বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
আমার পথ
১. ‘ধূমকেতু’ কোনটিকে ধারণ করবে?
ক. ধ্বংস খ. সাম্য গ. সত্য ঘ. ন্যায়-নীতি
২. কাজী নজরুল ইসলাম আমৃত্যু কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন?
ক. অন্যায় ও শোষণ খ. সমাজতন্ত্র
গ. রাষ্ট্রব্যবস্থা ঘ. ব্রিটিশ সরকার
৩. ‘আমায় পথ দেখাবে আমার সত্য।’—এ সত্য বলতে প্রাবন্ধিক কোন সত্যকে বুঝিয়েছেন?
ক. অন্তরের খ. জীবনের গ. সমাজের ঘ. বাইরের
৪. কাকে চিনলে মানুষের মনে আপনাআপনি একটা জোর আসে?
ক. বিশ্বকে খ. জীবনকে গ. সময়কে ঘ. নিজেকে
৫. অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে মানুষ কোনটিকে অস্বীকার করে ফেলে?
ক. নিজের পৌরুষ খ. নিজের মর্যাদা
গ. নিজের বিবেক ঘ. নিজের সত্য
৬. মহাত্মা গান্ধী ভারতবাসীকে কী শেখাচ্ছিলেন?
ক. স্বাবলম্বন খ. সত্যবাদিতা
গ. শৃঙ্খলা ঘ. নিয়মানুবর্তিতা
৭. কোনটিকে সবচেয়ে বড় দাসত্ব বলে?
ক. পরাবলম্বন খ. গোলামি
গ. ব্যক্তিত্বহীনতা ঘ. পরাধীনতা
৮. কাকে চিনলে আত্মনির্ভরতা আসে?
ক. আত্মা খ. সত্য গ. অস্তিত্ব ঘ. কর্ণধার
৯. আত্মাকে চেনা আর যাই হোক কী নয়?
ক. ছলচাতুরী খ. ছলনা গ. ভন্ডামি ঘ. মিথ্যাচার
১০. এ ‘ধূমকেতু’ কী আনবে না?
ক. বিনষ্টি খ. ধ্বংস গ. দুঃখ ঘ. ঝগড়া-বিবাদ
১১. এ দেশের কিসে পচন ধরেছে?
ক. শিরায় শিরায় খ. রন্ধ্রে রন্ধ্রে
গ. নাড়িতে নাড়িতে ঘ. দেহ-মনে
১২. ‘মেকি’ শব্দের অর্থ কী?
ক. অসমান খ. অসরল গ. মিথ্যা ঘ. ছলনা
১৩. ‘ধূমকেতু’ কোন ধরনের কাগজ?
ক. রাজনৈতিক খ. অসাম্প্রদায়িক
গ. ধর্মীয় ঘ. সাহিত্যিক
১৪. মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, সেখানে কিসের বৈষম্য কোনো দুশমনীয় ভাব আনে না?
ক. গাত্রবর্ণের খ. জাতির গ. বংশ মর্যাদার ঘ. ধর্মের
১৫. যে ব্যক্তি বাইরের ভয়ে ভীত হয়—
i. যে নিজের সত্যকে চেনে না ii. যার অন্তরে মিথ্যার ভয় আছে iii. যার ভেতরে ভয় নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. মহাত্মা গান্ধী যা শেখাচ্ছিলেন—
i. স্বাবলম্বন ii. নিজ শক্তির ওপর বিশ্বাস স্থাপন
iii. আত্মনির্ভরশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭. নিজ আত্মাকে চেনার দম্ভ যাতে একটা ‘ডোন্ট কেয়ার’ ভাব আনে তা—
i. শির উঁচু করে ii. ভীতি সৃষ্টি করে iii. শক্তি বাড়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ‘ধূমকেতু’র বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেটি সামঞ্জস্যপূর্ণ—
i. সত্যের পথযাত্রী ii. দাসত্ব হতে মুক্ত
iii. অসাম্প্রদায়িক চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রফিক ডিগ্রি পাস করে বেকার রয়েছে। কী করবে বুঝতে পারছে না। নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা নেই। মনে মনে ভাবছে যদি একটি সরকারি চাকরি পাওয়া যেত।
১৯. উদ্দীপক এবং ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে আমাদের মধ্যে কোন বিষয়টি নেই?
ক. জ্ঞানের আলো খ. মর্যাদাবোধ
গ. বিবেকবোধ ঘ. আত্মনির্ভরতা
২০. উক্ত বিষয়টির অভাবে আমাদের মধ্যে যা প্রবল হয়ে উঠছে?
ক. দাসত্ব খ. হীনতা গ. আত্মাভিমান ঘ. বিবেকহীনতা
জীবন ও বৃক্ষ
১. ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের যুগান্তকারী নেতা হিসেবে খ্যাত কে?
ক. কাজী আবদুল ওদুদ খ. প্রমথ চৌধুরী
গ. কাজী নজরুল ইসলাম ঘ. মোতাহের হোসেন চৌধুরী
২. জীবনের মানে কী?
ক. বেঁচে থাকা খ. স্বাধীনতা গ. বৃদ্ধি ঘ. প্রতিপত্তি
৩. কেমন মানুষে সংসার পরিপূর্ণ?
ক. স্বপ্নপ্রাণ খ. মহত্প্রাণ গ. ছায়া ঘ. সৌন্দর্য
৪. লেখকের মতে, সজীব বৃক্ষের কী আছে?
ক. প্রাণ খ. বৃদ্ধি গ. ছায়া ঘ. সৌন্দর্য
৫. নদীর গতি কেমন নয়?
ক. জটিল খ. সহজ গ. সর্পিল ঘ. সোজা
৬. কার সার্থকতার ছবি আমরা উপলব্ধি করতে পারি?
ক. মনুষ্যত্বের খ. জীবের গ. বৃক্ষের ঘ. নদীর
৭. প্রকৃতির ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ ধর্ম কোনটি?
ক. জীবের ধর্ম প্রাণের ধর্ম
গ. মানুষের ধর্ম ঘ. সৌন্দর্যের ধর্ম
৮. কিসের ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস?
ক. বিকাশ খ. সাধনা গ. পরিপূর্ণতা ঘ. মানবিকতা
৯. ‘Ripeness is all’ কার মুখে শুনতে পাওয়া যায়?
ক. জনৈক ইংরেজ মনীষীর খ. জন মিল্টনের
গ. মহাকবির ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের
১০. কিসে আত্মার উন্নতি হয় না?
ক. সংগীতে খ. সাহিত্য সাধনায়
গ. বস্তু জিজ্ঞাসায় ঘ. চিত্রকলায়
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
আমার পথ
১. গ ২. ক ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ক ৯. গ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. ঘ ১৯. ঘ ২০. ক।
জীবন ও বৃক্ষ
১. ঘ ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. গ ১০. গ।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা