
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
শিক্ষা ও মনুষ্যত্ব
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দরিদ্র বাবার অনেক কষ্টে উপার্জিত টাকা দিয়ে পড়ালেখা শেষ করেছে আবিদ। আজ সে প্রকৌশলী হিসেবে সমাজে বেশ পরিচিত। দরিদ্র বাবার কষ্টকে সে মনে রেখেছে। তাই সে অর্থ উপার্জনের পাশাপাশি জীবনের অনুভূতি ও কল্পনার রস আস্বাদনেও ব্যস্ত।
৬. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের লেখকের মতে আবিদের মধ্যে শিক্ষার কোন দিকটি বড় হয়ে উঠেছে?
ক. উপকারের খ. মনোরঞ্জনের
গ. প্রয়োজনের ঘ. অপ্রয়োজনের
৭. উক্ত দিক আমাদের শেখায়—
i. অর্থ উপার্জন করতে ii. জীবনকে উপভোগ করতে
iii. জীবনের রস আস্বাদন করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হয়?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৯. অন্নবস্ত্রের সমস্যাকে বড় করে তুললে কী পাওয়া যাবে না?
ক. অর্থ খ. শান্তি গ. সুফল ঘ. কুফল
১০. শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে?
ক. জ্ঞানের খ. মূল্যবোধের গ. অর্থের ঘ. মনুষ্যত্বের
১১. সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ কী উপলব্ধি করতে পারে?
ক. ‘লোভে পাপ, পাপে মৃত্যু’
খ. শিক্ষার মাধ্যমেই আত্মোপলব্ধি হয়
গ. শিক্ষাই মুক্তির উপায়
ঘ. শিক্ষাই জাতির মেরুদণ্ড
১২. লোভের ফলে মানুষের কী হয়?
ক. আত্মিক মৃত্যু ঘটে খ. নৈতিক অবক্ষয় ঘটে
গ. সুনাম নষ্ট হয় ঘ. অর্থ কমে যায়
১৩. শিক্ষার আসল কাজ কী?
ক. জ্ঞান পরিবেশন করা খ. মূল্যবোধ সৃষ্টি করা
গ. অন্নবস্ত্র নির্ধারণ করা ঘ. সুবিধা প্রদান করা
১৪. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে সমাসবদ্ধ পদ কোনটি?
ক. মানবিক খ. উন্নয়ন গ. অন্নচিন্তা ঘ. সুদীর্ঘ
১৫. সকলে কোন নিগড়ে বন্দী?
ক. শিক্ষার চিন্তার খ. অর্থচিন্তার
গ. নীতিচিন্তার ঘ. বস্ত্রচিন্তার
১৬. ‘ক্ষুিপপাসা’ শব্দের অর্থ কী?
ক. সামান্য ক্ষুধা খ. সামান্য পিপাসা
গ. ক্ষুধা ও তৃষ্ণা ঘ. ক্ষুধার যন্ত্রণা
১৭. ‘লেফাফাদুরস্তি’ শব্দটি দিয়ে কী বোঝানো হয়েছে?
ক. বাইরে ত্রুটিযুক্ত কিন্তু ভেতরে ত্রুটিহীন
খ. বাইরে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণা
গ. বাইরে ত্রুটিযুক্ত আবার ভেতরেও প্রতারণা
ঘ. বাইরে ত্রুটিহীন আবার ভেতরেও ত্রুটিহীন
১৮. ‘জীবসত্তা’ শব্দের অর্থ কী?
ক. মনের অস্তিত্ব খ. জীবের অস্তিত্ব
গ. মানুষের অস্তিত্ব ঘ. মানবসত্তার অস্তিত্ব
১৯. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর কোন গ্রন্থ থেকে সংগৃহীত?
ক. সুখ খ. সভ্যতা গ. মনুষ্যত্ব ঘ. সংস্কৃতি কথা
মমতাদি
১. ‘মমতাদি’ গল্পে কোন ঋতুর উল্লেখ আছে?
ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. শীত ঘ. বসন্ত
২. ‘মমতাদি’ গল্পটি দিনের কোন সময়ে শুরু হয়েছে?
ক. সকালে খ. দুপুরে গ. বিকেলে ঘ. সন্ধ্যায়
৩. মমতাদি প্রাণপণ চেষ্টায় কী জয় করেছেন?
ক. মন খ. বিশ্ব গ. স্বপ্ন ঘ. সংকোচ
৪. কত দিন হয় মমতাদির স্বামীর চাকরি নেই?
ক. বিশ দিন খ. দুই মাস গ. তিন মাস ঘ. চার মাস ৫. মমতাদি কেন বাইরে এসেছেন?
ক. বাজারের জন্য খ. উপার্জনের জন্য
গ. ঝগড়া করার জন্য ঘ. বই কেনার জন্য
৬. মমতাদির কপালের ক্ষতচিহ্নটি কেমন?
ক. আন্দাজে পরা টিপের মতো খ. চাঁদের মতো
গ. তারার মতো ঘ. পাখির মতো
৭. ‘মমতাদি’ গল্পে কার মুখ চমকে লাল হলো?
ক. খোকার খ. মমতাদির গ. মায়ের ঘ. প্রতিবেশীর
৮. লেখকের মা মমতাদির সঙ্গে কেমন স্বরে কথা বললেন?
ক. উচ্চ স্বরে খ. কঠিন স্বরে
গ. কোমল স্বরে ঘ. অস্পষ্ট স্বরে
৯. মমতাদির কৃতজ্ঞতা প্রকাশের ভাষা কেমন ছিল?
ক. নীরব খ. সরব গ. উষ্ণ ঘ. শীতল
১০. ছেলেটি মমতাদিকে কোথায় পাকড়াও করল?
ক. বারান্দায় খ. ঘরের ভেতর
গ. গেটের কাছে ঘ. ছাদের ওপর
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তিন ছেলেমেয়েকে নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেতে না পেয়ে সখিনা বেগম অন্যের বাড়িতে কাজ খুঁজতে বের হয়। সখিনা বেগম রাশেদার বাড়িতে গিয়ে বলে, ‘আপা, আমাকে একটা কাজ দেন, তিন দিন যাবত্ না খেয়ে আছি।’ রাশেদার দয়া হলো এবং ঘরের ধোয়া-মোছা ও গৃহস্থালির কাজ দিলেন।
১১. উদ্দীপকে বর্ণিত দিকটি কোন গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. মমতাদি খ. দেনাপাওনা গ. অভাগী ঘ. নিমগাছ
১২. সখিনা বেগমের সঙ্গে ‘মমতাদি’ গল্পের মমতাদির যে দিক থেকে সাদৃশ্য বিদ্যমান—
i. দুজনই দারিদ্র্যের শিকার
ii. উভয়েই গৃহপরিচারিকার কাজ নিলেন
iii. উভয়ে বিধবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
শিক্ষা ও মনুষ্যত্ব
৬. ঘ ৭. গ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. ঘ।
মমতাদি
১. গ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. খ ৮. গ ৯. ক ১০. গ ১১. ক ১২. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা