
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অভাগীর স্বর্গ
৮. কাঙালীর মায়ের ধারণা অনুসারে বামুন মা কিসে চড়ে স্বর্গে যাচ্ছে?
ক. ভেলায় খ. হাওয়ায় গ. পালকিতে ঘ. রথে
৯. কখন কাঙালীর মা অন্ত্যেষ্টিক্রিয়া দেখছিল?
ক. রাতে খ. সন্ধ্যায় গ. দুপুরে ঘ. বিকেলে
১০. ক্যাঙলার মায়ের মতো সতী-লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই—কে বলেছেন?
ক. রাখালের পিসি খ. বিন্দির মা
গ. রসিক বাঘ ঘ. ভট্টাচার্য
১১. বিন্দির মা কাকে বলেছিলেন ক্যাঙলার মায়ের মতো সতী-লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই?
ক. বিন্দির বাবাকে খ. হরিনাথকে
গ. রাখালের পিসিকে ঘ. কাঙালীকে
১২. কাঙালী কিসের কাজ শিখতে শুরু করেছে?
ক. কাঠের খ. কারখানার
গ. মাটির তৈরি জিনিসের ঘ. বেতের
১৩. কাঙালীর কাজ শুরু হওয়ার কত বছর পর অভাগীর ধারণা তার দুঃখ ঘুচবে?
ক. এক বছর খ. দুই বছর গ. তিন বছর ঘ. চার বছর
১৪. ‘অভাগীর স্বর্গ’ গল্পের অভাগী চরিত্রটি যে বৈশিষ্ট্য ধারণ করে আছে—
i. ধৈর্যশীল ii. আবেগপ্রবণ iii. কষ্টসহিষ্ণু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিরীহ বাঙালী
১. কিসের সমুদয় সৌন্দর্য ও স্নিগ্ধতা নিয়ে বাঙালী গঠিত?
ক. ফুলের খ. দেবতার গ. ঈশ্বরের ঘ. বিশ্বজগতের
২. ভারতবর্ষকে সরোবর মনে করলে বাঙালী সেখানে—
ক. নৌকা খ. শাপলা গ. পদ্মিনী ঘ. কলমিলতা
৩. ব্যবসা-বাণিজ্যের জন্য আবশ্যকীয় কোনটি আমরা বর্জন করেছি?
ক. অর্থ ব্যয় খ. সময় ব্যয়
গ. দক্ষ লোক নিয়োগ ঘ. কঠিন পরিশ্রম
৪. আমরা ব্যবসায়ে খাঁটি সোনা রুপা জহরত রাখি না কেন?
ক. ক্রেতার অভাবে খ. দাম কম হওয়ায়
গ. টাকার অভাবে ঘ. ব্যবহারকারীর সংখ্যা কমায়
৫. ‘নিরীহ বাঙালী’ প্রবন্ধে উল্লিখিত আমাদের অন্যতম ব্যবসায় কোনটি?
ক. মেধা বিক্রয় খ. ধান-চাল বিক্রয়
গ. আসবাবপত্র বিক্রয় ঘ. পাস বিক্রয়
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রফিক সাহেব কয়লার ব্যবসা করতেন। অনেক খাটুনি সহ্য করতে না পেরে তিনি আবার নতুন ব্যবসায় হাত দেন। প্রসাধনীর দোকান দিয়ে সারা দিন আরাম করে বসে থাকেন তিনি।
৬. উদ্দীপকে ‘নিরীহ বাঙালী’ প্রবন্ধের বাঙালীদের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে—
ক. ব্যবসায়ী মনোভাব খ. সংযমী
গ. পরিশ্রমে অনীহা ঘ. ব্যবসায়ে আগ্রহ
৭. উক্ত বৈশিষ্ট্য বাঙালীদের করে তুলেছে—
i. শ্রমকাতর ii. অলস iii. পরিশ্রমী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ‘হাওয়ার শাড়ি’ বলতে যে ধরনের শাড়িকে বোঝানো হয়—
i. পাতলা শাড়ি ii. ভারী শাড়ি iii. সূক্ষ্ম সুতার শাড়ি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ‘ঝঞ্ঝাবাতে’ শব্দের অর্থ কোনটি?
ক. ঝড়ের বাতাসে খ. ঝড়ের আঘাতে
গ. ঝড়ের রাতে ঘ. ঝড়ের খবরে
১০. ‘তণ্ডুল’ কী?
ক. গম খ. ধান গ. যব ঘ. চাল
১১. ‘মসী’ অর্থ কী?
ক. মশা খ. কালিমা গ. মশারি ঘ. দেবদূত
নিচের উদ্দীপকটি পড়ে ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তৈল-ঢাকা স্নিগ্ধ তনু নিদ্রারসে ভরা,
মাথায় ছোট বহরে বড় বাঙালী সন্তান।
১২. উদ্দীপকটি কোন রচনার ভাব ধারণ করে?
ক. পালামৌ খ. বই পড়া
গ. নিরীহ বাঙালী ঘ. মমতাদি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
অভাগীর স্বর্গ
৮. ঘ ৯. গ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. ঘ।
নিরীহ বাঙালী
১. ঘ ২. গ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. খ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা