বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

সাম্যবাদী
১. কবির মতে সব ধর্মের মূল বাণী কী?
ক. মানবতাবোধ খ. সত্যবাদী
গ. সততা ঘ. সাম্য
২. সাম্যের গান কে গাইতে বলেছেন?
ক. কবি খ. গায়ক গ. বাউল ঘ. মন্ত্রী
৩. সাঁওতাল, ভীল, গারো—এগুলো কিসের নাম?
ক. জাতি খ. ক্ষুদ্র নৃগোষ্ঠী গ. বর্ণ ঘ. গোত্র
৪. মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী?
ক. গীতা খ. কোরআন গ. বাইবেল ঘ. ত্রিপিটক
৫. শিখদের গ্রন্থ হিসেবে নিচের কোনটি প্রযোজ্য?
ক. জেন্দাবেস্তা খ. বেদান্ত
গ. বাইবেল ঘ. গ্রন্থসাহেব
৬. কার মধ্যে সকল কালের জ্ঞান বিদ্যমান রয়েছে?
ক. নিজের খ. বইয়ের গ. পুঁথির ঘ. ধর্মগ্রন্থের
৭. কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. পেয়ারা খ. চুরুলিয়া
গ. তাম্বুলখানা ঘ. মাঝআইল
৮. মহাবীর প্রতিষ্ঠিত ধর্মমতাবলম্বী জাতি কোনটি?
ক. জৈন খ. বৌদ্ধ গ. ইহুদি ঘ. চার্বাক
৯. ঈসার অন্য নাম কী?
ক. মুসা খ. যিশু গ. হুদ ঘ. লূত
১০. ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের নাম কবিতা কোনটি?
ক. সাম্যবাদী খ. বিদ্রোহী গ. মানুষ ঘ. নারী
১১. ‘হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে’ এখানে হাসিছেন—
ক. কবি খ. বৃদ্ধ
গ. দেবতা-ঠাকুর ঘ. কনফুসিয়াস
১২. নিচের কোন গোষ্ঠী বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত?
ক. মাউরি খ. আফ্রিদি গ. বর্মি ঘ. খাসিয়া
১৩. ‘কেতাব’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. বই খ. পুস্তক গ. বড়াই ঘ. গ্রন্থ
১৪. কবি সাম্যের গান দিয়ে গোটা মানবসমাজকে কী করতে আগ্রহী?
ক. ঐক্যবদ্ধ খ. সংঘবদ্ধ গ. যূথবদ্ধ ঘ. সারিবদ্ধ
১৫. এই হূদয়ে রয়েছে—
i. প্রার্থনার স্থান ii. গান iii. দেবতার স্থান
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. হিন্দুদের পবিত্র ধর্মীয় স্থান—
i. কাশী-মথুরা ii. বৃন্দাবন iii. গয়া
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. মুসলমানদের ধর্মীয় স্থান ও প্রতিষ্ঠান—
i. মন্দির ii. মসজিদ iii. মদিনা ও কাবা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

এই পৃথিবীতে এক স্থান আছে
১. শঙ্খমালাকে কেবল কোথায় খুঁজে পাওয়া যাবে?
ক. ভারতে খ. আসামে গ. বাংলায় ঘ. মাটিতে
২. ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯৩৬ খ. ১৯৪০ গ. ১৯৪২ ঘ. ১৯৪৪
৩. কবি বাংলাকে ‘সুন্দর’ বলার পাশাপাশি আর কী বলে আখ্যায়িত করেছেন?
ক. নমনীয় খ. বিষাদময়
গ. ভালোবাসাপূর্ণ ঘ. করুণ
৪. ভোরের মেঘে নাটার রঙের মতো কী জেগেছে?
ক. অরুণ খ. বরুণ গ. নক্ষত্র ঘ. শশী
৫. গঙ্গাসাগরের বুকে কে থাকে?
ক. তরুণ খ. বরুণ গ. বারুণী ঘ. সিন্ধু
৬. বরুণ কর্ণফুলী ধলেশ্বরী পদ্মাকে কী দেয়?
ক. জল খ. মমতা গ. সুধা ঘ. প্রশান্তি
৭. শঙ্খচিল পানের বনের মতো কিসে চঞ্চল?
ক. ঝড়ে খ. হাওয়ায় গ. স্রোতে ঘ. মেঘে
৮. হলুদ শাড়ি কার শরীরের ওপর লেগে থাকে?
ক. রূপসীর খ. কৃষকবন্ধুর
গ. ভোরের ঘ. কৃষককন্যার
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
সাম্যবাদী
১. ক ২. ক ৩. খ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. ক ৯. খ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. গ।
এই পৃথিবীতে এক স্থান আছে
১. গ ২. গ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ। ৮. ক।
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা