বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
নূরলদীনের কথা মনে পড়ে যায়
১.‘কোনঠে’ শব্দের অর্থ কী?
ক. কোথায় খ. কোন গ. গান ঘ. কণ্ঠ
২. গীতিকার বলতে বোঝায়—
ক. যিনি গান রচনা করেন
খ. যিনি গানে সুর দেন
গ. যিনি গান কম্পোজ করেন
ঘ. যিনি গান প্রকাশ করেন
৩. গঞ্জ শব্দের অর্থ কী?
ক. ব্যবসা-বাণিজ্যের স্থান খ. খেলার মাঠ
গ. পাঠাগার ঘ. প্রার্থনালয়
৪. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত খ. স্বরবৃত্ত গ. অক্ষরবৃত্ত ঘ. গদ্যছন্দ
৫. জনপদ শব্দটির সঠিক সমাস কোনটি?
ক. দ্বন্দ্ব খ. দ্বিগু গ. বহুব্রীহি ঘ. তত্পুরুষ
৬. মিনতি শব্দের অর্থ কী?
ক. আদেশ খ. উপদেশ
গ. বিনীত প্রার্থনা ঘ. অনুরোধ
৭. নূরলদীনের জেগে ওঠার আহ্বানে কাদের জেগে ওঠার কথা বলা হয়েছে?
ক. বাংলার সাধারণ মানুষের
খ. বাংলার উচ্চবিত্ত মানুষের
গ. বাংলার কৃষিজীবী মানুষের
ঘ. বাংলার শ্রমজীবী মানুষের
৮. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় নূরলদীনকে কোথায় দেখা যায়?
ক. মরা আঙিনায় খ. আঙিনায়
গ. মাঠে ঘ. যুদ্ধক্ষেত্রে
৯. বাংলা ১১৮৯ সন ইংরেজি কত সাল?
ক. ১৭৯২ খ. ১৭৮২ গ. ১৭৮০ ঘ. ১৭৯০
১০. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কোথায় শকুন নেমে আসে?
ক. বাংলায় খ. বাংলাদেশে
গ. সোনার বাংলায় ঘ. রংপুরে
১১. নূরলদীনের জীবনব্যবস্থা কেমন ছিল?
ক. অভিজাত খ. বিলাসী
গ. সাধারণ ঘ. মধ্যবিত্ত
১২. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কী ঝরে যাওয়ার কথা বলা হয়েছে?
ক. ঘাম খ. রক্ত গ. স্বপ্ন ঘ. কোনোটিই নয়
১৩. দিনাজপুর, রংপুর এলাকার বিশেষ সম্বোধনবিশেষ—
ক. বাপু হে খ. কোনঠে গ. ভাই হে ঘ. বাহে
আঠারো বছর বয়স
১। আঠারো বছর বয়স কী জানে না?
ক. হাসা খ. কাঁদা গ. খেলা ঘ. যুদ্ধ
২। কাব্যিক বৈশিষ্ট্যের দিক থেকে সুকান্তের সঙ্গে মিল রয়েছে কোন কবির?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম
গ. ফররুখ আহমদ ঘ. অমিয় চক্রবর্তী
৩. বিপদের মুখে আঠারো বছর বয়স কেমন?
ক. পশ্চাত্মুখী খ. অগ্রণী গ. ভীরু ঘ. সাহসী
৪. সুকান্ত মূলত কী ধরনের কবি?
ক. সাম্যের কবি খ. বিদ্রোহের কবি
গ. বিপ্লবের কবি ঘ. শান্তির কবি
৫. আঠারো বছর বয়স কিসে বাঁচে?
ক. শান্তি ও অশান্তিতে খ. দুর্যোগ আর ঝড়ে
গ. হাসি আর কান্নায় ঘ. ভালো ও মন্দে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
নূরলদীনের কথা মনে পড়ে যায়
১. ক ২. ক ৩. ক ৪. গ ৫. গ ৬. গ ৭. ক ৮. ক ৯. খ ১০. গ ১১. গ ১২. খ ১৩. ঘ।
আঠারো বছর বয়স
১. খ ২. খ ৩. খ ৪. খ ৫. খ।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা