বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘দুই বিঘা জমি’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
দুই বিঘা জমি
১. ‘দুই বিঘা জমি’ কবিতাটি কে লিখেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনানন্দ দাশ ঘ. কামিনী রায়
২. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১৩ খ. ১৯১৫ গ. ১৯১৭ ঘ. ১৯১৯
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মালিকের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্ব চলছে। বাজারে মালামাল সাপ্লাই দিতে ওভার টাইম করানো হচ্ছে। কিন্তু ওভার টাইমের টাকা পরিশোধ করা হচ্ছে না, ঠিকমতো বেতন-বোনাসও দেওয়া হচ্ছে না। শ্রমিকনেতাকে মোটা অঙ্কের টাকা দিয়ে পক্ষে আনা হয়েছে। শ্রমিকনেতা তাই মালিকপক্ষের একজন হয়েই কথা বলে।
৩. মালিকপক্ষ ‘দুই বিঘা জমি’র কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. মালি খ. মহারাজ গ. পারিষদ ঘ. উপেন
৪. উদ্দীপকটি ‘দুই বিঘা জমি’ কবিতার যে বার্তাকে ধারণ করে—
i. দুর্বলের ওপর সবলের অত্যাচার
ii. দুর্বলদের অসহায়ত্ব iii. মাতৃভূমির প্রতি টান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. উপেন জমিদারের কাছে ভিক্ষা হিসেবে কী চেয়েছিল?
ক. দুটি আম খ. কিছু আম
গ. গোটা কয়েক আম ঘ. দুটি কলা
৬. এক বিঘা সমান কত কাঠা?
ক. ১০ কাঠা খ. ২০ কাঠা
গ. ৩০ কাঠা ঘ. ৪০ কাঠা
৭. ‘নিলাজ কুলটা ভূমি’—এখানে নিলাজ কুলটা কে?
ক. রাজা খ. উপেন গ. জন্মভূমি ঘ. মালি
৮. ‘মরিবার মতো ঠাঁই’ বলতে কবি বুঝিয়েছেন—
ক. নিজের শেষ অবস্থা খ. আশ্রয়ের শেষ স্থল
গ. দয়া করার প্রবণতা ঘ. একটি মৃত্যুস্থান
৯. উপেনকে কার চক্রান্তে ভিটেমাটি ছাড়তে হয়?
ক. জমিদারের খ. মালির গ. বাবুর ঘ. পথিকের
১০. জমিদার দরিদ্র কৃষক উপেনের জমি দখল করতে চায়—
ক. বাগান বাড়ানোর জন্য খ. নতুন খেত তৈরির জন্য
গ. বাজার বসানোর জন্য ঘ. বাড়ি বানানোর জন্য
১১. ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’—আলোচ্য গানটির সঙ্গে সাদৃশ্য আছে দুই বিঘা জমির কোন বিষয়টির?
ক. আমগাছের ছায়া খ. দুই বিঘা জমির মায়া
গ. ভিটেমাটির মায়া ঘ. জমিদারের প্রতি মায়া
১২. ইকবাল দেখল রাস্তার পাশে বিলবোর্ডে লেখা ‘দেশপ্রেম ইমানের অঙ্গ’ উদ্দীপকটি ‘দুই বিঘা জমি’ কবিতার কোন বিষয়ের সঙ্গে মিলে?
ক. প্রবঞ্চনা খ. শোষণ গ. স্বদেশপ্রেম ঘ. শ্রদ্ধা
১৩. ‘দুই বিঘা জমি’ কবিতায় ফুটে উঠেছে—
ক. জীবনের সংকট খ. জীবনের বেদনা
গ. জীবনের লেনদেন ঘ. জীবনের আত্মগ্লানি
১৪. ‘পেলে দুই বিঘে প্রস্থ ও দিঘে সমান হইবে টানা’ বাক্যটিতে ‘বাবুর’ কোন ধরনের মানবিকতা ফুটে উঠেছে?
ক. হিংসার খ. ভোগবাদীর
গ. উদারতার ঘ. স্বার্থপরতার
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সঠিক উত্তর: 'yB weNv Rwg
১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. গ ৮. ক ৯. ক ১০. ক ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ঘ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা