বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাংলা শব্দ
১. বাংলা ভাষায় যেসব শব্দ অটল, অবিচল, সেগুলো মূলত—
ক. তত্সম শব্দ খ. তদ্ভব শব্দ
গ. দেশি শব্দ ঘ. বিদেশি শব্দ
২. কোনটি অটল, অবিচল শব্দ?
ক. অন্ন খ. কাজ গ. হাসপাতাল ঘ. হাত
৩. ‘দ্রম্য’ ও ‘সুরুঙ্গ’ শব্দ দুটি কোন দিক থেকে সম্পর্কিত?
ক. গঠনগত খ. অর্থগত গ. উত্সগত ঘ. ব্যবহারগত
৪. ‘দম্ম’ শব্দটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ শব্দ হলো—
ক. ধন খ. সম্পদ গ. টাকা ঘ. গয়না
৫. ‘রএণি’ শব্দের বর্তমান রূপ কী?
ক. রান্না খ. রাজ্ঞী গ. রানি ঘ. রজনী
৬. মার্জিত পরিবেশে সাধারণত ব্যবহার করা হয় না—

ক. তত্সম শব্দ খ. অর্ধতত্সম শব্দ
গ. তদ্ভব শব্দ ঘ. দেশি শব্দ
৭. প্রাচীন বাংলা শব্দ কোনটি?
ক. প্রিয় খ. সসহর গ. রানি ঘ. রাজা
৮. ‘প্রাকৃত’ শব্দটির অর্থ কী?
ক. প্রকৃতিজাত খ. ত্রুটিহীন
গ. পরিবেশগত ঘ. প্রতিকৃতি
৯. বাংলা ভাষায় আগত শব্দসমূহ আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। এ কারণে লেখক এগুলোকে কী বলে অভিহিত করেছেন?
ক. প্রিয় খ. তিক্ত
গ. সবচেয়ে কাছের ঘ. সবচেয়ে প্রিয়
১০. ‘ঠাকুর’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. তামিল খ. গ্রিক গ. তুর্কি ঘ. মলয়ালি
১১. কত রকম শব্দ মিলে বাংলা ভাষার শরীর গড়ে উঠেছে?
ক. ২ রকম খ. ৩ রকম গ. ৪ রকম ঘ. ৫ রকম
১২. ‘বাঙলা শব্দ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. কত নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী
খ. বাক্যতত্ত্ব
গ. লাল নীল দীপাবলি
ঘ. বাঙলা ভাষার শত্রুমিত্র
১৩. দেশি শব্দের উদাহরণ—
ক. ডাঙা, ঢেউ, বাঁশি খ. ঢোল, ডাঙা, কৃষ্ণ
গ. ঝিঙ্গা, ঢেউ, চাঁদ ঘ. গঞ্জ, চোঙ্গা, ডাগর
১৪. ‘অটল’ শব্দের অর্থ কী?
ক. নিশ্চল খ. স্থির
গ. অচঞ্চল ঘ. ওপরের সব কয়টি
১৫. ‘কেষ্ট’ ও ‘রাত্তির’ শব্দ দুটির মধ্যে কী ধরনের সাদৃশ্য রয়েছে?
ক. বিকাশগত খ. উত্সগত গ. গঠনগত ঘ. অর্থগত
১৬. ‘দাম’ শব্দটির গ্রিক ভাষায় ব্যবহূত অর্থ কী?
ক. সামগ্রী খ. একরকম মুদ্রা
গ. ধনসম্পদ ঘ. টাকার থলে।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
বাংলা শব্দ
১. ক ২. ক ৩. গ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. খ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা