*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘বঙ্গভূমির প্রতি’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বঙ্গভূমির প্রতি
১৮. ‘অমৃত’ শব্দের বিপরীত রূপ হচ্ছে—
ক. গরল খ. বিষাক্ত
গ. সুধা ঘ. মধুর
১৯. মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টি হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. আবার আসিব ফিরে খ. নদীর স্বপ্ন
গ. মানবধর্ম ঘ. বঙ্গভূমির প্রতি
২০. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ব্যবহূত ছন্দ হিসেবে কোনটি যথার্থ?
ক. অক্ষরবৃত্ত খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর
২১. দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন—
ক. দেশের সন্তান খ. দেশের শত্রু
গ. দেশের আপনজন ঘ. দেশের বন্ধু
২২. মাইকেল মধুসূদন দত্ত চিরস্মরণীয় হয়েছেন প্রধানত—
ক. পত্রকাব্য রচনা করে
খ. মহাকাব্য রচনা করে
গ. গীতিকাব্য রচনা করে
ঘ. নাটক রচনা করে
২৩. ‘জন্মিলে মরিতে হবে’ এটি একটি—
ক. চিরন্তন সত্য খ. জ্ঞানীদের উক্তি
গ. মুনি-ঋষিদের কথা ঘ. সাধকদের কথা
২৪. ‘পত্রকাব্য’ বলতে যা বোঝায়—
ক. উপন্যাস আকারে লেখা
খ. পত্রের ঢংয়ে লেখা কবিতা
গ. দরখাস্তের আকারে লেখা
ঘ. প্রবন্ধের আকারে লেখা
২৫. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার গঠনগত পরিচয় পাওয়া যায় নিচের কোন শব্দের মাধ্যমে?
ক. প্রহসন খ. পত্রকবিতা
গ. রূপক কবিতা ঘ. গীতি কবিতা
২৬. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ব্যবহূত ‘নীর’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক. পানি খ. অক্ষি
গ. জল ঘ. জীবন
২৭. কবিতায় কিসের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে?
ক. মায়ের খ. বাবার
গ. স্বদেশের ঘ. বিদেশের
২৮. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘খেদ’ শব্দের অর্থ কী?
ক. আক্ষেপ খ. আনন্দ
গ. প্রার্থনা ঘ. ভুল
২৯. নরকুলে কাকে ধন্য বলা হয়েছে?
ক. মা যাকে মনে রাখে
খ. আত্মীয়তা যাকে মনে রাখে
গ. লোকে যাকে মনে রাখে
ঘ. স্বদেশ যাকে মনে রাখে
৩০. কবি তাঁর মায়ের কাছে কী বর আশা করেছেন?
ক. ভালো বর খ. মন্দ বর
গ. সুবর ঘ. মধু বর
৩১. কবি কোথায় সর্বজনে সেবা করেন?
ক. মসজিদে খ. মন্দিরে
গ. মনের মন্দিরে ঘ. মনে
৩২. কবি বাংলা সাহিত্যকে অবহেলা করে ব্রতী হন—
ক. হিব্রু সাহিত্যে খ. ফারসি সাহিত্যে
গ. আরবি সাহিত্যে ঘ. ইংরেজি সাহিত্যে।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সঠিক উত্তর: eãf„wgi cÉwZ
১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. ক ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. গ ৩০. গ ৩১. গ ৩২. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা