বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিড়াল
১। কমলাকান্ত বিড়ালের ওপর রাগ করতে না পারার কারণ কী?
ক. অধিকার খ. কর্তব্য
গ. দায়িত্ব ঘ. সমবেদনা
২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
ক. ইন্দিরা খ. দুর্গেশনন্দিনী
গ. আনন্দমঠ ঘ. রজনী
৩। ‘বিড়াল’ গল্পে কেমন করে আলো জ্বলছিল—

ক. উজ্জ্বলভাবে খ. মিটমিট করে
গ. প্রখর জ্যোতিতে ঘ. নিভু নিভু করে
৪. কমলাকান্ত হুঁকা হাতে নিমীলিতলোচনে বসে বসে ভাবছিল। কারণ—
ক. গোয়ালিনী আসেনি
খ. বিড়ালে দুধ খেয়েছে
গ. আহার প্রস্তুত হয়নি
ঘ. ওয়াটারলু যুদ্ধ চলছে
৫. দুধ খেয়ে মার্জারটি কেমন স্বরে ‘মেও’ বলেছিল?
ক. অতি মধুর স্বরে খ. তীক্ষ আর কর্কশ স্বরে
গ. অতি করুণ স্বরে ঘ. অতি ধীর স্বরে
৬. মার্জারীকে মারতে যাওয়ার আগে কমলাকান্ত হাত থেকে কী নামিয়ে রেখেছিল?
ক. হুঁকা খ. লাঠি
গ. মদের বোতল ঘ. প্রদীপ
৭. মার্জারী তার উপদেশাত্মক বক্তব্যে কমলাকান্তকে কী নামে অভিহিত করেছে?
ক. নিমীলিতলোচন খ. ধ্যানী
গ. শয্যাশায়ী মনুষ্য ঘ. বিজ্ঞ মনুষ্য
৮. মূর্খ ধনীর কাছে গৃহমার্জার যার প্রতিরূপে অবস্থান করে—
ক. মনোরঞ্জনকারী খ. আদরের দুলালী
গ. পরোপকারী ঘ. সতরঞ্জ খেলোয়াড়
৯. কাকে বোঝানো দায় হলো?
ক. প্রসন্নকে খ. মঙ্গলাকে
গ. বিড়ালকে ঘ. কমলাকান্তকে
১০. বিচারককে তাঁর বিচারকার্যের আগে মার্জারী কয় দিন উপবাস করার কথা বলেছে?
ক. ২ দিন খ. ৩ দিন
গ. ১ দিন ঘ. ৪ দিন
১১. ওয়াটারলু যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
ক. ১৮১৪ খ. ১৮১৫
গ. ১৮১৬ ঘ. ১৮১৭
১২. ‘আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি?’— ‘বিড়াল’ গল্পের আলোচ্য চরণে কাদের কথা ব্যক্ত হয়েছে?
ক. চোর খ. বঞ্চিত
গ. পশুপাখি ঘ. অশিক্ষিত মানুষ
১৩. কমলাকান্তের মতে সমাজের উন্নতি নেই। যদি না—
ক. মধ্যবিত্ত শিক্ষিত হয়
খ. সামাজিক ধন বৃদ্ধি ঘটে
গ. গরিবের ক্ষুধা নিবৃত্তি ঘটে
ঘ. সমাজের নিয়ম বজায় থাকে
১৪. বিচারে পরাস্ত হলে গম্ভীরভাবে উপদেশ প্রদান করে মূলত—
ক. বিজ্ঞ লোকেরা খ. মূর্খ লোকেরা
গ. কোর্টের বিচারকেরা ঘ. গ্রামের মাতব্বরেরা
১৫. কমলাকান্ত হুঁঁকা হাতে ঝিমাচ্ছিল—
i. চারপায়ীর ওপরে বসে
ii. ঈষত্ আলোতে বসে
iii. গাছের ছায়ায় বসে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. ‘বিড়াল’ গল্পে যে দুধ খাওয়া নিয়ে এত কথা, সেই দুধ সম্পর্কে কোন তথ্যটি সত্য?
i. প্রসন্নর গরুর দুধ
ii. দুধ আনা হয়েছিল কমলাকান্তের জন্য
iii. দুধে মার্জারীর অধিকার ছিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. ‘পরোপকারই পরম ধর্ম।’ —এ কথাটির মধ্য দিয়ে মার্জারী যা বলতে চেয়েছে—
i. উপকার করাই মানুষের প্রধান ধর্ম হওয়া উচিত
ii. পরোপকারের মাধ্যমেই ধর্মসঞ্চয় সম্ভব
iii. ধর্ম যার যার, রাষ্ট্র সবার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮ থেকে ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এক রাতে রহিমের বাড়িতে মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়েছে এক চোর। নাম তার আবুল। সকালে জানা গেল চুরি করাই তার পেশা। কেউ কেউ তাকে থানায় দিতে উপদেশ দিল। কিন্তু রহিম তাকে ভালো হওয়ার পরামর্শ ও সুযোগ দিয়ে ছেড়ে দিলেন।
১৮. উদ্দীপকের চুরির সঙ্গে ‘বিড়াল’ গল্পের চুরির বৈসাদৃশ্য কোথায়?
ক. খেতে না পেয়ে চুরি করা
খ. শখ করে চুরি করা
গ. দলবদ্ধভাবে চুরি করা
ঘ. না বুঝে চুরি করা
১৯. উদ্দীপকের রহিম ‘বিড়াল’ গল্পের যে চরিত্রের প্রতিনিধি—
ক. মার্জারী মহাশয় খ. কমলাকান্ত
গ. প্রসন্ন গোয়ালিনী ঘ. গরুর মালিক-মঙ্গলা
২০. উদ্দীপকের রহিম আর কমলাকান্ত চোরের ক্ষেত্রে যে ধারণা পোষণ করে—
i. প্রত্যেকের মধ্যেই একটা মানবীয় সত্তা আছে
ii. কোনো পরিস্থিতিতেই চুরি করা ঠিক নয়
iii. চুরি করলেই তাকে শাস্তি দাও
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
অপরিচিতা
১. বাংলা ছোটগল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি কাকে ছাড়া সম্ভব ছিল না?
ক. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২. রবীন্দ্র সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
ক. প্রকৃতির পটে জীবনকে স্থাপন
খ. ব্যক্তি আমির উদ্বোধন
গ. ঈশ্বরের শক্তির প্রকাশ
ঘ. অধ্যাত্মবাদ উপস্থাপন
৩. অনুপম সাতাশ বছরের জীবনটাকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. নদীর সঙ্গে খ. সাগরের সঙ্গে
গ. ফুলের সঙ্গে ঘ. কলির সঙ্গে
৪. অনুপম যে ধনী ব্যক্তি এ কথা তাকে কে ভুলতে দেন না?
ক. বাবা খ. মামা গ. মা ঘ. পিসি
৫. ‘অপরিচিতা’ গল্পে অনুপম নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন?
ক. শ্রীকৃষ্ণ খ. অর্জুন গ. কার্তিক ঘ. গণেশ
৬. ‘গণ্ডূষ’ শব্দটি কোন ভাষার অভিধায় দেখা যায়?
ক. বাংলা খ. হিন্দি গ. সংস্কৃত ঘ. প্রাকৃত
৭. অনুপমের পৃথিবীতে ভাগ্যদেবতার এজেন্ট কে?
ক. বাবা খ. মা গ. শ্বশুর ঘ. মামা
৮. হরিশ মানুষ হিসেবে কেমন ছিল?
ক. সদাশয় খ. বন্ধুবত্সল গ. রসিক ঘ. বৈষয়িক
৯. বর্তমানে মেয়েদের লক্ষ্মীর মঙ্গলঘটের অবস্থা কী?
ক. বাড়বাড়ন্ত খ. মোটামুটি
গ. নিম্নগতিপ্রাপ্ত ঘ. শূন্য বলিলেই হয়
১০. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত পশ্চিম জায়গাটি কোথায় বোঝায়?
ক. পাশ্চাত্য খ. মধ্য এশিয়া
গ. গঙ্গার পশ্চিম ঘ. পশ্চিম এশিয়া
১১. জীবনে একবার বিশেষ কাজে মামা কোন পর্যন্ত গিয়েছিলেন?
ক. কানপুর খ. জামশেদপুর
গ. কোন্নগর ঘ. হাজারীবাগ
১২. ‘অপরিচিতা’ গল্পের কন্যার পিতা দেখতে কেমন?
ক. চুল কাঁচা খ. গোঁফ পাকা
গ. সুপুরুষ ঘ. মধ্যবয়সী পুরুষ
১৩. ‘অন্নপূর্ণা’ বলতে কোন দেবীকে বোঝায়?
ক. লক্ষ্মী খ. সরস্বতী গ. মনসা ঘ. দুর্গা
১৪. কাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোলসংলগ্ন শিশু?
ক. অনুপম খ. হরিশ গ. মামা ঘ. কল্যাণী
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
বিড়াল
১. ঘ ২. খ ৩. খ ৪. গ ৫. ক ৬. ক ৭. গ ৮. ঘ ৯. গ ১০. খ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. ক
১৯. খ ২০. ক।
অপরিচিতা
১. ঘ ২. ক ৩. গ ৪. গ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. গ ১২. গ ১৩. ঘ
১৪. ক।
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা