. স্বপ্ন গ. বাসনা ঘ. ঈর্ষা

১৩। কপালে, কবজিতে লালসালু বাঁধা ছিল কাদের?

ক. কৃষকদের খ. ছাত্রদের

গ. শ্রমিকদের ঘ. মজুরদের

১৪। ‘উদ্যত’ শব্দটির অর্থ কী?

ক. উপযুক্ত খ. অপ্রস্তুত

গ. বিনীত ঘ. প্রবৃত্ত

১৫। ‘বিমুখ প্রান্তরে’ অর্থ কী?

ক. বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে

খ. বিরুদ্ধ পরিবেশের মাঠে

গ. প্রতিকূল পরিবেশের বাইরে

ঘ. মেঘলা পরিবেশের আকাশে

১৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ হিসেবে আখ্যায়িত করা হয় কোন পত্রিকায়?

ক. ওয়াশিংটন পোস্ট খ. নিউইয়র্ক টাইমস

গ. এশিয়াউইক ঘ. নিউজউইক

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলা ১ম পত্র: সঠিক উত্তর

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে

আমাদের হলো

১. খ ২. ঘ ৩. খ ৪. ক ৫. গ ৬. গ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা