বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
দেনা পাওনা
৬. ‘টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না’—কে বলেন?
ক. রায়বাহাদুর খ. খানবাহাদুর
গ. রামসুন্দর ঘ. নবীনমাধব
৭. ঠাকুর-দেবতার নাম কোনটি?
ক. পার্বতী খ. নিরুপমা
গ. রামসুন্দর ঘ. রায়বাহাদুর
৮. নিজের সন্তানের মধ্যে রায়বাহাদুর কী প্রত্যক্ষ করলেন?
ক. আধুনিক শিক্ষার সুফল
খ. বর্তমান শিক্ষার বিষময় ফল
গ. বিশ্বস্ততা ঘ. ব্যক্তিত্বসম্পন্ন ভাব
৯. রায়বাহাদুর হতোদ্যম হলেন কেন?
ক. সন্তানের বিরোধপূর্ণ মনোভাব দেখে খ. তার ছেলে বিয়েতে রাজি ছিল না বলে
গ. পণের পরিমাণ কম হওয়ায়
ঘ. রামসুন্দরের বিরূপ আচরণের জন্য
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গরিব নারায়ণ তাঁর একমাত্র মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে চান। এ জন্য বরপক্ষকে পণ হিসেবে ৫০ হাজার টাকা দিতেও সম্মত হন তিনি। কিন্তু অবশেষে টাকা জোগাড় করতে না পারায় মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার অবস্থা। হাউমাউ করে কেঁদে ফেলেন নারায়ণ।
১০. উদ্দীপকের নারায়ণের সঙ্গে সাদৃশ্য রয়েছে—
ক. রামসুন্দরের খ. রায়বাহাদুরের
গ. রাধামাধবের ঘ. হরে কৃষ্ণের
১১. পণপ্রথা সমাজের অভিশাপস্বরূপ—
i. গরিব, হতদরিদ্রের জন্য
ii. নিম্নশ্রেণির লোকদের জন্য
iii. অভিজাতশ্রেণির লোকদের জন্য
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১২. রামসুন্দর বাড়ি বিক্রয় স্থগিত করলেন কেন?
ক. ছেলেদের আপত্তিতে খ. টাকার ব্যবস্থা হয়ে যাওয়ায়
গ. ইচ্ছার পরিবর্তন হওয়ায়
ঘ. টাকার প্রয়োজন নেই বিধায়
১৩. রামসুন্দরকে অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয় কোনটি?
ক. কন্যার দর্শন খ. পণের টাকা
গ. মেয়ের বাড়িতে ঢুকতে ঘ. বসত ভিটা
১৪. ‘সে ইতিহাস গোপন থাকাই ভালো’— এখানে কোন ইতিহাসের কথা বলা হয়েছে?
ক. পণ হিসেবে তিন হাজার টাকা সংগ্রহের ইতিহাস
খ. নিরুকে অপমানের ইতিহাস
গ. বেয়াইবাড়িতে রামসুন্দরকে অপমানের ইতিহাস
ঘ. বাড়ি বিক্রি করার ইতিহাস
১৫. রামসুন্দরের মর্মাহতভাবে বসে থাকার কারণ কী ছিল?
ক. টাকা সংগ্রহ করতে না পারা
খ. বেয়াইয়ের কাছে অপমানিত হওয়া গ. মেয়েকে দেখতে না পারা
ঘ. সংসারের চিন্তায় উদ্বিগ্ন হওয়া
বই পড়া
১. ‘সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়া’ দ্বারা কী বোঝায়?
ক. সাহিত্যচর্চা না করা
খ. সাহিত্য চর্চা করতে না দেওয়া
গ. সাহিত্য চর্চা করে আনন্দ না পাওয়া
ঘ. জাতির জীবনীশক্তি হ্রাস করা
২. ‘গতাসু’ অর্থ কী?
ক. মৃত খ. অতীত সময় গ. রিক্ত ঘ. হজম
৩. সবুজপত্র কার সম্পাদিত পত্রিকা?
ক. প্রমথ চৌধুরী খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
৪. চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
ক. সবুজপত্র খ. নবযুগ
গ. সমাচার দর্পণ ঘ. সংবাদ প্রভাকর
৫. যে জাতি মনে বড় নয়, সে জাতি কিসে বড় নয়?
ক. শিক্ষায় খ. অর্থে গ. জ্ঞানে ঘ. ধনে
৬. ধনের সৃষ্টি কোনটির সাপেক্ষে?
ক. জ্ঞান খ. মন গ. শিক্ষা ঘ. অর্থ
৭. জ্ঞানের সৃষ্টি কোনটির সাপেক্ষে?
ক. চিন্তাচেতনা খ. মন গ. জ্ঞান ঘ. বুদ্ধিবৃত্তি
৮. শিক্ষা আমাদের কোনটি দূর করবে বলে আমরা মনে করি?
ক. দরিদ্রতা খ. অভাব-অনটন
গ. চোখের জল ঘ. পারিবারিক কলহ
৯. ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে শিক্ষার প্রধান অঙ্গ কোনটি?
ক. সার্টিফিকেট অর্জন খ. সাহিত্যচর্চা গ. শিক্ষাপ্রতিষ্ঠান ঘ. স্কুল-কলেজ
১০. ‘জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়’—উক্তিটির ব্যবহার রয়েছে কোনটিতে?
ক. বাঙলা শব্দ খ. বই পড়া
গ. একাত্তরের দিনগুলি ঘ. দেনা পাওনা
১১. ‘বই পড়া’ প্রবন্ধে লেখক কোথায় দর্শনের চর্চা করা যায় বলে উল্লেখ করেন?
ক. মন্দিরে খ. গুহায়
গ. ঘরে ঘ. লাইব্রেরিতে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
দেনা পাওনা
৬. ক ৭. ক ৮. খ ৯. ক ১০. ক ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. খ।
বই পড়া
১. ঘ ২. ক ৩. ক ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. খ ১১. খ।
২০১৬ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
২০১৬ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার মডেল টেস্ট পড়াশোনা পাতায় ছাপা হবে ১ জানুয়ারি থেকে।