বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অপরিচিতা
১৫. বয়স হলে পরে অনুপম ভেবেছেন, জন্মান্তর থাকলে পরে যেন হয়—
i. তার মুখের সুরূপ
ii. তার মামার মতো মামা
iii. পণ্ডিত মশায়ের মুখের বিদ্রূপ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬. কন্যার পিতামাত্রেই স্বীকার করবেন অনুপম সত্ পাত্র। কেননা—
i. অনুপম তামাক খায় না
ii. নিতান্ত ভালো মানুষ
iii. কলেজের জলপানি পাওয়া ছাত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. সংসারের দেনা-পাওনার ক্ষেত্রে মামাকে তুলনা করা হয়েছে—
i. আশ্চর্য পাকা লোক বলে
ii. ফল্গুধারা রূপে
iii. প্রধান গর্বের সামগ্রী হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮ থেকে ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সেখানে শত লোক থাকিলেও আমার দৃষ্টি বোধ হয় প্রথমেই তাঁহার মুখের প্রতি পড়িত। সেরূপ ওষ্ঠ আমি অতি অল্প দেখিয়াছি। তখন তাঁহার বয়ঃক্রম বোধ হয় পঞ্চাশ অতীত হইয়াছিল, বৃদ্ধের তালিকায় তাঁহার নাম উঠিয়াছিল, তথাপি তাঁহাকে বড় সুন্দর দেখিয়াছিলাম। বোধ হয় সেই প্রথম আমি বৃদ্ধকে সুন্দর দেখি।
১৮. উদ্দীপকের প্রথম সংলাপের ভাবটি ‘অপরিচিতা’ গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?
ক. বয়স তাঁর চল্লিশের কিছু এপারে বা ওপারে
খ. চুল কাঁচা, গোঁফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র
গ. ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তাঁহার উপরে চোখ পড়িবার মতো চেহারা
ঘ. বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ
১৯. উদ্দীপকের সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের কোন পরিচয় ফুটে উঠেছে?
ক. শারীরিক খ. মানসিক গ. বংশীয় ঘ. সাংস্কৃতিক।

চাষার দুক্ষু
১. এন্ডি কী?
ক. এক প্রকার কাপড় খ. এক প্রকার পোকা
গ. এক প্রকার রেশম ঘ. এক প্রকার তুলা
২. বেগম রোকেয়ার উপন্যাস হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. বিষের বাঁশি খ. সুলতানার স্বপ্ন
গ. চোখের বালি ঘ. মৃত্যুক্ষুধা
৩. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের আলোচ্য বিষয় কোনটি?
ক. ভারতবর্ষের দৈন্য খ. সভ্যতার বিবর্তন
গ. চাষার দারিদ্র্য ঘ. শ্রমিকের দারিদ্র্য
৪. ‘পাছায় জোটে না ত্যানা’। এর মধ্য দিয়ে কোনটি প্রকাশিত হয়েছে?
ক. দুরবস্থা খ. বঞ্চনা গ. অবহেলা ঘ. যন্ত্রণা
৫. চাষার ঘরে গোয়ালভরা কী ছিল?
ক. গরু খ. ষাঁড় গ. মহিষ ঘ. ছাগল
৬. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ অনুসারে কোন মহাযুদ্ধ সমস্ত পৃথিবীকে সর্বস্বান্ত করেছে?
ক. আফ্রিকার খ. এশিয়ার
গ. ইউরোপের ঘ. আমেরিকার
৭. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে উল্লেখকৃত কোনটি সমুদ্র তীরবর্তী অঞ্চল?
ক. কণিকা খ. সাত ভায়া
গ. বিহার ঘ. উড়িষ্যা
৮. রংপুরের কৃষকেরা রাতে কিসের শয্যায় শয়ন করত?
ক. খড় খ. কাঠ গ. তুলা ঘ. মাদুর
৯. এন্ডি কাপড়ের বৈশিষ্ট্য কোনটি?
ক. খুব পাতলা খ. খুব মোলায়েম
গ. বেশি দিন স্থায়ী হয় না
ঘ. দীর্ঘকাল স্থায়ী হয়
১০. এখন কাপড় ধোয়ার জন্য পল্লিবাসিনীদের কী প্রয়োজন হয়?
ক. ক্ষার খ. সাবান গ. ডিটারজেন্ট ঘ. সোডা
১১. মুটেমজুর কী না হলে দুই পা নড়তে পারে না?
ক. বাস খ. ট্রেন গ. ট্রাক ঘ. ট্রাম
১২. লর্ড কারমাইকেল কোন অঞ্চলের গভর্নর ছিলেন?
ক. পাকিস্তান খ. আসাম গ. বঙ্গ ঘ. বিহার
১৩. ‘অভ্র’ শব্দের অর্থ কী?
ক. সূর্য খ. চাঁদ গ. তারা ঘ. আকাশ
১৪. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের উত্স হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. মতিচুর খ. অবরোধবাসিনী
গ. রোকেয়া রচনাবলি ঘ. পদ্মরাগ
১৫. কয়টি এন্ডি কাপড় থাকলে লেপ, কম্বল, কাঁথা কিছুরই প্রয়োজন হতো না?
ক. ৩/৪ খ. ৪/৫ গ. ৫/৬ ঘ. ৬/৭
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
অপরিচিতা
১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. ক।
চাষার দুক্ষু
১. গ ২. খ. ৩. গ ৪. ক ৫. ক ৬. গ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. খ।
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা