বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
সাহসী জননী বাংলা
১। বাঙালির হাতে কী উঠেছে?
ক. কাস্তে খ. গ্রেনেড গ. জাল ঘ. লাঠি
২। ‘নীলকমলেরা’ কারা?
ক. প্রহরীরা খ. সাহসীরা
গ. হূদয়বান ব্যক্তিরা ঘ. মুক্তিযোদ্ধারা
৩। ‘চির কবিতার দেশ’ উপমাটি ব্যবহার করে ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি বাংলাদেশের কোন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন?
ক. বাংলার কবিদের আধিক্য
খ. কবিতায় সমৃদ্ধ বাংলাদেশ
গ. কবিতার প্রেরণার উত্স
ঘ. বাংলার কবিদের চিরায়ত পরিচয়
৪। ‘অসুর’ কী?
ক. শত্রু খ. দেবতা গ. দানব ঘ. হানাদার
৫। ‘কমল’ অর্থ কী?
ক. নদী খ. পদ্ম গ. কবিতা ঘ. বর্ণমালা
৬। ‘সাহসী জননী বাংলা’ কবিতায় পথে পথে তেপান্তরে কে ঘোরে?
ক. মুক্তিযোদ্ধা খ. উদ্বাস্তু
গ. বর্ণমালা ঘ. নীলকমল
৭। ‘সাহসী জননী বাংলা’ কবিতায় আজ কিসে ভোজ হবে বলে কবি বলেছেন?
ক. অহংকারে খ. প্রতিহিংসায়
গ. প্রতিবাদে ঘ. প্রতিরোধে
৮। বাঙালি কী শেষে ফিরে এসেছে?
ক. মহা প্রতিরোধ খ. পাহারা
গ. রাতজাগা নির্বাসন ঘ. মৃতের আগুন
৯। সাহসী জননী বাংলার বুকে কী চাপা পড়ে যাচ্ছে?
ক. পোড়াগ্রাম খ. ঘৃণার কার্তুজ
গ. মৃতের আগুন ঘ. মহা প্রতিরোধ
১০। কবিতার হাতে কবি কী দেখতে পান?
ক. কার্তুজ খ. রক্ত
গ. রাইফেল ঘ. স্বাধীনতা
১১। বাঙালি কী উড়িয়ে বঙ্গজননীর কোলে ফিরে এসেছে?
ক. স্বাধীনতা খ. বর্ণমালা
গ. প্রতিরোধ ঘ. নীলকমল
১২। শত্রুরা বাঙালিকে কোন জাতি মনে করত?
ক. কবি জাতি খ. সাহসী জাতি
গ. অসুর জাতি ঘ. অনার্য জাতি
১৩। মধ্যরাতের হানাদারদের ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি কী বলে আখ্যা দিয়েছেন?
ক. নীলকমল খ. ডাকাত
গ. অসুর ঘ. অনার্য
১৪। বাঙালি কিসে মাত হবে বলে হানাদাররা ভেবেছিল?
ক. কবিতায় খ. অস্ত্রে
গ. অসুর নৃত্যে ঘ. রক্তে
১৫। ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি কোন নদী দুটোর কথা বলেছেন?
ক. বুড়িগঙ্গা ও পদ্মা খ. শীতলক্ষ্যা ও যমুনা
গ. ধলেশ্বরী ও সুরমা ঘ. মেঘনা ও সাঙ্গু
১৬। হানাদারদের রক্ত ছুঁয়ে মুক্তিযোদ্ধারা ঘৃণার কার্তুজ শেষ করেছিল কেন?
ক. মাতৃ অপমানে
খ. অনার্য জাতি বলে
গ. নির্বাসনের প্রতিশোধে
ঘ. মৃতের আগুন দেখে
১৭। ‘রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি’ কাদের?
ক. হানাদারদের খ. অসুরদের
গ. মুক্তিযোদ্ধাদের ঘ. ডাক্তারদের।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
সাহসী জননী বাংলা
১. খ ২. ঘ ৩. খ ৪. গ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. গ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. ক ১৭. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা