বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘বলাই’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বলাই
১৯. বলাই চলে যাওয়ার পর কত বছর কেটে যায়?
ক. দুই বছর খ. তিন বছর
গ. চার বছর ঘ. পাঁচ বছর
২০. সিমলা জায়গাটা কোথায়?
ক. বাংলাদেশে খ. ভারতে
গ. নেপালে ঘ. ভুটানে
২১. বলাইয়ের বাবা বলাইকে শিক্ষা দেওয়ার জন্য কোথায় নিয়ে যান?
ক. দেরাদুন খ. সিমলা গ. দার্জিলিং ঘ. উটি
২২. বলাইয়ের কোন গাছের প্রতি বেশি আগ্রহ ছিল?
ক. শিমুলগাছ খ. বেলগাছ
গ. পেয়ারাগাছ ঘ. শিউলিগাছ
২৩. গল্পকার ও বলাইয়ের সম্পর্ক কী?
ক. মামা-ভাগনে
খ. পিতা-পুত্র
গ. কাকা-ভাইপো
ঘ. দাদা-ভাই
২৪. শিমুলগাছটি বড় হলে চারদিকে কী ছড়িয়ে অস্থির করে দেবে?
ক. বোল খ. ঘাস গ. তুলো ঘ. ফুল
২৫. বলাই সম্পর্কে যে কথা বলা যায়—
i. সে প্রকৃতিপ্রেমিক
ii. সে মাতৃহীন বালক
iii. বৃক্ষের প্রতি তার অসীম ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. মেঘ থেকে কান্না আকারে ঝরে পড়ে কী?
ক. অশ্রু খ. বৃষ্টি গ. কুয়াশা ঘ. তুষার
২৭. মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক কেমন?
ক. অসম খ. হালকা
গ. নিবিড় ঘ. বিপরীত
২৮. ‘লক্ষ্মীছাড়া শিমুলগাছটির বড় বাড় বেড়েছে’—এ উক্তির কারণ কী?
ক. বাগানের রাস্তায় গজিয়েছে বলে
খ. সংগতভাবে বড় হয়েছে বলে
গ. ডালগুলো ঝুঁকে পড়েছে বলে
ঘ. কেটে ফেলার নিছক অজুহাত
২৯. বলাইয়ের কাকা শিমুলগাছটি কেটে কিসের পরিচয় দিয়েছেন?
ক. নিষ্ঠুরতার খ. দায়িত্ববোধের
গ. মূর্খতার ঘ. জ্ঞানীর
৩০. ‘তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইল’—এখানে ‘বন্ধু’ কে?
ক. শিমুলগাছ খ. পাহাড়
গ. ঘাসিয়াড়া ঘ. ঘাসেরপুঞ্জ
৩১. ‘কতগুলো ব্যথা আছে, যা সম্পূর্ণ ওর একলারই’—এর সমার্থক কোনটি?
ক. যার ব্যথা সেই বোঝে
খ. দুঃখীর দুঃখ মনে মনে
গ. আগে ঘর তবে পর
ঘ. কয়লা ধুলে ময়লা যায় না।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সঠিক উত্তর:
১৯. ক ২০. খ ২১. খ ২২. ক ২৩. গ ২৪. গ ২৫. ঘ ২৬. খ ২৭. গ ২৮. খ ২৯. ক ৩০. ক ৩১. ক।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা