
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
উপেক্ষিত শক্তির উদ্বোধন
৬. ভদ্র সম্প্রদায়ের প্রচণ্ড আঘাতে ছোটলোক সম্প্র্রদায়ের লোকদের কী হয়?
ক. তারা অসুস্থ হয়ে যায় খ. তারা সাহসী হয়ে ওঠে
গ. তারা অজ্ঞান হয়ে যায় ঘ. তারা ভীরু হয়ে ওঠে
৭. তথাকথিত ‘ছোটলোক’ সম্প্রদায়ের মানুষগুলো কেমন প্রকৃতির?
ক. লোভী প্রকৃতির খ. সাহসী প্রকৃতির
গ. সত্যিকার প্রকৃতির ঘ. দুর্নীতিপরায়ণ
৮. কাজী নজরুল ইসলাম ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কার কথা ভাবতে বলেছেন?
ক. নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা
খ. রবীন্দ্রনাথ ঠাকুরের কথা
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা
ঘ. মহাত্মা গান্ধীর কথা
৯. ভারতে কোন ব্যক্তি অসাধ্য সাধন করতে পেরেছিলেন?
ক. মহাত্মা গান্ধী খ. সুভাষচন্দ্র বসু
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. ইলা মিত্র
১০. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কার গৌরবের অহংকার ছিল না?
ক. নেতাজি সুভাষচন্দ্র বসুর খ. রবীন্দ্রনাথ ঠাকুরের
গ. কাজী নজরুল ইসলামের ঘ. মহাত্মা গান্ধীর
১১. কে ছোটলোককে ভাই বলে বুকে টেনে নিয়েছেন?
ক. নেতাজি সুভাষচন্দ্র বসু খ. মহাত্মা গান্ধী
গ. প্রমথ চৌধুরী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১২. কে বোধন-বাঁশিতে সুর দেওয়ার আহ্বান জানিয়েছেন?
ক. কাজী নজরুল ইসলাম খ. প্রমথ চৌধুরী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. মহাত্মা গান্ধী
১৩. কাজী নজরুল ইসলাম কাদের হাত ধরে বোধন-বাঁশিতে সুর দিতে চেয়েছেন?
ক. সম্ভ্রান্তদের খ. উপেক্ষিতদের
গ. ব্রাহ্মণদের ঘ. সমাজপতিদের
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনে হিন্দু-মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি উপলব্ধি করেছিলেন রাজনৈতিক সমস্যার সমাধান নিশ্চিতকরণে হিন্দু-মুসলিম উভয় সমপ্রদায়ের স্বার্থ রক্ষার প্রতি মনোযোগী হওয়া আবশ্যক। তাই তিনি সাম্প্রদায়িকতার বিলোপ সাধনের উদ্দেশ্যে আন্তরিক প্রয়াস চালান।
১৪. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন আহ্বান উদ্দীপকের নেতার প্রয়াসের সঙ্গে ঐক্য স্থাপন করে?
ক. জাতিগত বিভেদ নিরসনের
খ. ছোটলোককে আপন করে নেওয়ার
গ. উপেক্ষিত ভাইদের আপন করার
ঘ. গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের
১৫. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধ অনুযায়ী উদ্দীপকের নেতার মতো মনীষীদের সংগ্রামের উদ্দেশ্য হলো—
i. রাষ্ট্রীয় জীবনকে সুখী ও সমৃদ্ধিশালী করা
ii. মর্যাদাবান জাতি গঠন করা
iii. মর্যাদাবান রাষ্ট্র গঠন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের মাধ্যমে কাজী নজরুল ইসলামের কোন পরিচয় ফুটে উঠেছে?
ক. সংগ্রামী চেতনা খ. সাম্যবাদী মানসিকতা
গ. সামাজিক দায়িত্ববোধ ঘ. রাজনৈতিক ভাবাদর্শ
১৭. বিশ্বের বুকে মর্যাদাবান জাতি ও রাষ্ট্র গঠনে কারা আমরণ সংগ্রাম করে গেছেন?
ক. নেতারা খ. বিত্তবানেরা
গ. মনীষীরা ঘ. যোদ্ধা শ্রেণির লোকেরা
১৮. একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কী দূর করা আবশ্যক?
ক. অর্থনৈতিক বৈষম্য
খ. রাজনৈতিক বৈষম্য
গ. নারী-পুরুষ বৈষম্য
ঘ. ছোট-বড়, উঁচু-নিচু, ধর্মীয় ও জাতিগত বিভেদ
১৯. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটি কোন পটভূমিতে লেখা?
ক. পাকিস্তানের খ. অবিভক্ত ভারতবর্ষের
গ. ভারতের ঘ. বাংলাদেশের
শিক্ষা ও মনুষ্যত্ব
১. শিক্ষার প্রয়োজনের দিক ব্যতীত অপর দিকটির নাম কী?
ক. বিশেষ দিক খ. অপ্রয়োজনীয় দিক
গ. আর্থিক দিক ঘ. সরল দিক
২. শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?
ক. প্রয়োজনীয় দিক খ. অপ্রয়োজনীয় দিক
গ. হালকা দিক ঘ. বিশেষ দিক
৩. শিক্ষা আমাদের কী শেখায়?
ক. কঠোর হতে খ. পরিশ্রম করতে
গ. নৈতিক হতে ঘ. জীবনকে উপভোগ করতে
৪. জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার উপায় কোনটি?
ক. শিক্ষা খ. অর্থ গ. সম্পদ ঘ. সুনাম
৫. শিক্ষা আমাদের কোন সত্তার ঘরে নিয়ে যেতে পারে?
ক. জীবসত্তার খ. মানবসত্তার
গ. স্বাধীন সত্তার ঘ. অধীন সত্তার
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
উপেক্ষিত শক্তির উদ্বোধন
৬. গ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. খ।
শিক্ষা ও মনুষ্যত্ব
১. খ ২. খ ৩. ঘ ৪. ক ৫. খ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা