বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
মহাজাগতিক কিউরেটর
১১. সাপের সঙ্গে সম্পর্কযুক্ত নিচের কোনটি?
ক. স্তন্যপায়ী খ. সরীসৃপ
গ. তৃণভোজী ঘ. মাংসভোজী
১২. নিচের যে প্রাণীটি স্তন্যপায়ী?
ক. পাখি খ. তিমি গ. কুমির ঘ. সাপ
১৩. মানুষের ক্ষেত্রে প্রযোজ্য শব্দ—
ক. বুদ্ধিহীন অসার খ. স্বেচ্ছা ধ্বংসকারী
গ. বিবেকবিবর্জিত ঘ. খামখেয়ালি
১৪. মহাজাগতিক কিউরেটর মূলত একটি—
ক. ছোটগল্প খ. লেখকের মানসভাবনা
গ. সায়েন্স ফিকশন ঘ. অবাস্তব গল্প
১৫. সভ্যতা গড়ে তুলতে মানুষের রয়েছে—
i. আত্মত্যাগ ii. শ্রম iii. বুদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. পিঁপড়া ও মানুষের ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে—
i. সামাজিকতায় ii. চাষাবাদের মধ্যে iii. বুদ্ধিবৃত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. পিঁপড়ারা পৃথিবীতে বাস করছে—
i. ডাইনোসরের যুগ থেকে
ii. দুই মিলিয়ন বছর আগ থেকে
iii. প্রাগৈতিহাসিক আমল থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. সাপের প্রজাতিভুক্ত সরীসৃপ প্রাণী—
i. টিকটিকি ii. কুমির iii. হরিণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নেকলেস
১. মাদাম লোইসেলের শারীরিক পতনের মূল কারণ কী?
ক. উচ্চাভিলাষ খ. বাস্তবতা গ. ঈর্ষা ঘ. রাগ
২. সাহিত্য সাধনার ক্ষেত্রে মোপাসাঁর দৃষ্টিভঙ্গি কেমন!
ক. পক্ষপাতী খ. সাধারণ
গ. রাজনৈতিক ঘ. নিরপেক্ষ
৩. ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে মাদাম লোইসেলের বিবাহের কোনো সম্ভাবনা ছিল না কেন?
ক. শিক্ষাগত যোগ্যতার অভাবে
খ. বংশমর্যাদার কারণে
গ. পিতার অর্থনৈতিক দুরবস্থার কারণে
ঘ. বাহ্যিক সৌন্দর্যের অভাবে
৪. মাদাম লোইসেলের মনে সর্বদা কিসের দুঃখ?
ক. সৌন্দর্য খ. যোগ্যতা
গ. স্বামী ঘ. অর্থনৈতিক দুরবস্থা
৫. মাদাম লোইসেলের বাসকক্ষের জিনিসপত্র কেমন ছিল?
ক. দামি খ. রঙিন গ. সস্তা ঘ. বিবর্ণ
৬. মাদাম লোইসেলের শারীরিক পতনের মূল কারণ কী?
ক. প্রতিহিংসা খ. উচ্চাভিলাষ গ. ঈর্ষা ঘ. সিদ্ধান্তহীনতা
৭. ‘নেকলেস’ গল্পে কী রঙের মাছের টুকরার কথা বলা হয়েছে?
ক. গোলাপি খ. সাদা গ. সোনালি ঘ. রুপালি
৮. কী হওয়ার তীব্র ইচ্ছা মাদাম লোইসেল মনে মনে পোষণ করে?
ক. সুন্দরী খ. প্রণয়যাচিকা গ. ধনী ঘ. শিক্ষিতা
৯. মাদাম লোইসেল স্বামীর হাত থেকে খামটি ছিঁড়ে তার ভেতর থেকে কী বের করল?
ক. চিঠি খ. কাগজ গ. টাকা ঘ. কার্ড
১০. কী জোগাড় করতে মসিঁয়ে লোইসেলকে অনেক কষ্ট করতে হয়েছে?
ক. গোলাপ ফুল খ. জড়োয়া হার
গ. নিমন্ত্রণলিপি ঘ. ফ্রক
১১. স্ত্রীকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে মসিঁয়ে লোইসেল কেমন হয়ে গেল?
ক. বিবর্ণ খ. নির্বাক গ. রাগান্বিত ঘ. হতাশ
১২. মাদাম লোইসেল কালো স্যাটিনের বাক্সে কী দেখল?
ক. মুক্তার হার খ. সোনার হার
গ. রুপার হার ঘ. হীরার হার
১৩. ‘বল’ নাচের অপরূপ পোশাকের সঙ্গে কোনটির দারিদ্র্য সুপরস্ফুিট হয়ে উঠেছিল?
ক. স্কার্ফ খ. চাদর গ. জুতা ঘ. হার
১৪. হতাশ হয়ে কাঁপতে কাঁপতে মসিঁয়ে ও মাদাম লোইসেল কোন নদীর দিকে হাঁটতে থাকে?
ক. সিন খ. জর্ডান গ. মিসৌরি ঘ. ডেওসি
১৫. মাদাম লোইসেল দেনা শোধের জন্য বিসর্জন দেয়—
i. সুখ ii. উচ্চাকাঙ্ক্ষা iii. ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
১৬. যেটি মসিঁয়ে ও মাদাম লোইসেলের শরীরকে খারাপ করে দিয়েছে—
i. উদ্বেগ ii. বিরক্তি iii. হাড়ভাঙা খাটুনি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
১৭. যেটি মাদাম লোইসেলকে এক নতুন মানুষে রূপান্তরিত করেছে—
i. দারিদ্র্য ii. বান্ধবীর হার iii. স্বামীর ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
১৮. ভয়ানক বিপর্যয়ে মাদাম লোইসেল সারা দিন যেমন অবস্থায় কাটায়—
i. বিভ্রান্ত ii. যন্ত্রণাদায়ক iii. স্বাভাবিক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. i ও ii ঘ. ii ও iii।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
মহাজাগতিক কিউরেটর
১১. খ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. ক।
নেকলেস
১. ক ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. গ ১৮. গ।
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা