বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘বঙ্গভূমির প্রতি’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

বঙ্গভূমির প্রতি
১. বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন কোন কবি?
ক. কাজী নজরুল ইসলাম খ. প্রেমেন্দ্র মিত্র
গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২. বাংলায় প্রথম পত্রকাব্য লেখেন—
ক. জসীমউদ্দীন খ. মধুসূদন দত্ত
গ. নজরুল ইসলাম ঘ. বুদ্ধদেব বসু
৩. কবি মনে রাখার মিনতি করেছেন কার কাছে?
ক. আল্লাহ্র খ. কবির গ. দেশমাতৃকার ঘ. পদের
৪. কবি কী প্রার্থনা করেছেন?
ক. দয়া খ. করুণা গ. জীবন ঘ. মৃত্যু
৫. কবি বিদেশে কোন নগরীতে অবস্থান করেছেন?
ক. ভার্সাই খ. চীন
গ. ইতালি ঘ. জাপান
৬. কবিকে কে ক্ষমা করে দেবেন?
ক. পিতা খ. কলকাতা গ. মা ঘ. দেশমাতৃকা
৭. অমৃত-হ্রদে কে পড়লেও গলে না?
ক. মানুষ খ. মৌমাছি গ. মক্ষিকা ঘ. মাছি
৮. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কাকে ডরানোর কথা বলা হয়েছে?
ক. শমন খ. বিধাতা গ. জন্মভূমি ঘ. শ্যামা
৯. মন্দির কী?
ক. নাচের ঘর খ. কুঁড়েঘর
গ. দালানঘর ঘ. উপাসনালয়
১০. ‘বঙ্গভূমির প্রতি’ কোন-জাতীয় রচনা?
ক. কবিতা খ. পদ্য গ. ছড়া ঘ. নাট্যকাব্য
১১. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি পাঠের উদ্দেশ্য—
i. মাইকেল মধুসূদন দত্তকে জানা
ii. দেশ ও জাতির প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি
iii. পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত বলে
নিচের কোনটি সঠিক?
ক. iখ. iiগ. i ও iiঘ. i, ii ও iii
১২. জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে—
উল্লিখিত চরণদ্বয়ে প্রকাশ পেয়েছে—
i. মানুষ জন্ম-মৃত্যুর অধীন
ii. জীবন ক্ষণস্থায়ী
iii. কর্মগুণে অমর হওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iiগ. i ও iii ঘ. i, ii ও iii
১৩. মাইকেল মধুসূদন রচনা করেন—
i. মহাকাব্য ii. সনেট iii. উপন্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iiগ. iii ঘ. i ও ii
১৪. মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য হলো—
i. বীরাঙ্গনা ii. একেই কি বলে সভ্যতা
iii. মেঘনাদবধ
নিচের কোনটি সঠিক?
ক. iখ. iiগ. iiiঘ. i, ii ও iii
১৫. ‘নীর’ শব্দের কয়েকটি সমার্থক শব্দ হচ্ছে—
i. পানি, জল, বারি ii. বাসা, ঘর, বাড়ি
iii. মেঘ, জলদ, জলধর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. দৈবের বশে জীব-তারা খসে যাওয়ার কথা বলেছেন—
ক. নিজ দেশে খ. বিদেশে গ. বন্দরে ঘ. প্রবাসে
১৭. মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা—
ক. দুই বিঘা জমি খ. মানবধর্ম
গ. নদীর স্বপ্ন ঘ. বঙ্গভূমির প্রতি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সঠিক উত্তর: বঙ্গভূমির প্রতি
১. গ ২. খ ৩. গ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ
শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা