
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
নিমগাছ
৮. বাড়ির পেছনে স্তূপের মধ্যে কোন গাছটি দাঁড়িয়ে রইল?
ক. আমগাছ খ. জামগাছ গ. নিসিন্দাগাছ ঘ. নিমগাছ
৯. নিমগাছটির সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?
ক. কবির খ. কবিরাজের
গ. গৃহকর্তার ঘ. লক্ষ্মীবউটির
১০. নিমের হাওয়া ভালো কেন?
ক. জীবাণু ধ্বংস করে বলে খ. সুগন্ধি বলে
গ. দুর্গন্ধ নেই বলে ঘ. দখিনা বাতাস বলে
১১. কিসের চারপাশে আবর্জনা জমে আছে?
ক. আমগাছের খ. জামগাছের
গ. নিসিন্দাগাছের ঘ. নিমগাছের
১২. কবি লোকটি নিমগাছের—
i. ছাল তুলল না ii. পাতা ছিঁড়ল না iii. ডাল ভাঙল না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ঔষধিবিদ্যা বা কবিরাজি চিকিত্সায় বাসক পাতা একটি নির্ভরযোগ্য নাম। কেননা, ঠান্ডা, কাশিতে বাসক পাতার রস বিশেষ উপকারী।
১৩. উদ্দীপকের বাসক পাতা ‘নিমগাছ’ গল্পের নিমগাছের কোন অংশটিকে নির্দেশ করে?
ক. পাতা খ. ফুল গ. ডাল ঘ. বাকল
১৪. উক্ত অংশটির বিশেষ উপকারিতা রয়েছে—
i. ঠান্ডা কমাতে ii. চর্মরোগ সারাতে
iii. যকৃত ভালো রাখতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. বনফুলের রচনায় বৈশিষ্ট্য কোনটি?
ক. ব্যঙ্গ-বিদ্রূপ খ. গুরুগম্ভীর
গ. তাত্পর্যপূর্ণ বক্তব্য ঘ. তত্ত্বনিষ্ঠ
১৬. ঔষধি গাছের গুরুত্ব নিচের কোন রচনায় দেখা যায়?
ক. মমতাদি খ. নিমগাছ
গ. আম আঁটির ভেঁপু ঘ. শিক্ষা ও মনুষ্যত্ব
১৭. ‘অব্যর্থ’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মকে অবলম্বন করে গঠিত?
ক. সমাস খ. সন্ধি গ. প্রত্যয় ঘ. উপসর্গ
১৮. ‘ছাল’ শব্দটি কোন অর্থে প্রয়োগ করা যায়?
ক. বাকল খ. পাতা গ. কাণ্ড ঘ. শিকড়
১৯. কবিরা কেমন?
ক. অন্যমনস্ক খ. অহংকারী
গ. সৌন্দর্যের পূজারি ঘ. মানববিদ্বেষী
২০. বাড়ির বউ নিমগাছটির মতো—
i. অবহেলিত ii. উপকারী iii. কর্মবিমুখ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আজ আর বনভূমি ধ্বংস নয়, বনভূমি সৃজনই প্রয়োজন। বৃক্ষ শুধু ছায়া ও শোভাই বিস্তার করে না, ফুল-ফল দান করে এবং প্রয়োজনীয় কাঠ সরবরাহ করে আমাদের অনেক উপকার করে। বৃক্ষ বা বনায়নই আমাদের জীবন ধারণের জন্য সুস্থ পরিবেশের নিশ্চয়তা দান করে।
২১. উদ্দীপক ও ‘নিমগাছ’ গল্পে আমরা দেখতে পাই—
i. বৃক্ষের দরকার নেই ii. বৃক্ষের উপকারিতা
iii. প্রাকৃতিক সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
২২. উদ্দীপক ও ‘নিমগাছ’ রচনায় কী প্রকাশিত হয়েছে?
ক. বৃক্ষের জয়গান খ. বৃক্ষের নিন্দা
গ. বৃক্ষের সৌন্দর্য ঘ. বৃক্ষনিধনের অপকারিতা
উপেক্ষিত শক্তির উদ্বোধন
১. কাজী নজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি বলা হয়?
ক. সমাজসচেতন কবি বলে
খ. অসহায় মানুষের পাশে থাকেন বলে
গ. সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলে
ঘ. পরাধীনতা মেনে নেননি বলে
২. ‘দরিদ্র’ বলতে বোঝায়—
i. গরিব ii. দীনতা iii. নির্ধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. আদর্শ রাষ্ট্র গঠনের জন্য দরকার—
i. উঁচু-নিচু বিভেদ দূর করা
ii. ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করা
iii. মনীষীদের নির্দেশিত পথে চলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. কাদের মানুষ হওয়ার সমান অধিকার আছে?
ক. ভীরুদের খ. ভণ্ডদের
গ. ভদ্রদের
ঘ. তথাকথিত ছোটলোকদের
৫. তথাকথিত ভদ্র সম্প্রদায় ‘ছোটলোকদের’ মাথায় আঘাত করে কেন?
ক. উত্পীড়নের বিরুদ্ধে বিদ্রোহী হলে
খ. কথামতো রাজি না হলে
গ. অন্যদের অত্যাচার করলে
ঘ. কথায় কথায় অন্যায় করলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
নিমগাছ
৮ ঘ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. ক।
উপেক্ষিত শক্তির উদ্বোধন
১. গ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা