বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

তাহারেই পড়ে মনে
১. ‘উত্তরী’ শব্দের অর্থ কী?
ক. চাদর খ. কাপড় গ. উত্তর দিক ঘ. গামছা
২. ‘তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে।’—কাকে মনে পড়ছে?
ক. কবিকে খ. শীত ঋতুকে
গ. আপনজনকে ঘ. কবিভক্তকে
৩. বাতাবি লেবুর ফুলের কথা আছে কোন কবিতায়?
ক. কবর খ. তাহারেই পড়ে মনে
গ. জীবন-বন্দনা ঘ. বাংলাদেশ
৪. ‘এসেছে তা ফাগুনে স্মরিয়া’—কোন কবিতার পঙিক্ত?
ক. তাহারেই পড়ে মনে খ. বঙ্গভাষা
গ. সোনার তরী ঘ. ধন্যবাদ
৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাস বলতে বোঝানো হয়েছে—
ক. শীত ঋতু খ. কুয়াশা গ. আঁধার ঘ. জীর্ণশীর্ণ অবস্থা
৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির বসন্ত বিমুখতার কারণ—
ক. অভিমান খ. প্রিয়বিয়োগ গ. রাগ ঘ. দ্বিধা
৭. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে?
ক. কামিনী রায় খ. মানকুমারী বসু
গ. নীলিমা ইব্রাহীম ঘ. বেগম সুফিয়া কামাল
৮. বেগম সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থের নাম—
ক. অবরোধবাসিনী খ. উদাত্ত পৃথিবী
গ. মাটির ফসল ঘ. এক পথ দুই বাঁক
৯. ‘ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখিনি সন্ধান।’—কোন কবিতার?
ক. জীবন-বন্দনা খ. তাহারেই পড়ে মনে
গ. পাঞ্জেরি ঘ. ধন্যবাদ
১০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির স্তবকসংখ্যা—
ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত
১১. বসন্ত-বন্দনা কণ্ঠে শোনার মিনতি করেছেন—
ক. কাজী নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সুফিয়া কামাল ঘ. সুকান্ত ভট্টাচার্য
১২. কোন কাব্যগ্রন্থটি সুফিয়া কামালের?
ক. উদাত্ত পৃথিবী খ. ছাড়পত্র
গ. বীরাঙ্গনা ঘ. সীমাবদ্ধ জলে
১৩. ‘কুঁড়ি’ যে শব্দের বিবর্তিত রূপ তা হলো—
ক. কুড়ি খ. কেশর গ. কোরক ঘ. কলি
১৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবি ‘মাঘের সন্ন্যাসী’ বলতে বুঝিয়েছেন—
ক. শীত ঋতুকে খ. শীতের কুয়াশাকে
গ. বিষণ্ন কবি হূদয়কে ঘ. কবির স্বামীকে
১৫. ‘এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ’? এ জিজ্ঞাসা আছে কোন কবিতায়—
ক. তাহারেই পড়ে মনে খ. সোনার তরী
গ. জীবন-বন্দনা ঘ. বাংলাদেশ
১৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কার লেখা?
ক. বেগম রোকেয়া খ. সুফিয়া কামাল
গ. বুদ্ধদেব বসু ঘ. শামসুন নাহার মাহমুদ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
তাহারেই পড়ে মনে
১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. খ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. খ।