বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘মানবধর্ম’ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

মানবধর্ম
১. লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৭৬৬ খ. ১৭৬৯ গ. ১৭৭২ ঘ. ১৭৭৫
২. লালন শাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. ঝিনাইদহ খ. যশোর গ. কুষ্টিয়া ঘ. খুলনা
৩. লালন শাহ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৮৮০ খ. ১৮৮৮ গ. ১৮৯০ ঘ. ১৮৯৫
৪. ‘গঙ্গার পানি’ কাদের কাছে পবিত্রতার প্রতীক?
ক. মুসলমানদের খ. হিন্দুদের
গ. বৌদ্ধদের ঘ. খ্রিষ্টানদের
৫. লালনের কাছে কোন ধর্মই মূল কথা?
ক. কর্মধর্ম খ. সেবাধর্ম গ. মানবধর্ম ঘ. সংসারধর্ম
৬. লালনের জাত নিয়ে সবার জিজ্ঞাসার কারণ—
i. লালন দর্শনের গভীরতা দেখে
ii. লালনের অধ্যাত্মভাব ও মরমি রস ব্যঞ্জনার জন্য
iii. লালনের গানে অসাম্প্র্রদায়িকতা প্রকাশের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. লালন শাহকে মানবতাবাদী মরমি কবি বলা হয়। কারণ তিনি—
i. জাতকে গুরুত্বপূর্ণ মনে করতেন না
ii. মনুষ্যধর্মকে গুরুত্বপূর্ণ মনে করতেন
iii. মানুষ হিসেবে অসাধারণ ছিলেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ‘গঙ্গাজল’ শব্দটির সঙ্গে যে বিষয়গুলো সম্পৃক্ত—
i. হিন্দুদের পবিত্রতার প্রতীক
ii. পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে
iii. কুয়োর জলের চেয়ে পরিষ্কার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. মূলে এক জল, সে যে ভিন্ন নয়,
ভিন্ন জানায় পাত্র অনুসারে।
এখানে যে অভিন্ন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তা হলো—
i. পরিবেশের বৈচিত্র্য y
ii. সাম্যবাদী চেতনা
iii. সৌহার্দ্যের পরিচয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শওকত ওসমানের ‘সৌদামিনী মালো’ গল্পের প্রাসঙ্গিক বিষয় ধর্ম। কিন্তু গল্পের মূল বক্তব্য হচ্ছে, মানব মহিমা ধর্মবোধকেও ছাপিয়ে যায়। কারণ, সৌদামিনী মালো ধর্ম ত্যাগ করে সম্পত্তি বিলিয়ে দেয়। দুর্ভিক্ষের কবল থেকে প্রাণে বাঁচিয়ে আনা এবং পরম স্নেহে লালিত সৌদামিনীর পুত্রটি ভিন্ন ধর্মের হলেও তার প্রতি মানবিক মমতাকে সে বিসর্জন দিতে পারে না।
১০. উদ্দীপকের সৌদামিনী মালোর চেতনায় কিসের প্রকাশ ঘটেছে?
ক. মানবতা খ. দানশীলতা
গ. মহানুভবতা ঘ. স্বেচ্ছাচারিতা
১১. সৌদামিনী মালোর জীবনবোধে ‘মানবধর্ম’ কবিতার যে বিষয়টি স্থান পেয়েছে—
i. জেতের ফাতা সাত বাজারে বিকানো
ii. যাওয়া কিংবা আসার কালে জেতের চিহ্ন না থাকা
iii. মূলের জলে ভিন্নতা না থাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. যেকোনো মানুষের বড় পরিচয় কী হওয়া উচিত?
ক. ধর্মপ্রধান খ. নামপ্রধান
গ. পদবিপ্রধান ঘ. মনুষ্যপ্রধান
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সঠিক উত্তর: মানবধর্ম
১. ক ২. গ ৩. গ ৪. খ ৫. গ ৬. ক ৭. খ ৮. ক ৯. ক ১০. গ ১১. ক ১২. ঘ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা