বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
বই পড়া
১২. সাহিত্যচর্চা করার জন্য কোনটি অবশ্যম্ভাবী?
ক. বইপত্র খ. লাইব্রেরি
গ. জাদুঘর ঘ. মেধা
১৩. ‘বই পড়া’ প্রবন্ধে কোনটি প্রতিষ্ঠার ফলে দেশের উপকার হবে বলে লেখক উল্লেখ করেন?
ক. লাইব্রেরি খ. হাসপাতাল
গ. স্কুল-কলেজ ঘ. দাতব্য প্রতিষ্ঠান
১৪. কোনটি কেউ কাউকে দিতে পারে না?
ক. শিক্ষা খ. অর্থ
গ. ধনসম্পদ ঘ. স্থাবর সম্পত্তি
১৫. সুশিক্ষিত লোকমাত্রই কী?
ক. জ্ঞানী খ. স্বশিক্ষিত গ. ভদ্র ঘ. বুদ্ধিমান
১৬. কোন রাজ্যের দান গ্রহণসাপেক্ষ?
ক. মনোরাজ্যের খ. ঐশরাজ্যের
গ. বৈশ্বিক রাজ্যের ঘ. পার্থিব রাজ্যের
১৭. কে ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন?
ক. বন্ধু খ. মা গ. শিক্ষক ঘ. বাবা
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সোমার মা সোমাকে বাসার কাছেই একজন শিক্ষকের কাছে পড়াতে নিয়ে যান। তাঁর বিশ্বাস, সোমা সেখানে পড়ে এ+ পাবে এবং পরবর্তী জীবনেও সে অনেক ভালো ফল করবে।
১৮. সোমার মায়ের ধারণাকে ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে বলা যায়—
i. নিতান্ত অমূলক ii. সঠিক iii. অযৌক্তিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. উক্ত ধারণার পরিবর্তন আনা সম্ভব যে প্রবন্ধটি পাঠের মাধ্যমে—
ক. বই পড়া খ. অভাগীর স্বর্গ
গ. লাইব্রেরি ঘ. শিক্ষা ও মনুষ্যত্ব
২০. মায়েদের জোর করে শিশুদের গো-দুগ্ধ খাওয়ানোর বিষয়টি কোনটির সঙ্গে তুলনা করা যায়?
ক. সাহিত্য খ. পাঠ্য বিষয়
গ. শিক্ষাব্যবস্থা ঘ. শিক্ষার পদ্ধতি
২১. আমরা আত্মার অপমৃত্যুতে ভীত না হয়ে কী হয়ে উঠি?
ক. উত্ফুল্ল খ. আতঙ্কিত
গ. হতভম্ব ঘ. অবাক
২২. আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত কী হচ্ছে?
ক. উন্নয়ন খ. শিক্ষার বিস্তার
গ. বেকার ঘ. অগ্রগতি
২৩. জ্ঞানচর্চার বিকাশসাধনের জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা করা দরকার—
i. সরকারি প্রতিষ্ঠানে
ii. গ্রামে গ্রামে
iii. নগরে নগরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. আমাদের ছাত্ররা পরীক্ষার হলে কী উদিগরণ করে?
ক. শিক্ষকের শেখানো বিদ্যা
খ. সৃজনশীল লেখা
গ. পাঠ্যবইয়ের মুখস্থবিদ্যা
ঘ. নোটবইয়ের মুখস্থবিদ্যা
২৫. লেখকের মতে, মানবজাতি কয় ভাগে বিভক্ত?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. পাঁচ ভাগে ঘ. ছয় ভাগে
২৬. আমাদের শিক্ষিত সমাজ বই স্পর্শ করে—
ক. ইচ্ছাকৃতভাবে খ. বাধ্য হয়ে
গ. মনের আনন্দে ঘ. মনের খুশিতে
অভাগীর স্বর্গ
১। কোন নদীর তীরে শশ্মানঘাট অবস্থিত?
ক. শঙ্খ খ. গরুড় গ. গড়াই ঘ. পদ্মা
২. বার্মার বর্তমান নাম কী?
ক. মিয়ানমার খ. ইথিওপিয়া
গ. ইয়াঙ্গুন ঘ. রেঙ্গুন
৩. ‘আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল’—এখানে কার কথা বলা হয়েছে?
ক. কাঙালীর মা খ. অভাগী
গ. রসিক ঘ. অধর
৪. কাঙালীর মা সবার পেছনে কোথায় এসে উপস্থিত হলেন?
ক. শ্মশানে খ. মুখুয্যেবাড়িতে
গ. কুটির প্রাঙ্গণে ঘ. পথে
৫. ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কোন রোগে মারা গেলেন?
ক. কলেরায় খ. জ্বরে
গ. ক্যানসারে ঘ. ডায়রিয়ায়
৬. ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর বয়স কেমন ছিল?
ক. অতি বৃদ্ধ খ. কম বয়স্ক
গ. মাঝামাঝি বয়সী ঘ. অল্প বয়সী
৭. কাঙালীর মা কার মেয়ে ছিলেন?
ক. দুলের মেয়ে খ. কুমারের মেয়ে
গ. জমিদারের মেয়ে ঘ. কাঠুরের মেয়ে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
বই পড়া
১২. খ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. খ।
অভাগীর স্বর্গ
১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. ক ৭. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা