বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

বায়ান্নর দিনগুলো
১৬. বঙ্গবন্ধুর আদর্শে বিদ্যমান ছিল—
i. প্রীতি ii. স্নেহ iii. কৃত্রিমতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii
১৭. পাকিস্তান সরকার আওয়ামী লীগের কর্মীদের গণগ্রেপ্তার করছিল যে কারণে—
i. প্রতিহিংসার বশে ii. দলকে নিশ্চিহ্ন করতে
iii. বাঙালিদের নেতৃত্বশূন্য করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ থেকে ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মাগো, ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা
তাই কি হয়?
১৮. উদ্দীপকে উল্লিখিত ‘ওরা’ বায়ান্নর দিনগুলো রচনার কাদের প্রতিনিধি?
ক. বাঙালির খ. পাকিস্তানিদের
গ. ভারতীয়দের ঘ. ইংরেজদের
১৯. উদ্দীপকের ‘সবার কথা কেড়ে নেবে’ চরণটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. ভাষা আন্দোলন খ. যুদ্ধ গ. স্বৈরশাসন ঘ. বর্বরতা
২০. উদ্দীপকের শেষ চরণে ‘বায়ান্নর দিনগুলো’ রচনার কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?
ক. শোষণ খ. প্রতিবাদ গ. তীব্র সাহস ঘ. বিরুদ্ধ চেতনা

জাদুঘরে কেন যাব
১. বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?
ক. ঢাকা খ. চট্টগ্রাম গ. রাজশাহী ঘ. খুলনা
২. ইউরোপের প্রথম বুর্জোয়া বিপ্লব কোনটি?
ক. রুশ বিপ্লব খ. স্পেন বিপ্লব
গ. গণতান্ত্রিক বিপ্লব ঘ. ফরাসি বিপ্লব
৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজতজয়ন্তী কত সালে ছিল?
ক. ২০০০ সালে খ. ২০০১ সালে
গ. ২০০৩ সালে ঘ. ২০০৫ সালে
৪. আলেকজান্দ্রিয়া কোথায় অবস্থিত?
ক. মিসরের পূর্বে খ. উত্তর মিসরে
গ. উত্তর গ্রিসে ঘ. ভারতে
৫. লুভর জাদুঘর কত খ্রিষ্টাব্দে স্থাপিত হয়?
ক. ১৫৪৬ খ. ১৬৪৬ গ. ১৭৪৬ ঘ. ১৮৪৬
৬. রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার কারণ কোনটি?
ক. ফরাসি বিপ্লব খ. রুশ বিপ্লব
গ. প্রথম বিশ্বযুদ্ধ ঘ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
৭. গত ত্রিশ বছরে কোন দেশে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে?
ক. ফ্রান্সে খ. ভারতে গ. ব্রিটেনে ঘ. অস্ট্রেলিয়ায়
৮. ঢাকার কোথায় বঙ্গবন্ধু জাদুঘরটি অবস্থিত?
ক. ঢাকার শাহবাগে খ. ঢাকার মালিবাগে
গ. ঢাকার মিরপুরে ঘ. ঢাকার ধানমন্ডিতে
৯. সামরিক জাদুঘরের প্রতিষ্ঠাকাল কোনটি?
ক. ১৯৫৫ খ. ১৯৮৫ গ. ১৯৬৭ ঘ. ১৯৮৭
১০. শিক্ষামন্ত্রীর ভাষণে তাঁর মুদ্রিত ‘জাদুঘর’ শব্দের জায়গায় কোন শব্দটি পড়ছিলেন?
ক. সংগ্রহশালা খ. নিদর্শনশালা
গ. মিউজিয়াম ঘ. সংরক্ষণশালা
১১. উর্দুতে জাদুঘরকে কী বলা হয়?
ক. জাদুঘর খ. মিউজিয়াম
গ. আজবখানা ঘ. অজায়েব ঘর
১২. ‘কী জাদু বাংলা গানে!’—বাক্যে ‘জাদু’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. ইন্দ্রজাল খ. ভেলকি গ. কুহক ঘ. মনোহর
১৩. ভারতীয় জাদুঘর কোথায় অবস্থিত?
ক. আগ্রায় খ. দিল্লিতে গ. কলকাতায় ঘ. মুম্বাই
১৪. জাদুঘরকে প্রাবন্ধিক কী বলে আখ্যা দিয়েছেন?
ক. বিনোদনকেন্দ্র খ. অবসর কাটানোর উপযুক্ত স্থান
গ. শক্তিশালী সামাজিক সংগঠন ঘ. আড্ডা দেওয়ার স্থান
১৫. সাহিত্য ও গবেষণায় কৃতিত্বের জন্য আনিসুজ্জামান লাভ করেছেন—
i. একুশে পদক ii. আলাওল সাহিত্য পুরস্কার
iii. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি-লিট
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬. পৃথিবীর প্রথম জাদুঘর ছিল—
i. নিদর্শন সংগ্রহশালা ও গ্রন্থাগার ii. উদ্ভিদ উদ্যান ও উন্মুক্ত চিড়িয়াখানা iii. দর্শনচর্চার কেন্দ্র
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭. জাদুঘরের রূপকে বড় রকম প্রভাবান্বিত করে—
i. সামাজিক অবস্থা ii. রাজনৈতিক অবস্থা
iii. সামাজিক-রাজনৈতিক অবস্থার পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৮. জাদুঘরে সংরক্ষণ করা হয় যে ধরনের বস্তু, তা হলো—
i. লুপ্তপ্রায় বস্তু ii. অনন্য চমকপ্রদ বস্তু
iii. বিস্ময় উদ্রেককারী বস্তু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
লোকশিল্প গবেষণার ওপর অ্যাসাইনমেন্ট করার জন্য বাবু সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে যায়। শুধু লোকশিল্প নয়, টারশিয়ারি যুগের মাছের জীবাশ্ম, প্রাচীন ও মধ্যযুগের মুদ্রা, শিলালিপি, ভাস্কর্য, অস্ত্রশস্ত্র, মুক্তিযুদ্ধের দলিল—এসব তাকে মুগ্ধ করল।
১৯. উদ্দীপকের বাবুর মুগ্ধ হওয়ার সঙ্গে প্রবন্ধে উল্লিখিত বাক্যটির সাদৃশ্য রয়েছে?
ক. জাদুঘর আমাদের আনন্দ দেয়
খ. ঈশা খাঁর কামানের গায়ে বাংলা লেখা দেখে মুগ্ধ হয়েছিল
গ. জাদুঘর আমাদের শক্তি জোগায়
ঘ. জাদুঘর একটা শক্তিশালী সামাজিক সংগঠন
২০. উদ্দীপকের ন্যায় ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধের মূল বক্তব্য হলো—
i. জাদুঘরের মাধ্যমে জাতি আত্মবিকাশ লাভ করে
ii. সাংস্কৃতিক উত্তরাধিকারকে সংরক্ষণ করে জাদুঘর
iii. জাদুঘরের মাধ্যমে শিক্ষাবিস্তার সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
বায়ান্নর দিনগুলো
১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. খ।
জাদুঘরে কেন যাব
১. গ ২. ঘ ৩. গ ৪. খ ৫. ক ৬. খ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. ঘ।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা