বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
সাহিত্যের রূপ ও রীতি
১. সাহিত্যের শাখাগুলো কীভাবে নির্মিত হয়েছে, সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনাকে কী বলা হয়?
ক. সাহিত্যের রূপ খ. সাহিত্যের রীতি
গ. সাহিত্যের পরিধি ঘ. সাহিত্যের প্রকারভেদ
২. সাহিত্য বিচারের সময়ে গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, নাটক ইত্যাদিকে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ করার কারণ কী?
ক. হূদয়ঙ্গম করা খ. পরিধি সম্পর্কে জানা
গ. সাহিত্যের রূপ জানা ঘ. সাহিত্যের রীতি জানা
৩. ছন্দবদ্ধ ভাষায় রচিত সাহিত্যকে কী বলা হয়?
ক. গল্প খ. কবিতা গ. নাটক ঘ. উপন্যাস
৪. সাধারণত কবিতার ভাষা কী ধরনের হয়ে থাকে?
ক. কঠিন খ. দুর্বোধ্য গ. ছন্দহীন ঘ. ছন্দবদ্ধ
৫. সংস্কৃত আলংকারিকগণ নাট্যসাহিত্যকে কোন সাহিত্যের মধ্যে গণ্য করেছেন?
ক. প্রবন্ধসাহিত্য খ. কাব্যসাহিত্য 

গ. উপন্যাস ঘ. ছোটগল্প
৬. সাহিত্যের রীতি হলো সাহিত্য নির্মাণকৌশল সম্পর্কিত—
i. আলোচনা ii. সমালোচনা iii. পর্যবেক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii. খ. i ও iii. গ. ii ও iii. ঘ. i, ii ও iii
৭. সাহিত্যের শাখার অন্তর্গত—
i. গল্প ii. কবিতা iii. নাটক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. নাটক প্রধানত কোন ধরনের কাব্য?
ক. দৃশ্যকাব্য খ. শ্রব্যকাব্য
গ. কাহিনিকাব্য ঘ. কাব্যনাট্য
৯. নাটক কয় অঙ্কে বিভক্ত থাকে?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১০. কাহিনির বিষয়বস্তু ও পরিণতির দিক বিচারে নাটক কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
১১. ট্র্যাজেডি নাটকের কয়টি অংশ ক্রিয়াশীল থাকে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১২. কী কারণে নাটক রচনার মূল উদ্দেশ্য ব্যর্থ হয়?
ক. নাটক রচিত না হলে
খ. নাটক দর্শককে দর্শন করানো সম্ভব না হলে
গ. নাটক অভিনীত না হলে
ঘ. নাটক পঠিত না হলে
১৩. কোন নাটক দর্শকহূদয়ে করুণ রসের আনন্দ সৃষ্টি করে?
ক. ট্র্যাজেডি খ. কমেডি গ. সামাজিক নাটক ঘ. প্রহসন
১৪. কমেডি নাটক দর্শকহূদয়ে কোন রস সৃষ্টি করে?
ক. করুণ রস খ. হাস্যরস
গ. বাত্সল্য রস ঘ. শান্ত রস
১৫. কমেডি আমাদের সুস্থ ও স্বাভাবিক করে তুলতে ভূমিকা রাখে—
i. মানবসুলভ ত্রুটিবিচ্যুতি প্রদর্শন করে
ii. নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে
iii. অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. সাহিত্যের বিভিন্ন শাখাকে সার্বিকভাবে কী বলা হয়?
ক. সাহিত্যের রূপ খ. সাহিত্যের রীতি
গ. সাহিত্যের শ্রেণিবিভাগ ঘ. সাহিত্যের পর্যালোচনা
১৭. কবিতা, মহাকাব্য, নাটক, ছোটগল্প, উপন্যাস, রম্যরচনা ইত্যাদিকে সামগ্রিকভাবে কী বলা হয়?
ক. শিল্প খ. রচনা গ. সাহিত্য ঘ. সাহিত্যসমগ্র
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
সাহিত্যের রূপ ও রীতি
১. খ ২. ক ৩. খ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা