বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.


বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

আমি কোনো আগন্তুক নই
৬। আহসান হাবীব সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং কার সপক্ষে বক্তব্য দেন?
ক. জীবনবোধের খ. আশাবাদের
গ. আর্তমানবতার ঘ. আগন্তুকের
৭। কবির বক্তব্য অনুযায়ী আসমানের তারা কী?
ক. সাক্ষী খ. আগন্তুক গ. স্বজন ঘ. অভ্যাগত
৮। কোথাকার ফুল সাক্ষী?
ক. বাগানের খ. জঙ্গলের গ. জমিনের ঘ. পুকুরের
৯। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন বৃক্ষগুলোকে সাক্ষী বলা হয়েছে?
ক. জাম, ডুমুর খ. জাম, জামরুল
গ. জারুল, জামরুল ঘ. জারুল, ডুমুর
১০। কবি স্বাপ্নিক নিয়মে কোথায় থাকেন?
ক. বাঁশবাগানে খ. এখানেই গ. আসমানে ঘ. জমিনে
১১। জমিলার মা গায়ের কোন শ্রেণির প্রতিনিধি?
ক. অভাবী খ. স্বাপ্নিক গ. বৃদ্ধ ঘ. সুখী
১২। কবি যে ভিনদেশি পথিক নন তা তিনি কী দিয়ে বলেন?
ক. অনুরোধ খ. ঘোষণা গ. কসম ঘ. চিত্কার
১৩। কবির ভাষ্যমতে ‘এখানে থাকা’র নাম কী?
ক. অভ্যাগত খ. স্বজন গ. আত্মীয় ঘ. সর্বত্রই থাকা
১৪। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির দেখা রৌদ্রের স্বভাব কেমন?
ক. মুগ্ধ খ. ধু ধু গ. নত ঘ. খর
১৫। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির দেখা বাতাসের প্রকৃতি কীরূপ?
ক. চিরচেনা খ. জলজ গ. ক্লান্ত ঘ. স্বাপ্নিক
১৬। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কখন মেঘ ক্লান্ত?
ক. নিশিরাতের খ. আঁধারের গ. বিকেলের ঘ. কার্তিকের
১৭। মেঘ ক্লান্ত বিকেলের কারা কবিকে চেনে?
ক. পাখিরা খ. তারারা গ. ফুলেরা ঘ. আত্মীয়রা
১৮। কারা জানে কবি কোনো আত্মীয় নন?
ক. তারারা খ. ফুলেরা গ. পাখিরা ঘ. স্বজনেরা
১৯। শিশির কোথায় টলমল করে?
ক. চিরোল পাতায় খ. বাঁশবাগানে
গ. নদীর কিনারে ঘ. লাঙলের ফলায়
২০। নিশিন্দার ছায়া কিসের চাদরে ঢাকা থাকে?
ক. জোছনার খ. আসমানের গ. জমিনের ঘ. আঁধারের
২১। কদম আলী কিসে নত?
ক. বার্ধক্যে খ. অসুখে গ. হতাশায় ঘ. ক্লান্তিতে
২২। কবি কদম আলীর চিরচেনা একজন কে?
ক. আগন্তুক খ. স্বজন গ. অভ্যাগত ঘ. ভিনদেশি
২৩। নিশিন্দার ছায়া কিসের চাদরে ঢাকা?
ক. জোছনার খ. মেঘের গ. গোধূলির ঘ. হাতের স্পর্শ
২৪। স্নিগ্ধ মাটির সুবাস কোথায় লেগে আছে?
ক. কবির হাতে খ. কবির শরীরে গ. ঘরে ঘ. নদীর কিনারে
২৫। কবির দেখা থালাগুলো কিরূপ?
ক. ভেজা খ. শুকনো গ. গন্ধযুক্ত ঘ. খাঁ খাঁ
২৬। কদম আলী কিরূপ বার্ধক্যে নত?
ক. অকালবার্ধক্যে খ. অশীতিপর বার্ধক্যে
গ. হঠাত্ বার্ধক্যে ঘ. সুদীর্ঘ বার্ধক্যে।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
আমি কোনো আগন্তুক নই
৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. খ ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. ক ২১. ক ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা