বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
আঠারো বছর বয়স
১৬. ‘আঠারো বছর বয়স’ কবিতার মূল উপজীব্য—
ক. আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার আহ্বান জানানো
খ. বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরা
গ. অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো
ঘ. নতুন জীবন রচনার স্বপ্ন
১৭. সুকান্তের কবিতায় অন্যায়, সামাজিক বৈষম্য এবং নির্যাতিত মানুষের জন্য মমত্ববোধ প্রকাশিত হয় কোন প্রেক্ষাপটে?
ক. সমাজের দুর্নীতির প্রেক্ষাপটে
খ. নির্যাতিত মানুষের জীবনাচরণের প্রেক্ষাপটে
গ. বিশ্বব্যাপী যুদ্ধের ভয়াবহতা, দুর্ভিক্ষ ও মানবতার হাহাকারের প্রেক্ষাপটে
ঘ. মানবজীবনের জটিল জীবনযাত্রার প্রেক্ষাপটে
১৮. তারুণ্যের কোন বৈশিষ্ট্য সমাজের জন্য ক্ষতিস্বরূপ?
ক. বিদ্রোহাত্মক মনোভাব
খ. সহজ-সরল জীবনবোধ
গ. যোগ্য নেতৃত্ব ও সঠিক পরিচালনার অভাব
ঘ. জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে চলা
১৯. ‘সপা’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. সপা খ. সমর্পণ গ. সমারপণ ঘ. সঁপা
২০. সুকান্ত ভট্টাচার্য তাঁর কাব্যে উচ্চারণ করে গেছেন—
i. অন্যায়-অবিচার-শোষণের বিরুদ্ধে বিদ্রোহ
ii. সংগ্রামের আহ্বান
iii. বিপ্লব ও মুক্তির পক্ষে সংগ্রামে একাত্মতার ঘোষণা
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
লোক-লোকান্তর
১. লোকালয় বলতে কী বোঝায়?
ক. উদ্যান খ. জনপদ গ. বসতি আছে এমন
ঘ. মানুষ নেই যেখানে
২. সনেটের অংশ কয়টি?
ক. ৪টি খ. ৩টি গ. ৮টি ঘ. ২টি
৩. কবি আল মাহমুদ তাঁর চেতনাকে কী রঙের পাখির সঙ্গে তুলনা করেছেন?
ক. লাল খ. সাদা গ. কালো ঘ. হলুদ
৪. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির কিসের মণি উজ্জ্বল হয়েছিল?
ক. মনের খ. চোখের গ. চেতনার ঘ. ভাবনার
৫. ‘লোক-লোকান্তর’ কবিতায় পরাগে কবির কী মাখামাখি হয়েছিল?
ক. বন্যলতা খ. সুপারির রং
গ. সুগন্ধি ঘ. চন্দন
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
আঠারো বছর বয়স
১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. ঘ।
লোক-লোকান্তর
১. গ ২. ঘ ৩. খ ৪. গ ৫. গ।
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা