
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
একাত্তরের দিনগুলি
১. ‘একাত্তরের দিনগুলি’ কে রচনা করেছেন?
ক. জাহানারা ইমাম খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলা শুরু হলে এ দেশের মানুষের জীবনে নেমে আসে বিভীষিকা। এক অঞ্চলের মানুষ ছুটে যায় অন্য অঞ্চলে।
২. উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত রচনা কোনটি?
ক. একাত্তরের দিনগুলি খ. বাঙলা শব্দ
গ. শিক্ষা ও মনুষ্যত্ব ঘ. বই পড়া
৩. উদ্দীপকের এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলে যাওয়ার কারণ হলো—
i. নিরাপত্তা পাবার আশায়
ii. প্রাণ বাঁচানোর প্রয়োজনে
iii. পাকিস্তানি বাহিনীর কবল থেকে রক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. ‘মুষলধারে’ কথাটি নিচের কোন ক্ষেত্রে ব্যবহূত হয়?
ক. ঝড়-বৃষ্টি হলে খ. শিলাবৃষ্টি হলে
গ. একাধারে বৃষ্টি হলে ঘ. টাপুর-টুপুর বৃষ্টি হলে
৫. হানাদারদের হাত থেকে বাঁচার জন্য অনিক নানাবাড়ি চলে গেছে। এখানে অনিকের নানাবাড়ি চলে যাওয়ার বিষয়টির সঙ্গে ‘একাত্তরের দিনগুলি’ রচনার আলোকে রচনার কোনটি সাদৃশ্যপূর্ণ?
ক. মৃত্যুর ভয় খ. রাজাকারদের ভয়
গ. মুক্তিবাহিনীর ভয় ঘ. গ্রামবাসীর ভয়
৬. ‘পেছনে হাত বাঁধা, গুলিতে মরা লাশ।’ বাক্যটিতে ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন দিকটি ফুটে ওঠে?
ক. পাকিস্তানিদের ভালোবাসা
খ. পাকিস্তানিদের নিষ্ঠুরতা
গ. মুক্তিযোদ্ধাদের ভালোবাসা
ঘ. মুক্তিযোদ্ধাদের নিষ্ঠুরতা
৭. ‘এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে’—বাড়ি ছাড়ার কারণ—
i. যুদ্ধের কবল থেকে রেহাই পেতে
ii. নিরাপদে থাকার জন্য
iii. প্রাণের ভয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. জাহানারা ইমাম তাঁর শ্বশুরের জন্য বাড়ি ছাড়তে পারছিলেন না। কেননা, তাঁর শ্বশুর ছিলেন—
i. মুমূর্ষু ii. অন্ধ iii. বুড়ো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় লেখিকার বাগানে কোন ধরনের গোলাপ রয়েছে?
ক. হাইব্রিড টি-রোজ খ. লাল গোলাপ
গ. কালো গোলাপ ঘ. সাদা গোলাপ
১০. কয় মাস পর জাহানারা ইমাম তাঁর বাগানে যত্ন করতে গেলেন?
ক. এক মাস খ. দুই মাস গ. তিন মাস ঘ. চার মাস
১১. বাগানে কাজ করতে জাহানারা ইমাম কী নিয়ে গেলেন?
ক. দা খ. কোদাল গ. কাস্তে ঘ. খুরপি
১২. ‘পিস’ বা ‘শান্তি’ নামের গোলাপের রং কেমন?
ক. মাখনের মতো খ. কাঁচা হলুদের মতো
গ. দুধের মতো ঘ. কাঁচা মরিচের মতো
১৩. জাহানারা ইমামের কাছে বাগান করা কিসের মতো মনে হয়?
ক. ঝামেলা খ. বিশৃঙ্খলা
গ. মোহের মতো ঘ. নেশার মতো
১৪. ‘শুভর শখ হলো বাগান করা’—শুভর সঙ্গে মিল রয়েছে ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন চরিত্রটির?
ক. জামীর খ. করিমের গ. লেখিকার ঘ. রুমীর
১৫. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় উল্লিখিত কোন নেশায় খানিকক্ষণ দুঃখ-কষ্ট ভুলে থাকা যায়?
ক. বই পড়ার খ. গল্প করার
গ. ঘুমিয়ে থাকার ঘ. বাগান করার
১৬. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় ‘অত্যাচারী সৈন্য’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক. রাজাকারদের খ. মুক্তিবাহিনীর সদস্যদের
গ. পাকিস্তানি সেনাবাহিনীকে ঘ. গেরিলা বাহিনীকে
১৭. মুক্তিফৌজ বলতে কী বোঝো?
ক. সামরিক বাহিনী খ. মুক্তিবাহিনী
গ. হানাদার বাহিনী ঘ. সেনাবাহিনী
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
একাত্তরের দিনগুলি
১. ক ২. ক ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. খ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা