বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
সেই দিন এই মাঠ
১। ‘সেই দিন এই মাঠ’ কবিতায় বর্ণিত ফুলের নাম কী?
ক. গোলাপ খ. শিউলি গ. চালতা ঘ. কদম
২। ‘আমি চলে যাব’—কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন?
ক. গ্রামে খ. শহরে গ. পরপারে ঘ. বিদেশে
৩। জীবনানন্দ দাশ কোন শহরে জন্মগ্রহণ করেন?
ক. ঢাকা খ. রাজশাহী গ. বরিশাল ঘ. সিলেট
৪। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ?
ক. চক্রবাক খ. ঝিঙেফুল গ. মালঞ্চ ঘ. মহাপৃথিবী
৫। জীবনানন্দ দাশের জননী ছিলেন—
ক. চারণ কবি খ. গীতিকবি গ. পল্লিকবি ঘ. স্বভাবকবি
৬। বিষয়বস্তু বিচারে ‘সেই দিন এই মাঠ’ কবিতাটি—
ক. দার্শনিকতামূলক খ. প্রকৃতিবিষয়ক
গ. দেশপ্রেমমূলক ঘ. মৃত্যুর ভাবনাবিষয়ক
৭। ‘সেই দিন এই মাঠ’ কী হবে না বলে কবি মনে করেন?
ক. শান্ত খ. স্তব্ধ গ. স্থবির ঘ. বন্ধ
৮। কবির মতে পৃথিবীতে কোনটি কখনো ঝরে না?
ক. সোনার স্বপ্নের সাধ খ. সুন্দরের আরাধনা
গ. নবীনের বরণ ঘ. কল্যাণের আবাহন
৯। ‘সেই দিন এই মাঠ’ কবিতায় উল্লিখিত গন্ধটা কেমন?
ক. সোঁদা খ. ভিজে গ. ঝাঁজালো ঘ. মিষ্টি
১০। কোথায় বসে মানুষ স্বপ্ন দেখবে?
ক. আকাশের তলে খ. নরম আসনে
গ. উচ্চ মাচায় ঘ. নক্ষত্রের তলে
১১। ‘সেই দিন এই মাঠ’ কবিতায় কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে?
ক. ময়না খ. লক্ষ্মীপ্যাঁচা গ. সাদা বক ঘ. ময়ূর
১২। খেয়ানৌকাগুলো কোথায় এসে লেগেছে?
ক. বন্দরে খ. খেয়াঘাটে গ. নদীর ঘাটে ঘ. চরের খুব কাছে
১৩। মাঠ স্তব্ধ হবে না, কারণ—
ক. সবাই মিলে সজীব রাখবে
খ. নতুনভাবে পরিচর্যা করবে
গ. কোনো দুর্যোগের আশঙ্কা নেই
ঘ. বহমানতা টিকিয়ে রাখবে
১৪। সাধের স্বপ্ন কী রকম?
ক. মধুর খ. রোমাঞ্চকর গ. সোনার ঘ. দ্যুতিময়
১৫। ‘এই সব গল্প’ চিরকাল বেঁচে রবে কেন?
ক. ঐতিহ্য বাঁচিয়ে রাখবে খ. রাষ্ট্র সংরক্ষণ করবে
গ. শিল্প কখনো মরে না ঘ. আদর্শগত কারণে
১৬। কবি ঢেউকে ‘নরম গন্ধের’ বলেছেন কেন?
ক. দুর্বল বলে খ. শিশিরের বলে
গ. স্নিগ্ধ মধুর বলে ঘ. শীতের বাতাস বলে
১৭। লক্ষ্মীপ্যাঁচা কার জন্য গান করবে?
ক. বাঙালিদের জন্য খ. লক্ষ্মীটির জন্য
গ. প্রকৃতির জন্য ঘ. নিজের জন্য
১৮। ‘সবকিছু যেমন আছে তেমনি রবে যদিও আমি থাকব না।’ উক্তিটি কবিতার—
ক. মূলভাব খ. খণ্ডিতভাব গ. বিপরীতভাব ঘ. সারাংশ
১৯। স্বপ্নকে ‘সোনার’ বলা হয়েছে কেন?
ক. আহ্লাদ করে খ. মধুর বলে
গ. মূল্যবান বলে ঘ. অপূর্ণ বলে
২০। ‘আগামী পৃথিবী কান পেতে শোন,
আমি যদি আর নাই আসি হেথা ফিরে।
চরণ দুটো যেদিক থেকে ‘সেই দিন এই মাঠ’ কবিতার সঙ্গে সংগতিপূর্ণ তা হলো—
ক. ছন্দ খ. বিষয় গ. ভাব ঘ. প্রকৃতি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
সেই দিন এই মাঠ
১. গ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা