বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
পল্লীজননী
১। বাঁশবনে বসে কোন পাখি ডাকে?
ক. কোকিল খ. কানা কুয়ো
গ. হুতুম ঘ. দোয়েল
২। নিচের কোন চিত্রটি সন্তানের অমঙ্গলের প্রতীক?
ক. নিবু নিবু দীপ খ. ঘোর অন্ধকার
গ. হুতুমের ডাক ঘ. ঝড়ের কাঁপন
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘ছেলে জেদি, পড়তে চায় না। কেবল খেলার নেশা। হরেক বায়না। মা ভাবেন, নসু কবিরাজের কাছ থেকে একটি তাবিজ এনে দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে।’

৩। উদ্দীপকের ভাবনাটি পল্লীজননীর যে পরিচয়টি মনে করিয়ে দেয়—
ক. ধর্মবোধ খ. ভুল চিকিত্সা
গ. কুসংস্কার ঘ. অতিভাবনা
৪। যে চরণে উল্লি¬খিত ভাবের পরিচয় আছে—
i. ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণ এ সুর
ii. যে কথা ভাবিতে পরান শিহরে তাই ভাসে হিয়া কোণে
iii. মরণের দূত এল বুঝি হায় হাঁকে মায় দূর দূর
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৫। ‘পল্লী¬জননী’ কবিতায় কোথায় ‘নিবু নিবু দীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে?
ক. শিয়রের কাছে খ. দুয়ারের কাছে
গ. দীপদানিতে ঘ. টেবিলের ওপর
৬। ‘পল্লী¬জননী’ কবিতায় ছেলের ঘুম আসে না কেন?
ক. বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়ার জন্য
খ. গোপন অভিযানে যাওয়ার জন্য
গ. পেটের ক্ষুধার কারণে ঘ. রোগযন্ত্রণার কারণে
৭। কোন শব্দগুচ্ছের দ্বারা পল্লীজননীর দারিদ্র্যের পরিচয় পাওয়া যায়?
ক. এঁদো ডোবা খ. ছোট কুঁড়েঘর
গ. নিবু নিবু দীপ ঘ. ঘোর ঘোর আন্ধার
৮। ‘পল্লী¬জননী’ কবিতায় উল্লি¬খিত ছেলে কোন বয়সী?
ক. শিশু খ. বালক গ. কিশোর ঘ. যুবক
৯। কোথা থেকে পচা পাতার ঘ্রাণ বের হচ্ছে?
ক. এঁদো ডোবা খ. এঁদো পুকুর
গ. পচা নর্দমা ঘ. মজা পুকুর
১০। ছেলে কোনটার জন্য গভীর আগ্রহ ব্যক্ত করেছে?
ক. বিকেল খ. দুপুর গ. সন্ধ্যা ঘ. সকাল
১১। ‘সারা গায়ে দেয় হাত’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. মৃদু শাসন খ. সোহাগ গ. সান্ত্বনা ঘ. দোয়া
১২। স্রষ্টার সাহায্য প্রত্যাশায় মা কোন কাজটি করেছেন?
ক. পীরের দোয়া কামনা খ. রোজা মানত
গ. নামাজের ঘরে মোমবাতি মানত
ঘ. চোখের জলে মোনাজাত
১৩। ‘আড়ং’ শব্দের অর্থ কী?
ক. সমাবেশ খ. হাট গ. স্থান ঘ. উত্সব
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
পল্লীজননী
১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. খ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা