বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘মানবধর্ম’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

মানবধর্ম
১৩. কবি তাঁর কবিতায় কোন ধর্মকে অনুসরণ করতে বলেছেন?
ক. সেবাধর্ম খ. কল্যাণধর্ম গ. মানবধর্ম ঘ. সত্যধর্ম
১৪. ‘মানবধর্ম’ কবিতায় লালন শাহ ‘জল’ শব্দটি কতবার ব্যবহার করেছেন?
ক. এক খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৫. লালনের অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে?
ক. ছন্দের মাধ্যমে খ. গানের মাধ্যমে
গ. দর্শনের মাধ্যমে ঘ. প্রশ্ন করার মাধ্যমে
১৬. কবিতার প্রধান বাহন কী?
ক. অনুকরণ খ. ভাব সৌন্দর্য গ. ভাষা ঘ. মন্তব্য
১৭. লালন ফকির কী নিয়ে প্রশ্ন তুলেছেন—
ক. জীবের সৃষ্টিরহস্য খ. মানুষের জাত-পরিচয়
গ. মানুষের মৃত্যু ঘ. মানুষের জন্ম
১৮. ‘মানবধর্ম’ কবিতায় নিত্য সম্বন্ধীয় অব্যয় হচ্ছে—
ক. কিসে খ. কিংবা গ. অনুসারে ঘ. যথা-তথা
১৯. ‘জাত গেল, জাত গেল বলে; একি আজব কারখানা’—উদ্দীপকের সঙ্গে মিল আছে কোন কবিতার?
ক. মানবসমাজ খ. দুই বিঘা জমি
গ. পাছে লোকে পিছু বলে ঘ. মানবধর্ম
২০. ‘মানবধর্ম’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত খ. অক্ষরবৃত্ত গ. মাত্রাবৃত্ত ঘ. অমিত্রাক্ষর
২১. ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ার সঙ্গে কীভাবে লালন শাহের সম্পর্ক সৃষ্টি হয়েছে?
ক. জন্মসূত্রে খ. বিদ্যালয় সূত্রে
গ. অসুস্থতা সূত্রে ঘ. বৈবাহিক সূত্রে
২২. ‘মানবধর্ম’ কবিতায় প্রকাশ পেয়েছে—
ক. অসহানুভূতিশীলতা খ. অসাম্প্রদায়িকতা
গ. ধর্মানুভূতি ঘ. অধ্যাত্মভাব
২৩. ‘মানবধর্ম’ কবিতার মাধ্যমে লালন শাহ মানুষ সম্পর্কে কী প্রকাশ করেছেন?
ক. বিদ্বান খ. উপলব্ধি গ. আধ্যাত্মিক ভাব ঘ. দর্শন
২৪. লালন শাহ কোনটিকে বাজারে বিকিয়েছেন?
ক. বংশমর্যাদা খ. জাতপ্রথা
গ. সৃষ্টিধর্ম ঘ. মানবধর্ম
২৫. ধর্ম সম্পর্কে লালনের কাছে মূল কথা হলো—
ক. সৃষ্টিধর্ম খ. কল্যাণধর্ম গ. মানবধর্ম ঘ. সংসারধর্ম
২৬. ‘মানবধর্ম’ কবিতাটির সর্বশেষ চরণ কোনটি?
ক. বিকিয়েছে সাত বাজারে
খ. ভিন্ন জানায় পাত্র অনুসারে
গ. জেতের চিহ্ন রয় কার রে
ঘ. জগত্ বেড়ে জেতের কথা
২৭. ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’—এখানে ‘লালন’ বলতে কোন বিষয়টি নির্দেশ করছে?
ক. বাউল লালনকে খ. মানুষ লালনকে
গ. কবি লালনকে ঘ. গায়ক লালনকে
২৮. জলের নাম পরিচয়ে ভিন্নতা হয় কী কারণে?
ক. ব্যবহারের কারণে খ. বর্ণভেদে
গ. অবস্থানের কারণে ঘ. অনুষ্ঠানিকতার কারণে
২৯. ‘মানবধর্ম’ কবিতায় মূলত কবি লালন শাহ কোন বিষয়টিকে প্রশ্নের সম্মুখীন করেছেন?
ক. মানুষের জন্ম-মৃত্যু খ. মানুষের সৃষ্টিরহস্য
গ. মানুষের জাত-পরিচয় ঘ. মানুষের জাতীয়তা
৩০. মালা ও তসবি কী অর্থে মানবধর্মে ব্যবহূত হয়েছে?
ক. উপাদান খ. প্রতীক গ. যন্ত্র ঘ. বস্তু
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সঠিক উত্তর: gvbeagÆ
১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. ঘ ২০. খ ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. খ ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. গ ২৯. গ ৩০. খ
সংশোধনী: গতকাল ‘মানবধর্ম’ কবিতা থেকে দেওয়া প্রশ্নের উত্তর সেটে ভুল থাকায় আজ তা সংশোধন করে নিচে দেওয়া হলো:
১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. গ ৬. খ ৭. ক ৮. ক
৯. খ ১০. ক ১১. গ ১২. খ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা