
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
মমতাদি
১৩. ছেলেটি মমতাদিকে কী দেখাতে নিয়ে যেতে চেয়েছিল?
ক. বারান্দা খ. রান্নাঘর
গ. ছাদ ঘ. বাড়ির আঙিনা
১৪. ‘কাজগুলিকে সে আপন করে নিল, মানুষগুলির দিকে ফিরেও তাকাল না’—এ বাক্যটিতে মমতাদির কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
ক. কাজের প্রতি আন্তরিকতা
খ. কাজে দক্ষতা
গ. কাজের নির্দিষ্টতা
ঘ. কাজে সাবলীলতা
১৫. মমতাদির কী দেখে বাড়ির সকলে খুশি হলো?
ক. রূপ খ. চাতুর্য
গ. কৃপণতা
ঘ. কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা
১৬. মমতাদি ছেলেটিকে কী সম্বোধন করতে বলেছিল?
ক. মমতাদি খ. দিদি
গ. বামুনদি ঘ. আয়া
১৭. ‘মমতাদি’ গল্পে ছেলেটির কাছে কোন লেখাটি মূল্যবান হয়ে উঠত?
ক. মমতাদির সঙ্গে অপূর্ব কথোপকথন
খ. মায়ের কথা
গ. গল্পের কথা
ঘ. স্কুলের পড়া
১৮. মমতাদি কয়টি কমলালেবু কিনেছিল?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
১৯. ‘মমতাদি’ গল্পে জীবনময়ের গলিটি কেমন ছিল?
ক. সুন্দর খ. অস্বাস্থ্যকর
গ. বিশ্রী নোংরা ঘ. বিপজ্জনক
২০. জীবনময়ের লেনটিকে ছেলেটি কী নামে ডেকেছিল?
ক. যমালয় খ. স্বর্গালয়
গ. দেবালয় ঘ. আনন্দালয়
পয়লা বৈশাখ
১. ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের শেষ লাইন কোনটি?
ক. এসো হে বৈশাখ
খ. পয়লা বৈশাখ অন্যতম জাতীয় উত্সব
গ. জয় পয়লা বৈশাখ
ঘ. এই হোক আমাদের শুভ কামনা
২. ‘সোত্সাহ’ শব্দটি কোন অর্থে ব্যবহার হয়েছে?
ক. উত্সাহহীনতা খ. উত্সব
গ. অনাগ্রহ ঘ. উত্সাহের সঙ্গে
৩. ‘এসো, এসো, এসো হে বৈশাখ’ বাক্যটি কোন রচনার কথা স্মরণ করিয়ে দেয়?
ক. বই পড়া খ. আম আঁটির ভেঁপু
গ. পয়লা বৈশাখ ঘ. শিক্ষা ও মনুষ্যত্ব
৪. ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে টেনিসনের কবিতাটি নিচের কোনটি নির্দেশ করে?
ক. ১ মার্চ খ. ১ জানুয়ারি
গ. ১ এপ্রিল ঘ. ১ মে
৫. বাংলা নববর্ষের সুদূর অতীতের সঙ্গে কোন সমাজের যোগসূত্র অবিচ্ছেদ্য?
ক. কৃষিসমাজের খ. রাজনৈতিক সমাজের
গ. ধর্মীয় সমাজের ঘ. সাম্রাজ্যবাদী সমাজের
৬. প্রাচীন কৃষিসমাজ কখন নির্জীব থাকত?
ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে
গ. শরত্কালে ঘ. শীতকালে
৭. কে বাংলা নববর্ষকে এ দেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন?
ক. কবীর চৌধুরী খ. হুমায়ুন কবির
গ. আবুল ফজল ঘ. শওকত ওসমান
৮. কত বছর আগে আবুল ফজল নববর্ষকে বাঙালির নওরোজ বলে উল্লেখ করেছেন?
ক. দেড় শ খ. আড়াই শ
গ. সাড়ে তিন শ
ঘ. সাড়ে তিন শ বছরেরও বেশি আগে
৯. স্বাধীন বাংলার সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে কে শেষবারের মতো লড়াইয়ের ডাক দিয়েছিল?
ক. শেরশাহ খ. মীর মদন
গ. মোহন লাল ঘ. সিরাজউদ্দৌলা
১০. স্বাধীন বাংলার শেষ নবাবের নাম কী?
ক. সিরাজউদ্দৌলা খ. সলিমুল্লাহ
গ. হাবিবুল্লাহ ঘ. আহসান উল্লাহ
১১. ধর্মনিরপেক্ষতা কোন তাত্পর্য বহন করে?
ক. ধর্মহীনতার খ. ধর্ম স্বাতন্ত্র্যের
গ. সংস্কৃতিবোধের ঘ. জাতীয়তাবোধের
১২. পাকিস্তানি আমলের কোনটি ভুলে যাওয়া সহজ নয়
ক. কড়া শাসনক্ষমতা খ. ধর্মের নামে নৃশংসতা
গ. অসামপ্রদায়িকতা ঘ. হীন মানসিকতা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘এই পল্লীগীতিকার কয়েকখানি প্রাচীন চিত্রপট আছে, তাহারও অনেকগুলি লুপ্ত হইয়াছে। কে তাহাদের উদ্ধার করিবে? আমরা মোটরে করিয়া বিদেশীদের পাছে পাছে ঘুরিতেছি—এই পুচ্ছগ্রাহিতার দিন কবে অবসান হইবে?’
১৩. উদ্দীপকের আলোচ্য বিষয়টি ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের কোন ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট?
ক. বাঙালির অসামপ্রদায়িকতা
খ. বাঙালির স্বাতন্ত্র্য
গ. প্রাচীন গ্রামবাংলার গরিমা
ঘ. বাঙালির প্রাচীন ইতিহাস
১৪. উদ্দীপকের ভাববস্তু ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের প্রাবন্ধিকের মনোভাবকে স্পর্শ করে—
i. পল্লির দুর্দশাকে তুলে ধরতে উদ্যোগী হওয়ায়
ii. দেশজ সংস্কৃতিকে পুনরুদ্ধারে আগ্রহ পোষণ করায়
iii. বাঙালির স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় অনুসন্ধানে ব্রতী হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
মমতাদি
১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ক।
পয়লা বৈশাখ
১. গ ২. ঘ ৩. গ ৪. খ ৫. ক ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. খ ১৩. গ ১৪. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা