বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

বিভীষণের প্রতি মেঘনাদ
১. শমন-ভবন কী?
ক. যমালয় খ. দেবালয় গ. যজ্ঞাগার ঘ. বাসনালয়
২. মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?
ক. পদ্মাবতী খ. কৃষ্ণকুমারী
গ. শর্মিষ্ঠা ঘ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
৩. ‘মেঘনাদ বধ-কাব্যে’র ষষ্ঠ সর্গ ‘বধ’-এ কে কাকে বধ করেছিল?
ক. বিভীষণ মেঘনাদকে খ. মেঘনাদ বিভীষণকে
গ. লক্ষ্মণ মেঘনাদকে ঘ. লক্ষ্মণ বিভীষণকে
৪. ‘পশিল’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক. প্রবেশ করল খ. পেছনে ফিরল
গ. পৌঁছানো ঘ. পিছিয়ে পড়া
৫. ‘সহোদর রক্ষঃশ্রেষ্ঠ’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. বিভীষণকে খ. মেঘনাদকে
গ. রাবণকে ঘ. লক্ষ্মণকে
৬. রাজহংস কোথায় খেলা করে?
ক. পঙ্কজ কাননে খ. পদ্মফুলের ধারে
গ. স্বচ্ছ সরোবরে ঘ. সরোবরের পঙ্কজে
৭. কাব্যাংশে ‘রাঘবদাস’ কে?
ক. লক্ষ্মণ খ. রাবণ গ. বিভীষণ ঘ. মেঘনাদ
৮. কাব্যাংশে ‘রক্ষোরথি’ সম্বোধন করা হয়েছে কাকে?
ক. রামকে খ. রাবণকে গ. বিভীষণকে ঘ. মেঘনাদকে
৯. ‘সৌমিত্রি’ কার অপর নাম?
ক. রামের খ. মেঘনাদের গ. লক্ষ্মণের ঘ. রাবণের
১০. ‘নন্দন-কানন’ বোঝায় কোনটিকে?
ক. উদ্যান খ. বনভূমি গ. ফুলের বৃক্ষ ঘ. সবুজ গাছ
১১. ‘অরিন্দম’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. রামকে খ. মেঘনাদকে গ. বিভীষণকে ঘ. রাবণকে
১২. ‘ধীমান’ শব্দের অর্থ কী?
ক. ধীবর খ. জ্ঞানী গ. সম্মান ঘ. সুনাম
১৩. পাপে বিরত থাকে কারা?
ক. রাক্ষসকুল খ. মানবকুল গ. দেবকুল ঘ. দেবীরা

ঐকতান

রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর


১. রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন বিশেষণে ডাকা হয়?
ক. বিশ্বকবি খ. চারণ কবি
গ. জাতীয় কবি ঘ. নাগরিক কবি
২. ‘শেষের কবিতা’ কী?
ক. কবিতা খ. ছোটগল্প গ. নাটক ঘ. উপন্যাস
৩. পৃথিবীতে কবির কাছে কত না অপরিচিত কী?
ক. নদী খ. ছোটগল্প গ. নাটক ঘ. উপন্যাস
৪. কবি ভিক্ষালব্ধ ধনে কী পূরণ করে নেন?
ক. মৌলিক জ্ঞান খ. জ্ঞানের দীনতা
গ. কৌতূহল ঘ. জ্ঞানতৃষ্ণা
৫. অর্ধ রাতে কবির চোখে কে স্পর্শ করেছে?
ক. নিদ্রা খ. অনিদ্রা গ. অস্থিরতা ঘ. সৌন্দর্য
৬. জেলে কী ফেলে?
ক. জাল খ. নৌকা গ. বইঠা ঘ. ছিপ
৭. কবি কোনটি দিয়ে চোখ ভোলাতে মানা করেছেন?
ক. ভাষা খ. ভাব গ. ভঙ্গি ঘ. স্বপ্ন
৮. জ্ঞানের দীনতা বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. পাঠহীনতা খ. বুদ্ধিহীনতা
গ. জ্ঞানের স্বল্পতা ঘ. সম্পদহীনতা
৯. নিমন্ত্রণ বলতে বোঝায়?
ক. দাওয়াত খ. আবেদন গ. অনুরোধ ঘ. আহ্বান
১০. প্রসাদ নিচের কোনটির সঙ্গে সম্পৃক্ত?
ক. কবিতা খ. মঙ্গলচিন্তা গ. পূজা ঘ. অতিথি সেবা
১১. মাটি শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. মৃত্ খ. মিহির গ. বালু ঘ. পসরা
১২. কোথায় প্রবেশ করার শক্তি কবির ছিল না?
ক. মহলে খ. রাজ্যে গ. নিদমহলে ঘ. পাড়ার ভেতরে
১৩. ‘স্বরসাধনা’ শব্দের অর্থ কী?
ক. কণ্ঠস্বরকে মুক্ত করা খ. সংগীত সাধনা
গ. সাহিত্য সাধনা ঘ. কণ্ঠের মাধ্যমে ধ্যান করা
১৪. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ঐকতান’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত খ. মাত্রাবৃত্ত গ. অক্ষরবৃত্ত ঘ. গদ্যছন্দ
১৫. সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত হলো—
i. উপন্যাস ii. চলচ্চিত্র iii. ভ্রমণ করা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. সাহিত্যের ঐকতান বলতে কবি বুঝিয়েছেন—
i. রচনা সভা ii. বিভিন্ন রচনার মিলিত রূপ
iii. সাহিত্য সুর
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. ‘ঐকতান’ কবিতাটি কবির যে কাব্যগ্রন্থের অন্তর্গত—
i. জন্মদিনে ii. কড়ি ও কোমল iii. পুনশ্চ
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১৮. ‘মূক’ শব্দের অর্থ কী?
ক. মূর্খ খ. নির্বাক গ. মানুষ ঘ. দুর্বল
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
বিভীষণের প্রতি মেঘনাদ
১. ক ২. খ ৩. গ. ৪. ক ৫. গ ৬. গ ৭. গ. ৮ গ. ৯. গ ১০. ক, ১১. খ ১২. খ ১৩. গ।
ঐকতান
১. ক ২. ঘ ৩. গ ৪. খ ৫. খ ৬. ক ৭. গ ৮. গ ৯. ক ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. খ।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা