বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

লালসালু
২৪. মজিদের নেশার প্রয়োজন বলতে কী বোঝানো হয়েছে?
ক. অর্থসম্পত্তির খ. নতুন স্ত্রীর
গ. আমেনাকে পাওয়ার ইচ্ছা
ঘ. হাসুনির মাকে পাওয়ার ইচ্ছা
২৫. ‘মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে’—এখানে অন্য কথা বলতে কী বোঝানো হয়েছে?
ক. দ্বিতীয় বিয়ে খ. সম্পত্তির লোভ
গ. বদ মতলব ঘ. হীনস্বার্থ
২৬. পুলক শব্দের অর্থ কী?
ক. আনন্দ খ. হর্ষ খ. বিষাদ ঘ. বেদনা
২৭. ‘বেত্তমিজের মতো কথা কইস না’—উক্তিটি কার সম্পর্কে করা হয়েছিল?
ক. আক্কাস খ. তাহের
গ. কাদের ঘ. ধলা মিঞা
২৮. মজিদকে সচ্ছলতার শিকড়গাড়া বৃক্ষ করতে কোন বিষয়টি সক্রিয় ছিল?
ক. মিথ্যাবাদ খ. লোভ গ. ধর্ম ঘ. ক্ষমতা
২৯. খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে কেন?
ক. ভয়ে খ. ক্রোধে গ. সন্দেহে ঘ. বিশ্বাসে
৩০. মজিদ আমেনা বিবিকে তালাক দিতে বলে কেন?
ক. ধর্ম রক্ষায় খ. মাজারের মান রক্ষায়
গ. সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ঘ. প্রতিশোধ নিতে
৩১. মজিদের প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়েছে কে?
ক. রহিমা খ. হাসুনির মা
গ. তানু মিবি ঘ. আমেনা
৩২. মজিদের কথা শোনায় খালেক ব্যাপারীর চরিত্রে কোন বিশেষ দিকটি উন্মোচিত হয়েছে?
ক. ব্যক্তিত্বহীনতা খ. চরিত্রহীনতা
গ. গোলামি ঘ. সহজ-সরল।

সিরাজউদ্দৌলা
১. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে মোট কতটি দৃশ্য রয়েছে?
ক. ৯টি খ. ১২টি
গ. ১৬টি ঘ. ১০টি
২. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটির রচনাকাল কবে?
ক. ১৯৬৬ সাল খ. ১৯৫২ সাল
গ. ১৯৫১ সাল ঘ. ১৯৫০ সাল
৩. আলিবর্দি খাঁ বাংলার শেষ স্বাধীন নবাবের কে ছিলেন?
ক. পিতা খ. পিতামহ
গ. দৌহিত্র ঘ. মাতামহ
৪. হলওয়েল ফরাসিদের কী বলে আখ্যায়িত করেন?
ক. বেনিয়া খ. ডাকাত
গ. বন্ধু ঘ. ডাক্তার
৫. ‘নাসারা’ কোন ধর্মের লোকদের বেলায় সমর্থনযোগ্য?
ক. ইহুদি খ. মুসলমান গ. খ্রিষ্টান ঘ. বৌদ্ধ
৬. ‘আকীর্ণ’ শব্দটির অর্থ কী?
ক. খালি খ. খালি নয় এমন
গ. পূর্ণ ঘ. পরিপূর্ণ
৭. ‘কয়েদখানা’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক. বন্দিশালা খ. শ্রীঘর
গ. কারাগার ঘ. কারখানা
৮. ‘চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র’—সংলাপটি রায়দুর্লভ কাকে উদ্দেশ করে বলেন?
ক. মিরণকে খ. নবাবকে
গ. মীর জাফরকে ঘ. উমিচাঁদকে
৯. ‘A perfect scoundrel is this Omichand’—এ সংলাপটি কে করেছেন?
ক. ওয়াটস খ. ড্রেক গ. হলওয়েল ঘ. জর্জ
১০. তামা-তুলসী-গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেন কে?
ক. উমিচাঁদ খ. মানিকচাঁদ গ. রায়দুর্লভ ঘ. রাজবল্লভ
১১. ‘কমবখত্’ অর্থ কী?
ক. সৌভাগ্য খ. দুর্বল-প্রকৃতির লোক
গ. রাজদরবারের পিয়ন ঘ. হতভাগ্য
১২. বাংলার নতুন নবাবের কাছে রায়দুর্লভের কোন পদটি কাঙ্ক্ষিত?
ক. সেনাপতির খ. কোষাধ্যক্ষের
গ. গুপ্তচরবৃত্তি ঘ. দেওয়ান
১৩. এক্রামউদ্দৌলা কীভাবে মারা যায়?
ক. যুদ্ধক্ষেত্রে শত্রুর গুলিতে
খ. বসন্তরোগে আক্রান্ত হয়ে
গ. ম্যালেরিয়া হয়ে
ঘ. ডায়রিয়া হয়ে
১৪. আলিনগরের সন্ধি অগ্রাহ্য করেছিল কারা?
ক. বিশ্বাসঘাতক অমাত্যবর্গ খ. উমিচাঁদ রাজবল্লভ
গ. ইংরেজরা ঘ. মানিকচাঁদ, জগেশঠ
১৫. নবাবের আক্রমণের ভয়ে নৌকায় করে যারা পালিয়েছেন—
i. ক্যাপ্টেন মিনচিন ii. কাউন্সিলর ফ্রাঙ্কল্যান্ড
iii. ম্যানিংহাম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬. ‘খাদেম’ শব্দের অর্থ কী?
ক. সেবক, ভৃত্য খ. প্রহরী, বার্তাবাহক
গ. কোষাধ্যক্ষ ঘ. ঘোড়সওয়ার
১৭. নাটোরের মহারানি ভবানীর স্বামীর নাম কী?
ক. রাজা রায়দুর্লভ খ. রাজা রামকান্ত রায়
গ. রাজা রাজবল্লভ ঘ. ভুবন কুমার পাল
১৮. ‘বে-শুমার’ শব্দের অর্থ কী?
ক. গণনা করা খ. যা শোনা যায় না
গ. অসংখ্য ঘ. যা শোনা যায়
১৯. ‘Long live Nabab Jafar Ali Khan.’—এ সংলাপটি কার?
ক. ওয়াটসের খ. ক্লাইভের গ. কিলপ্যাট্টিকের ঘ. ক্লেটনের
২০. যুদ্ধে নবাব হেরে গেলে উমিচাঁদকে কত টাকা দেওয়ার কথা ছিল?
ক. ১০ লাখ টাকা খ. ১ কোটি টাকা
গ. ২০ লাখ টাকা ঘ. ৭০ লাখ টাকা
২১. মীর জাফরকে সহায়তার বিনিময়ে ক্লাইভ কত টাকা আয়ের জমিদারি লাভ করে?
ক. বার্ষিক ২৪ লাখ টাকা
খ. বার্ষিক ১৪ লাখ টাকা
গ. বার্ষিক ১ কোটি টাকা
ঘ. বার্ষিক ৪ লাখ টাকা
২২. পলাতক নবাব মীর কাসেমের সৈন্যদের হাতে কোথায় বন্দী হয়েছিলেন?
ক. রাজদরবারে খ. ভগবানগোলায়
গ. মুর্শিদাবাদে ঘ. কলকাতায়
২৩. বন্দী নবাবকে কোথাকার কয়েদখানায় নিয়ে আসা হয়?
ক. মুজাফফরনগরের খ. মুর্শিদাবাদের
গ. ব্যারাকপুরের ঘ. জাফরাগঞ্জের
২৪. মিরন নবাবকে হত্যা করার জন্য কাকে নিয়োগ করে?
ক. মীর জাফরকে খ. মোহাম্মদি বেগকে
গ. উমিচাঁদকে ঘ. প্রহরীকে
২৫. ‘তাম্রকূট’ শব্দটির অর্থ কী?
ক. তামাক খ. তামা গ তাম্রলিপি ঘ. মাটি
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
লালসালু
২৪. খ ২৫. ক ২৬. ক ২৭. ক ২৮. গ ২৯. গ ৩০. ঘ ৩১. ঘ. ৩২. ক।
সিরাজউদ্দৌলা
১. খ ২. গ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. গ ২১. ঘ ২২. খ ২৩. ঘ ২৪. খ ২৫. ক।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা