বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

সাহসী জননী বাংলা
১৮। শত্রুর চোখে বাঙালির কোন বৈশিষ্ট্য দেখা যায়, যা ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি তুলে ধরেছেন?
ক. আসুরিক আচরণ খ. সাহসের দৃঢ়তা
গ. অনার্য, ভীতু ঘ. প্রতিবাদী
১৯। ‘বুকে চাপা মৃতের আগুন’ উক্তিটি দ্বারা কবি বঙ্গজননীর কোন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন?
ক. প্রাণের উত্তপ্ত স্পন্দন
খ. বিজয়ের চাপা উল্ল¬াস
গ. প্রতিহিংসার আগুন
ঘ. সাহসের ইস্পাতদৃঢ়তা
২০। ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি কোনটিকে বাঙালির মুক্তিযুদ্ধের প্রেরণার উত্স বলে আখ্যায়িত করেছেন?
ক. বঙ্গজননীর বুকে মৃতের আগুন
খ. অনাদি অতীতের সংগ্রাম
গ. সাহসের ফোয়ারা
ঘ. উন্মুখ ঘৃণার সম্মিলন
২১। ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি বাঙালির কোনটিকে ‘বাঙালিকে নিয়ে হানাদারদের’ মিথ্যাচার বলে অভিহিত করেছেন?
ক. ভীতু ও সাহসী দৃষ্টিভঙ্গি
খ. সংগ্রামী ও প্রতিরোধ্য
গ. কাব্যময় ও সাহসী
ঘ. যোদ্ধা ও বোদ্ধা
২২। হানাদার বাহিনীর দানবীয় তাণ্ডবলীলা বোঝাতে কবি ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কোন উপমাটি দিয়েছেন?
ক. অসুর নৃত্য খ. বাঙালির প্রেরণা
গ. মৃতের আগুন ঘ. বাঘের থাবা
২৩। ‘কবির হাতে রাইফেল’—এ কথাটি দ্বারা কবি ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কী বুঝিয়েছেন?
ক. বাঙালি ঐতিহ্য খ. বাঙালির প্রেরণা
গ. বাঙালির প্রতিরোধ
ঘ. বাঙালির সাহসিকতা
২৪। ‘জাগে, নীলকমলেরা জাগে’। উক্তিটি দিয়ে ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কাদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে?
ক. সাহসী জননীর খ. বাংলা মায়ের
গ. পদ্মা নদী তীরের ঘ. মুক্তিযোদ্ধাদের
২৫। ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি কী হিসেবে পাকিস্তানিদের কলঙ্কিত হাত মুচড়ে দেওয়ার কথা বলেছেন?
ক. প্রতিরোধ খ. প্রতিশোধ
গ. প্রতিহিংসা ঘ. প্রতিবাদ
ঝর্ণার গান
১। দুপুর-ভোর ঝর্ণা কার গান শুনতে পায়?
ক. ঝিঁঝির খ. পরির
গ. বুলবুলির ঘ. শালিকের
২। ‘একলা গাই, একলা ধাই,
দিবস রাত, সাঁঝ সকাল।’ এ বক্তব্যে ঝর্ণার কোন রূপটি ফুটে ওঠে?
ক. প্রকৃতি চেতনা খ. সৌন্দর্যপ্রীতি
গ. ছুটে চলা ঘ. শঙ্কাহীন চিত্ত
৩। ‘ছন্দের রাজা’ কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. সুকুমার রায়
গ. অক্ষয়কুমার ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
৪। নতুন ছন্দ নির্মাণে তিনি নৈপুণ্য দেখিয়েছেন বলে তাঁকে কী বলে অভিহিত করা হয়?
ক. ছন্দের রাজা খ. ছান্দসিক কবি
গ. ছন্দের সম্রাট ঘ. ছন্দের জনক
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
সাহসী জননী বাংলা
১৮. গ ১৯. ক ২০. খ ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. ঘ ২৫. খ।
ঝর্ণার গান
১. ক ২. গ ৩. ঘ ৪. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা