বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
মানুষ মুহাম্মদ (সা.)
৫. মোহাম্মদ ওয়াজেদ আলী সব বিষয় কী দিয়ে বিচার করতেন?
ক. বিজ্ঞান দিয়ে খ. যন্ত্র দিয়ে
গ. যুক্তিবাদী মন দিয়ে ঘ. সত্যতা দিয়ে
৬. মোহাম্মদ ওয়াজেদ আলীর রচনা রীতি কেমন?
ক. সহজ খ. সাবলীল গ. কঠিন ঘ. গম্ভীর
৭. ‘মানুষ মুহাম্মদ (সা.)’ প্রবন্ধে হজরত ওমর (রা.)-কে কী বলা হয়েছে?
ক. মহামতি খ. সত্যবাদী গ. বীরবাহু ঘ. বিশ্বাসী
৮. রাসুলুল্লাহর (সা.) পীড়ার খবর শুনে বহু লোকের জমায়েত হওয়ার কারণ কী ছিল?

ক. যুদ্ধে যাওয়া খ. নিমন্ত্রণে যাওয়া
গ. রাসুলের প্রতি ভালোবাসা ঘ. বক্তৃতা শোনা
৯. হজরত মুহাম্মদ (সা.)-এর যেসব গুণ তাঁকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল—
i. বিশ্বস্ততা ii. প্রিয়ভাষণ iii. সত্যবাদিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. হজরত মুহাম্মদ (সা.) সাফা পর্বতের পাশে বসে কোন ধরনের মানুষকে দীক্ষা দিচ্ছিলেন?
ক. বিপথগামীদের খ. বিশ্বাসীদের
গ. ইহুদিদের ঘ. সত্যান্বেষীদের
১১. আল্লাহ তাআলার বান্দাদের কী জানা উচিত?
ক. রাসুলুল্লাহ (সা.) শেষ নবি খ. রাসুলুল্লাহ (সা.) প্রথম নবি
গ. আল্লাহ তাআলা অমর ও অবিনশ্বর ঘ. আল্লাহ আন্তরিক
১২. ‘মানুষ মুহাম্মদ (সা.)’ প্রবন্ধে ব্যবহূত নিচের কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত?
ক. প্রদীপ খ. সহোদর গ. পুলকদীপ্ত ঘ. পূর্ণোদর
১৩. মহানবি (সা.) করুণার ক্ষেত্রে কীরূপ ছিলেন?
ক. কঠোর খ. নির্মম গ. কুসুমকোমল ঘ. ধীর
১৪. মহানবি (সা.) পাপী মানুষকে কী করেছেন?
ক. ঘৃণা করেছেন খ. শাস্তি দিয়েছেন
গ. ভালোবেসেছেন ঘ. অভিশাপ দিয়েছেন
১৫. আঘাতে জর্জরিত হজরত মুহাম্মদ (সা.) কাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন?
ক. মুনাফিকদের জন্য খ. ইহুদিদের জন্য
গ. পৌত্তলিকদের জন্য ঘ. নাসারাদের জন্য
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রহমান সাহেব অত্যন্ত ধার্মিক, সরল এবং দয়ালু একজন মানুষ। এসব গুণের জন্য অনেকেই তাঁকে ব্যঙ্গ-বিদ্রূপ করে এবং নানাভাবে কষ্ট দেয়। কিন্তু তিনি কখনো কারও অপরাধ মনে রাখেন না।
১৬. রহমান সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে মহানবি (সা.)-এর কোন গুণটির সাদৃশ্য রয়েছে?
ক. উদারতা খ. বিশ্বস্ততা গ. সত্যবাদিতা ঘ. অমিয় বাণী
১৭. উক্ত গুণাবলি মহানবি (সা.)-এর যেসব বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে তা হলো—
i. না না, তাহা কখনই সম্ভব নয়
ii. মদিনায় যেন আঁধার ঘনাইয়া আসিল
iii. এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ‘আহযাবের যুদ্ধ’-এর অপর নাম কী?
ক. অন্যায়ের যুদ্ধ খ. আদিম যুদ্ধ
গ. বিধর্মীদের যুদ্ধ ঘ. খন্দকের যুদ্ধ
১৯. কোন যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শোনা গিয়েছিল?
ক. বদর যুদ্ধে খ. ওহুদ যুদ্ধে
গ. আহযাব যুদ্ধে ঘ. খয়বরের যুদ্ধে
২০. মক্কা বিজয়ের পর মহানবি (সা.) কোন পর্বতের পাশে বসে মানুষকে দীক্ষা দিতেন?
ক. সাফা খ. মারওয়া গ. ওহুদ ঘ. তূর
নিমগাছ
১. শনিবারের চিঠির মাধ্যমে কোন লেখকের সাহিত্যজীবন শুরু হয়?
ক. প্রমথ চৌধুরী খ. বিহারীলাল
গ. বনফুল ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২. বনফুল শনিবারের চিঠি পত্রিকায় কী লিখতেন?
ক. উপন্যাস খ. গল্প গ. ব্যঙ্গ কবিতা ঘ. প্রবন্ধ
৩. নিমপাতা কোন রোগের চিকিত্সায় ব্যবহার করা হয়?
ক. যক্ষ্মা রোগে খ. আমাশয় রোগে
গ. জন্ডিসে ঘ. খোস, দাদ, হাজা, চুলকানিতে ৪. নিমগাছ অব্যর্থ মহৌষধ হিসেবে কাজে লাগে—
ক. চর্মরোগের খ. উদরাময় রোগের
গ. টাইফয়েড রোগের ঘ. যক্ষ্মা রোগের
৫. নিমের কোন অংশটি কাঁচাই খাওয়া যায়?
ক. ছাল খ. পাতা গ. ডাল ঘ. শিকড়
৬. নিমের পাতা কিসের সহযোগে ভাজা হয়?
ক. ঢ্যাঁড়সের খ. পটোলের গ. বেগুনের ঘ. আলুর
৭. মাটির ভেতরে নিমগাছটির কী ছিল?
ক. কাণ্ড খ. শাখা গ. পাতা ঘ. শিকড়
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
মানুষ মুহাম্মদ (সা.)
৫. গ ৬. খ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক।
নিমগাছ
১. গ ২. গ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. গ ৭. ঘ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা