বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

জীবন ও বৃক্ষ
১১. বৃক্ষের বৃদ্ধির ইশারার সঙ্গে কিসের ইঙ্গিত রয়েছে?
ক. সৌন্দর্যের খ. লাভবান হওয়ার
গ. প্রশান্তির ঘ. সমৃদ্ধির
১২. বিকৃত বুদ্ধির মানুষের প্রধান দেবতা কী?
ক. শক্তি খ. ক্ষমতা গ. ক্রোধ ঘ. অহংকার
১৩. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধ কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
ক. সংস্কৃতি কথা খ. সভ্যতা
গ. সুখ ঘ. চার ইয়ারির কথা
১৪. মোতাহের হোসেন চৌধুরী আদর্শের অনুসারী ছিলেন—
i. মুক্তবুদ্ধির ii. ধর্মীয় মূল্যবোধের iii. মানবপ্রেমের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. ii, ii ও iii
১৫. সমাজের কাজ হলো—
i. টিকে থাকার সুবিধা দেওয়া
ii. মানুষকে বড় করে তোলা
iii. জীবনকে ফলভারে নত করে দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. ii, ii ও iii
১৬. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে উল্লিখিত অহংকারগুলো হলো—
i. ব্যক্তিগত অহংকার ii. পারিবারিক অহংকার
iii. জাতিগত অহংকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মানবজীবনকে তুলনা করা হয়েছে—
i. নদীর সঙ্গে ii. বৃক্ষের সঙ্গে iii. ফুল ও ফলের সঙ্গে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ‘আত্মিক’ শব্দের অর্থ কী?
ক. বিনয় খ. সংবেদনশীলতা গ. মনোজাগতিক ঘ. হূদয়
১৯. বৃক্ষ কীভাবে পরিপূর্ণ হয়ে ওঠে?
ক. বর্ষে বর্ষে খ. ফুলে ফুলে গ. পত্রপল্লবে ঘ. শাখায়
২০. বৃক্ষের মধ্য দিয়ে প্রতিভাত হয়েছে মানবজীবনের—
i. সাধনা ii. সার্থকতা iii. বহমানতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
মাসি ও পিসি
১. মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী?
ক. প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়
খ. প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ. বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়
২. ‘ব্যাঞ্জন’ শব্দের অর্থ’ কী?
ক. বর্ণ খ. সাদা ভাত
গ. রান্না করা তরকারি ঘ. একত্রিত হওয়া
৩. মাসি-পিসি শেষবেলা আহলাদীকে নিয়ে কোথা থেকে ফিরছিল?
ক. কাছারি বাড়ি থেকে খ. হাট থেকে
গ. শহরের বাজার থেকে ঘ. জগুর বাড়ি থেকে
৪. কে সহজেই কান পেতে কৈলেশের সব কথা শোনে?
ক. মাসি খ. পিসি গ. আহলাদী ঘ. বুড়ো লোকটি
৫. কৈলেশের সঙ্গে জগুর মূলত কোথায় কথা হয়েছিল?
ক. চায়ের দোকানে খ. সালতির মধ্যে
গ. শুঁড়িখানায় ঘ. শহরের বাজারে
৬. শুঁড়িখানায় পড়ে থাকে বারো মাস—কে?
ক. কৈলেশ খ. জগু গ. বড় বাবু ঘ. দারোগা বাবু
৭. জগু আহলাদীকে কী পোড়া ছ্যাঁকা দিয়েছিল?
ক. হাঁড়ি পোড়া খ. চটি পোড়া
গ. লাঠি পোড়া ঘ. কলকে পোড়া
৮. ‘মাসি ও পিসি’ গল্পে যে সমাজব্যবস্থার প্রাধান্য লক্ষণীয়—
ক. নারীশাসিত খ. মাতৃতান্ত্রিক
গ. সাম্যবাদী সমাজ ঘ. পুরুষতান্ত্রিক
৯. আহলাদী কিসের জন্য স্বামীর কাছে যেতে চায় না বলে মাসি কৈলেশকে জানায়?
ক. খুন খ. গুম গ. নির্যাতন ঘ. গর্ভপাত
১০. কী আহলাদীর বাবা কোনোমতে ঠেকিয়ে দিল—
ক. দুর্ভিক্ষ খ. কলেরা গ. মহামারি ঘ. ডায়রিয়া
১১. তরকারি বিক্রির আগে মাসি-পিসিরা নিচের কোন কাজটি করত—
ক. পিঠা বিক্রি খ. কাঁথা বিক্রি
গ. ডালের বড়ি বিক্রি ঘ. হোগলা বিক্রি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
জীবন ও বৃক্ষ
১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ক।
মাসি ও পিসি
১. খ ২. গ ৩. খ ৪. গ ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. গ।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা