বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

চাষার দুক্ষু
১৬. নিচের যেটি চাষাকে অভাগায় রূপান্তরিত করেছে—
i. খেতে খেতে পুড়ে মরা ii. কেবল হাল বহন করা
iii. পাট উত্পাদন করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭. যার সঙ্গে চাষার দারিদ্র্যের সম্পর্ক অতি অল্প—
i. বিশ্বযুদ্ধ ii. ইউরোপের মহাযুদ্ধ
iii. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
১৮. এন্ডির উত্পাদনস্থল হলো—
i. আসাম ii. উড়িষ্যা iii. রংপুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i ও ii ঘ. i ও ii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশের গ্রামে গ্রামে একসময় কুটিরশিল্পের প্রচলন ছিল। বিশেষ করে মেয়েরাই এই শিল্পের সঙ্গে জড়িত ছিল। নানা কারণে এই শিল্প এখন বিলুপ্তপ্রায়।
১৯. উদ্দীপকে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কোন দিকটির প্রতি ইঙ্গিত প্রদান করা হয়?
ক. পাটশিল্পের বিলুপ্তি খ. রেশমশিল্পের বিলুপ্তি
গ. দেশি শিল্পের বিলুপ্তি ঘ. বস্ত্রশিল্পের বিলুপ্তি
২০. উক্ত বিষয়ের কারণ হলো—
i. সভ্যতার মাত্রাধিক্য ii. বিলাসিতা ii. অনুকরণপ্রিয়তা
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও ii.

আহ্বান
১. ‘আহ্বান’ গল্পে ‘দেশে’ বলতে বোঝানো হয়েছে—
ক. বাংলাদেশে খ. পশ্চিম বাংলায়
গ. ভারতে ঘ. গ্রামে
২. ‘আহ্বান’ গল্পের লেখকের অনেক দিন থেকেই দেশে কী নেই?
ক. জমি খ. আবাদি জমি গ. ঘরবাড়ি ঘ. পৈতৃক ভিটা
৩. বাড়িঘর করতে লেখককে চক্কোত্তি মশায় কী দিতে চাইলেন?
ক. খড়-বাঁশ খ. ছন-বাঁশ গ. কাঠ-ছন ঘ. ভিটে-গাছ
৪. বাজারের রাস্তা কী বনের মধ্যে গিয়েছে।
ক. বাঁশ খ. বেত গ. আম ঘ. কাঁঠাল
৫. ‘আহ্বান’ গল্পের লেখকের বাবার নাম কী?
ক. অমলেশ খ. দেবেশ গ. পরেশ ঘ. নরেশ
৬. লেখক কোন মাসে তাঁর নতুন তৈরি ঘরে উঠলেন?
ক. বৈশাখ খ. জ্যৈষ্ঠ গ. আষাঢ় ঘ. শ্রাবণ
৭. প্রথম দিকে লেখক গ্রামে কোথায় থাকতেন?
ক. নিজের বাড়ি খ. পড়শির বাড়ি
গ. চক্কোত্তি মশায়ের বাড়ি ঘ. জ্ঞাতি খুড়োর বাড়ি
৮. বুড়ির সম্বোধনে লেখক কী অনুভব করেন?
ক. বিরক্তি খ. কৌতুক গ. বিড়ম্বনা ঘ. হতাশা
৯. লেখকের মতে ঘুঁটি গোয়ালিনীর দুধ কেমন?
ক. ভালো খ. মন্দ না গ. উপাদেয় ঘ. ভালো না
১০. বুড়ি লেখকের জন্য কী তৈরি করেছিল?
ক. নকশি কাঁথা খ. দুধের পায়েস
গ. খেজুর পাতার চাটাই ঘ. রসের পিঠা
১১. ‘একা রামে রক্ষা নেই’ ভাষার প্রয়োগে এটি কোন শ্রেণিভুক্ত?
ক. বাগর্থতত্ত্ব খ. বাগ্ধারা
গ. প্রবাদ-প্রবচন ঘ. বাক্য সংকোচন
১২. পাঁচ-ছয় মাস পরে লেখক পুনরায় কোন মাসে গ্রামে গিয়েছিলেন?
ক. ভাদ্র খ. আশ্বিন গ. কার্তিক ঘ. অগ্রহায়ণ
১৩. বুড়ির ঘরের চালে কত বছর খড় পড়েনি?
ক. পাঁচ বছর খ. সাত বছর
গ. দশ বছর ঘ. বারো বছর
১৪. বুড়ির এককালের সমৃদ্ধ অবস্থার নিদর্শন পাঁচচালা ঘরের দারিদ্র্যদীর্ণ অবস্থা ফুটে উঠেছে—
i. চালের খড় উড়ে পড়ায়
ii. মাটির দাওয়া নানা স্থানে ভেঙে পড়ায়
iii. বাঁশের খুঁটি নড়বড়ে হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. i, ii ও iii ঘ. iii
১৫. ‘আহ্বান’ গল্পের লেখক বৃদ্ধা নারীদের অভিহিত করেছেন—
i. অন্নপূর্ণা ii. বড় মায়াকাড়া নারী
iii. রূপের এক অপূর্ব পরিণতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. iii ঘ. i, ii ও iii
১৬. বুড়ির সম্বোধনে লেখকের যে প্রতিক্রিয়া হলো—
i. কৌতুক অনুভব ii. মা-পিসির আদরের স্মৃতি রোমন্থন iii. বিস্মিত হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. ‘আহ্বান’ গল্পের লেখকের সঙ্গে কে পড়ত?
ক. আবদুল শুকুর মিঞা খ. নসর
গ. গণি ঘ. আবেদালী
১৮. ‘আহ্বান’ গল্পের কোন দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে?
ক. পৈতৃক ভিটার আকর্ষণ খ. স্বামীর ভিটার মায়া
গ. বুড়ি ও হাজরা ন্যাটার বউয়ের পারস্পরিক সম্পর্ক
ঘ. লেখকের সঙ্গে বুড়ির সম্পর্ক
১৯. আবিরন ও ছবিরনের মধ্য দিয়ে ‘আহ্বান’ গল্পের কার কথা বোঝা যায়?
ক. বুড়ি ও হাজরা ন্যাটার বউ খ. বুড়ি ও লেখক
গ. বুড়ি ও পরশু সর্দারের বউ
ঘ. হাজরা ও ন্যাটার বউ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
চাষার দুক্ষু
১৬. ঘ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. ঘ।
আহ্বান
১. ঘ ২. গ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. গ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. ক।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা