
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
রেইনকোট
১. ‘আমলে দেওয়া’ বলতে কী বোঝায়?
ক. মান্য করা খ. দাম দেওয়া
গ. অনুসরণ করা ঘ. পাত্তা দেওয়া
২. আসমা নিজে কী শোনে?
ক. গান খ. রণসংগীত গ. রেডিও ঘ. গুলির শব্দ
৩. ‘রেইনকোট’ গল্পে বাদলায় কি একটু জিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে?
ক. মানুষ খ. পিয়ন গ. বন্দুক-বারুদ ঘ. গাড়িঘোড়া
৪. ‘রেইনকোট’ গল্পে পানির দেশ বলা হয়েছে কোনটিকে?
ক. ভারত খ. নেপাল গ. বাংলাদেশ ঘ. থাইল্যান্ড
৫. মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে কলেজের সবাই কাকে দেখে তটস্থ?
ক. কর্নেলকে খ. ইসহাককে
গ. ইকবালকে ঘ. প্রিন্সিপালকে
৬. ‘চাপরাশি’ শব্দটি কোন রীতির শব্দ?
ক. আরবি খ. বাংলা গ. উর্দু ঘ. ফারসি
৭. ‘রেইনকোট’ গল্পে ইসহাকের বউয়ের নাম কী?
ক. আকলিমা খ. আমলা গ. আসমা ঘ. সুমাইয়া
৮. এখানকার মানুষ নৌকাভরা কী দেখতে পায়?
ক. ফসল খ. অস্ত্র গ. মানুষ ঘ. পাকিস্তানি বাহিনী
৯. ইসহাকের পেশা কোনটি?
ক. শিক্ষক খ. লেকচারার গ. প্রফেসর ঘ. প্রিন্সিপাল
১০. মিন্টু রেইনকোট কোথায় ঝুলিয়ে গেছে?
ক. ওয়ার্ডরোবের মাথায় খ. আলমারিতে
গ. আলনায় ঘ. দরজার পেছনে
১১. ঘরের জিনিসপত্র রোজ রোজ কী করা ভালো?
ক. পরিষ্কার করা খ. দেখে রাখা
গ. লুকিয়ে রাখা ঘ. ময়লা রাখা
১২. কে খামোখা ভয় পাচ্ছে?
ক. মিন্টু খ. প্রিন্সিপাল গ. ইসহাক ঘ. আসমা
১৩. ‘রেইনকোট’ গল্পে কে গা ঢাকা দিয়েছে?
ক. ইসহাকের শালারা খ. ছাত্ররা
গ. মাস্টাররা ঘ. প্রিন্সিপাল
১৪. প্রিন্সিপাল আজকাল কাকে তোয়াজ করেন?
ক. মিলিটারিকে খ. ইসহাককে
গ. আকবর সাজিদকে ঘ. মিসক্রিয়ান্টদের
১৫. কলেজের মস্ত দালান পার হলে চোখে পড়ে—
i. ফুটবল মাঠ ii. ফুলের বাগান iii. ক্রিকেট মাঠ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. ইসহাক চলে এসেছে—
i. কলেজ থেকে দূরে ii. আত্মীয়স্বজন থেকে দূরে
iii. শহর থেকেও দূরে বলা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. প্রতিদিন মিলিটারি ঢাকা শহরে যে ধরনের নির্যাতন চালায়—
i. হাটবাজার পোড়ায়
ii. বস্তিতে আগুন লাগিয়ে মানুষ মারে
iii. মেয়েদের ধরে নিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ইসহাক চোর ও পকেটমার শনাক্ত করে—
i. নেমে পড়া দুজন যাত্রীকে
ii. সামনের সিটে বসা তিনজন যাত্রীকে
iii. বাসের কন্ডাক্টরকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
মহাজাগতিক কিউরেটর
১. ‘গ্যালাক্সি’ শব্দের অর্থ কী?
ক. ছায়াপথ খ. ধূমকেতু গ. গ্রহ ঘ. উপগ্রহ
২. আগে থেকেই কারা খাবার জমিয়ে রাখে?
ক. মৌমাছি খ. পিঁপড়া গ. বানর ঘ. ঘোড়া
৩. জাদুঘরের রক্ষণাবেক্ষণকারীকে কী বলা হয়?
ক. মডারেটর খ. টিউটর গ. কিউরেটর ঘ. ডেকোরেটর
৪. ম্যামথ হলো লুপ্ত হয়ে যাওয়া অতিকায় হাতিসদৃশ প্রাণী। এর সঙ্গে যে প্রাণীটির তুলনা করা যায়—
ক. ডাইনোসর খ. নীল তিমি
গ. হায়েনা ঘ. অতিকায় শিম্পাঞ্জি
৫. বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয়ের জন্য মূলত দায়ী—
ক. হাতি খ. মানুষ গ. কলকারখানা ঘ. যানবাহন
৬. মহাজাগতিক কিউরেটরদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরিত্র—
ক. মহাকাশ নভোচারী খ. বিজ্ঞানী
গ. ডাক্তার ঘ. স্থপতি
৭. সৌরজগতের তৃতীয় গ্রহ বলতে বোঝানো হয়েছে—
ক. মঙ্গল খ. বুধ গ. পৃথিবী ঘ. বৃহস্পতি
৮. ক্ষুদ্র এককোষী প্রাণীর উদাহরণ—
ক. অ্যামিবা খ. ফাইটোপ্লাঙ্কটন
গ. ভাইরাস ঘ. ব্যাকটেরিয়া
৯. প্রাণীর প্রাণের নীলনকশার অন্য নাম কী?
ক. ডিএনএ খ. জিনোম সিকোয়েন্স
গ. লাইফ স্ট্রাকচার ঘ. আরএনএ
১০. পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী প্রাণী—
ক. ডাইনোসর খ. মানুষ গ. পিঁপড়া ঘ. হাতি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
রেইনকোট
১. ঘ ২. ঘ ৩. গ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. গ ১০. গ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক।
মহাজাগতিক কিউরেটর
১. ক ২. খ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. গ ৮. ক ৯. ক ১০. খ।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা